হযরত বেল্লাল, সুন্দরগঞ্জ (গাইবান্ধা) প্রতিনিধিঃ গাইবান্ধার সুন্দরগঞ্জ উপজেলা বিভিন্ন ইউনিয়নে ২০১৯-২০২০ অর্থ বছরের বিশেষ বরাদ্দের কাবিখা ও টিআর প্রকল্প উদ্বোধন ও পরিদর্শন করেছেন স্থানীয় এমপি ব্যারিস্টার শামীম হায়দার পাটোয়ারী। আজ শুক্রবার দিন ব্যাপী তিনি বিভিন্ন প্রকল্প সরেজমিন ঘুরেফিরে দেখেন। সকালে এমপি শামীম বামনডাঙ্গা ইউনিয়নের ফলগাছা মাদ্রাসা পাড়া জামে মসজিদ, ফলগাছা মাদ্রাসা ও উচ্চ বিদ্যালয় ভবনের উদ্বোধন করেন। দুপুরে সুন্দরগঞ্জ আব্দুল মজিদ বালক উচ্চ বিদ্যালয়ের ফুটবল খেলার মাঠে পল্লীবন্ধু আলহাজ্ব এরশাদ স্টেজ উদ্বোধন করেন। বিকালে এমপি শামীম বেলকা ইউনিয়নের বাদশার মোড় এবং বেলকা বাজার খেয়াঘাট এলাকায় কাবিখা প্রকল্পের রাস্তার কাজ পরিদর্শন করেন। এর আগে তিনি মধ্য বেলকা জামে মসজিদ পরিদর্শন করেন।
এ সময় অন্যানের মধ্যে উপস্থিত ছিলেন পৌর মেয়র আব্দুল্লাহ আল মামুন, বামনডাঙ্গা ইউপি চেয়ারম্যান নজমুল হুদা, বেলকা ইউপি চেয়ারম্যান ইব্রাহিম খলিলুল্ল্যাহ, উপজেলা জাপার সহ-সভাপতি জহুরুল হক বাদশা, সাধারণ সম্পাদক আব্দুল মান্নান মন্ডল, পৌর জাপার সভাপতি আব্দুর রশিদ সরকার ডাবলু, উপজেলা আওয়ামীলীগ যুগ্ম আহবায়ক সাজেদুল ইসলাম, রেজাউল আলম রেজা, জেলা পল্লীবন্ধু পরিষদের আহবায়ক আব্দুর রাজ্জাক, উপজেলা যুব সংহতির সভাপতি রেজাউল আলম রেজা, জেলা স্বেচ্ছাসেবক পাটির সভাপতি সরোওয়ার হোসেন বাবু, ছাত্র সমাজের সভাপতি শাহ সুলতান সরকার সুজনসহ জাপা ও অঙ্গসংগঠনের উপজেলা, ইউনিয়নের নেতাকর্মীগণ।
মোঃ হযরত বেল্লাল প্রতিনিধি সুন্দরগঞ্জ, গাইবান্ধা০১৭৫৩-৩২৫৩৮১তারিখঃ ১৯/০৬/২০২০ খ্রিঃ।


