সব
facebook apsnews24.com
লেফটেন্যান্ট জেনারেল শফিকুর রহমান সেনাবাহিনী প্রধান হিসেবে দায়িত্ব পেতে যাচ্ছেন। - APSNews24.Com

লেফটেন্যান্ট জেনারেল শফিকুর রহমান সেনাবাহিনী প্রধান হিসেবে দায়িত্ব পেতে যাচ্ছেন।

লেফটেন্যান্ট জেনারেল শফিকুর রহমান সেনাবাহিনী প্রধান হিসেবে দায়িত্ব পেতে যাচ্ছেন।

বর্তমানে তিনি সেনাবাহিনীর চিফ অব জেনারেল স্টাফ (সিজিএস) হিসেবে দায়িত্ব পালন করছেন। তিনি ১১তম বিএমএ দীর্ঘ মেয়াদী কোর্সের কর্মকর্তা। বাংলাদেশ সেনাবাহিনীতে সুনামের সাথে বেশ কয়েকটি বড় দায়িত্ব পালন করেন। তিনি সেনা সদর দফতরে ডিরেক্টর অব মিলিটারি অপারেশনস (ডিএমও) হিসেবে দায়িত্ব পালন করেন। চিফ অব জেনারেল স্টাফ (সিজিএস), জিওসি -৫৫তম পদাতিক ডিভিশন, জিওসি -১৯তম পদাতিক ডিভিশন, জিওসি-২৪তম পদাতিক ডিভিশন হিসেবে দায়িত্ব পালন করেন। তিনি বাংলাদেশ মিলিটারি একাডেমী এবং স্কুল অব ইনফ্যান্ট্রি অ্যান্ড টেকটিক্সের প্রশিক্ষক ছিলেন। তিনি ডিফেন্স সার্ভিসেস কমান্ড এবং স্টাফ কলেজের একজন সিনিয়র শিক্ষক ছিলেন। তিনি নিউইয়র্কস্থ জাতিসংঘের সদর দফতরে বাংলাদেশের সিনিয়র সামরিক যোগাযোগ কর্মকর্তা পদে কাজ করেছেন।
২০১৫ সালে তিনি চট্টগ্রাম এলাকা কমান্ডার হিসেবে দায়িত্ব পালন করেন। ২০১০ সালের ১০ এপ্রিল তিনি স্পেশাল সিকিউরিটি ফোর্স এর মহাপরিচালক নিযুক্ত হন। ২০১৮ সালের ২৮ জুলাই তাকে লেফট্যানেন্ট জেনারেল পদে পদোন্নতি দেওয়া হয় এবং সেনাবাহিনীর চিফ অব জেনারেল স্টাফ (সিজিএস) পদে নিযুক্ত হন।
তিনি ১৯৬২ সালের ৩১শে ডিসেম্বর শরিয়তপুর জেলার সখিপুর থানার ডিএমখালী গ্রামে জন্মগ্রহণ করেন শফিকুর রহমান। ১৯৮৪ সালের ২১শে ডিসেম্বর কর্পস অব ইনফেনট্রিতে কমিশন লাভ করেন। তিনি নেদারল্যান্ডসের ওপিসিডাব্লিউ অ্যাডভান্স কোর্স, পাকিস্তান জুনিয়র স্টাফ কোর্স, ফিলিপাইনের কমান্ড অ্যান্ড জেনারেল স্টাফ কোর্স এবং রোমানিয়ায় ওপিসিডব্লিউ বুনিয়াদি কোর্স সম্পন্ন করেন।
তিনি ডিফেন্স সার্ভিসেস কমান্ড এবং স্টাফ কলেজ থেকে স্নাতক হন এবং ন্যাশনাল ডিফেন্স কলেজে আর্মি ওয়ার কোর্স সম্পন্ন করেন। তিনি জাতীয় বিশ্ববিদ্যালয়ের প্রতিরক্ষা শিক্ষায় মাস্টার্স সম্পন্ন করেন। তিনি বাংলাদেশ ইউনিভার্সিটি অব প্রফেশনালস থেকে যুদ্ধ অধ্যয়নেও মাস্টার্স সম্পন্ন করেন এবং মাস্টার্সের জন্য চ্যান্সেলর পুরস্কার পান। অত্যন্ত সৎ ও সজ্জন ব্যক্তি হিসেবে সেনাবাহিনীতে তার বেশ সুনাম আছে।

  • 14
    Shares

আপনার মতামত লিখুন :

গৌরনদীতে মহান বিজয় দিবস উদযাপন প্রস্তুতি সভা

গৌরনদীতে মহান বিজয় দিবস উদযাপন প্রস্তুতি সভা

ফজলুর রহমান বাবুর নতুন গান “চান্দে বসত কইরো কইণ্যা”

ফজলুর রহমান বাবুর নতুন গান “চান্দে বসত কইরো কইণ্যা”

বরগুনায় স্কুলের জমিতে শিক্ষকের বাগানবাড়ী।

বরগুনায় স্কুলের জমিতে শিক্ষকের বাগানবাড়ী।

শেখ হাসিনার উদ্যোগে ঘরে ঘরে বিদুৎ – এমপি শাহে আলম

শেখ হাসিনার উদ্যোগে ঘরে ঘরে বিদুৎ – এমপি শাহে আলম

বসুন্ধরা কিংস কাপের শুভ উদ্বোধন

বসুন্ধরা কিংস কাপের শুভ উদ্বোধন

বিনামূল্যে করোনার টিকা দেবে সরকার

বিনামূল্যে করোনার টিকা দেবে সরকার

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার: ApsNews24.Com (২০১২-২০২০)

ভারপ্রাপ্ত সম্পাদক: মোঃ নুরুন্নবী চৌধুরী সবুজ
01774-140422
প্রকাশকঃ আইনী পাঠশালা গ্রুপ
২২ চ্যামেলীবাগ (সিআইডি অফিসের পাশে) রমনা থানা, ঢাকা-১০০০।
01625-461876, 01771-784299
[email protected], [email protected]
Developed By Feroj

ব্রেকিং নিউজ