সব
facebook apsnews24.com
২১ জুন থেকে প্রতি সপ্তাহে তিনটি ফ্লাইট আরব আমিরাতে - APSNews24.Com

২১ জুন থেকে প্রতি সপ্তাহে তিনটি ফ্লাইট আরব আমিরাতে

২১ জুন থেকে প্রতি সপ্তাহে তিনটি ফ্লাইট আরব আমিরাতে

কাতার ও যুক্তরাজ্যের পর এবার ঢাকা থেকে আরব আমিরাতে ফ্লাইট চলাচল শুরু হতে যাচ্ছে। ফ্লাইট পরিচালনার জন্য এমিরেটস এয়ারলাইন্সকে অনুমতি দিয়েছে বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ (বেবিচক)। ২১ জুন থেকে প্রতি সপ্তাহে তিনটি করে ফ্লাইট পরিচালনা করবে মধ্যপ্রাচ্যের এই বিমান সংস্থাটি। প্রতি সপ্তাহে শনিবার, সোমবার ও বৃহস্পতিবার এসব ফ্লাইট চলাচল করবে।

বেবিচক চেয়ারম্যান এয়ার ভাইস মার্শাল মো. মফিদুর রহমান গণমধ্যকে বলেন, শুধু ট্রানজিট যাত্রীরা এমিরেটসের ফ্লাইটে যেতে পারবেন। আমিরাতে যেসব বাংলাদেশির বসবাসের অনুমতি রয়েছে তারা যেতে পারবেন। তবে শ্রমিকেরা চলাচল করতে পারবেন না।

বেবিচক সূত্রে জানা গেছে, স্বাস্থ্যবিধি অনুসরণ করে ঢাকা-দুবাই রুটে ফ্লাইট চলাচল করবে। দুবাই থেকে ইউরোপসহ নির্দিষ্ট রুটের যাত্রী নেওয়া যাবে। কোভিড নেগেটিভ সনদ থাকাও প্রত্যেক যাত্রীর জন্য বাধ্যতামূলক করা হয়েছে।

  • 3
    Shares

আপনার মতামত লিখুন :

গৌরনদীতে মহান বিজয় দিবস উদযাপন প্রস্তুতি সভা

গৌরনদীতে মহান বিজয় দিবস উদযাপন প্রস্তুতি সভা

ফজলুর রহমান বাবুর নতুন গান “চান্দে বসত কইরো কইণ্যা”

ফজলুর রহমান বাবুর নতুন গান “চান্দে বসত কইরো কইণ্যা”

বরগুনায় স্কুলের জমিতে শিক্ষকের বাগানবাড়ী।

বরগুনায় স্কুলের জমিতে শিক্ষকের বাগানবাড়ী।

শেখ হাসিনার উদ্যোগে ঘরে ঘরে বিদুৎ – এমপি শাহে আলম

শেখ হাসিনার উদ্যোগে ঘরে ঘরে বিদুৎ – এমপি শাহে আলম

বসুন্ধরা কিংস কাপের শুভ উদ্বোধন

বসুন্ধরা কিংস কাপের শুভ উদ্বোধন

বিনামূল্যে করোনার টিকা দেবে সরকার

বিনামূল্যে করোনার টিকা দেবে সরকার

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার: ApsNews24.Com (২০১২-২০২০)

ভারপ্রাপ্ত সম্পাদক: মোঃ নুরুন্নবী চৌধুরী সবুজ
01774-140422
প্রকাশকঃ আইনী পাঠশালা গ্রুপ
২২ চ্যামেলীবাগ (সিআইডি অফিসের পাশে) রমনা থানা, ঢাকা-১০০০।
01625-461876, 01771-784299
[email protected], [email protected]
Developed By Feroj

ব্রেকিং নিউজ