মেহেরপুর প্রতিনিধিঃ
মেহেরপুর- কালাচাঁদপুরে গ্যাস সিলিন্ডার থেকে আগুন লেগে আহত-১।শুক্রবার (১৯জুন-২০ইং) বিকাল সাড়ে চারটার সময় মেহেরপুর সদর উপজেলা মেহেরপুর পৌরসভার ৪নং ওয়ার্ড কালাচাঁদপুরে দিন মজুর রফিকুলের বাড়িতে গ্যাস সিলিন্ডার থেকে আগুন লেগে রফিকুলের ছোট ছেলে সাজ্জাদ (১৮) আহত হয়েছে।
জানা যায়- রফিকুলের ছোট ছেলে সাজ্জাদ বাজার থেকে গ্যাস সিলিন্ডার ক্রয় করে নিয়ে আসে। গ্যাস সিলিন্ডার বাড়িতে সেটিং করতে গিয়ে ত্রুটি বুঝতে না পেরে চুলায় আগুন দিয়ার সাথে সাথে আগুন ছড়িয়ে যায়। এবং সাজ্জাদ আগুনের তাপে আহত হয়। সাজ্জাদকে সাথে সাথে চিকিৎসার জন্য হাসপাতালে পাঠানো হয়।
ঘরের চালে আগুন ছড়িয়ে গেলে রফিকুলের ছেলে সাজ্জাদের মুখে ও পায়ে আগুনের তাপ লেগে আহত হয়। এবং ঘরের খাট সহ আসবাবপত্র পুঁড়ে যায় ততক্ষণিক একালাবাসী দৌঁড়ে এসে পানি ছিটাতে থাকলে প্রায় পৌঁনে এক ঘন্টা পর আগুন নিয়ন্ত্রনে আনে।
এলাকাবাসী সূত্রে আরো জানাযায়- পাশের গোয়াল ঘরে দুটি গরু থাকলে এলাকার কয় একজন ব্যক্তি গরুর দড়ি দাঁ/বটি দিয়ে কেটে দিলে গরুগুলো গোয়াল থেকে বের করে দেয় তাতে গো পশুর কোন ক্ষতি নি। তবে তাদের বাস যোগ্য দুইটা ঘর পুঁড়ে অনেক ক্ষতি হয়ে যায়। এখন দিন মজুর রফিকুলের বাড়ি ঘর সারিয়ে স্বাভাবিক জীবনে ফিরতে অনেক বেগ পেতে হবে।
তথ্য ও ছবিঃ এম- সোহেল রানা,মেহেরপুর।


