সব
facebook apsnews24.com
রাজশাহীতে মেসভাড়া মওকুফের দাবিতে শিক্ষার্থীদের আন্দোলন - APSNews24.Com

রাজশাহীতে মেসভাড়া মওকুফের দাবিতে শিক্ষার্থীদের আন্দোলন

রাজশাহীতে মেসভাড়া মওকুফের দাবিতে শিক্ষার্থীদের আন্দোলন

জিয়াউল, আনোয়ার, রাজশাহী ব্যুরো

রাজশাহীতে মেসভাড়া মওকুফ ইস্যুতে এবার আন্দোলনে নেমেছেন শিক্ষার্থীরা। আজ বৃহস্পতিবার বেলা ১১ টায় নগরীর সাহেব বাজার জিরো পয়েন্টে মানববন্ধন কর্মসূচী পালন করেন মেসের সাধারণ শিক্ষার্থীরা। মানববন্ধনে সভাপতিত্ব করেন রাজশাহী সাধারণ ছাত্র-ছাত্রী ঐক্য পরিষদের আহবায়ক রাজু আহমেদ আপন।

এসময় বক্তব্য দেন- পরিষদের যুগ্ম আহবায়ক হাসিবুল হাসান শান্ত, মির্জা মাফি কালাম, ফয়সাল আহমেদ, রাকিবুল ইসলাম, সদস্য রবিন খান, মোস্তাফিজুর রহমান সাগর প্রমুখ। এসময় শিক্ষার্থীরা বলেন, ‘মেসভাড়া মওকুফের যৌক্তিক দাবি মেস মালিকরা মানতে বাধ্য। তাদের ব্যবহার কখনোই ভাল ছিলনা। তবুও বিনয়ের সাথে মেসভাড়া মওকুফের দাবি জানানো হচ্ছে। অনেক মেসে মালিকরা ভাড়ার জন্য শিক্ষার্থীদেরকে লাঞ্ছিত করেছে, হুমকি-ধামকি দিয়েছে।’

তারা বলেন, ২ লাখ শিক্ষার্থীর জিনিসপত্র, সার্টিফিকেটসহ বিভিন্ন কাগজপত্র মেসে রাখা আছে। কিন্তু মেস মলিকরা সব জিনিসপত্র ফেলে দিবে বলে হুমকি দিচ্ছে। বাবার বয়সী অভিভাবকদের কাছে এরকম ব্যবহার অপ্রত্যাশিত বলেও ক্ষোভ প্রকাশ করেন শিক্ষার্থীরা। মানববন্ধনে যৌক্তিক দাবি মানা না হলে কঠোর থেকে কঠোরতর আন্দোলনেরও হুঁশিয়ারি দেয়া হয়। মানববন্ধন শেষে শিক্ষার্থীরা জেলা প্রশাসক ও সিটি মেয়রের কাছে তাদের দাবিদাওয়া সম্বলিত স্মারকলিপি প্রদান করেন।

এপিএস/১৮জুন/পিটিআই/জিয়াউল

  • 18
    Shares

আপনার মতামত লিখুন :

সুন্দরগঞ্জ রামজীবনে হাবিজার ব্যাপারী স্বতন্ত্র চেয়ারম্যান প্রার্থী

সুন্দরগঞ্জ রামজীবনে হাবিজার ব্যাপারী স্বতন্ত্র চেয়ারম্যান প্রার্থী

নরসিংদীতে প্রতিবন্ধী গৃহবধূকে ধর্ষণ চেষ্টায় গ্রাম পুলিশ আটক

নরসিংদীতে প্রতিবন্ধী গৃহবধূকে ধর্ষণ চেষ্টায় গ্রাম পুলিশ আটক

শার্শায় ৮০ বোতল ফেন্সিডিলসহ ১ মাদক ব্যবসায়ী আটক

শার্শায় ৮০ বোতল ফেন্সিডিলসহ ১ মাদক ব্যবসায়ী আটক

কলারোয়া বেত্রবতী হাইস্কুলে শহীদ বুদ্ধিজীবী দিবস পালিত

কলারোয়া বেত্রবতী হাইস্কুলে শহীদ বুদ্ধিজীবী দিবস পালিত

শিশু ধর্ষণের পর হত্যায় ৮ জনের মৃত্যুদণ্ড

শিশু ধর্ষণের পর হত্যায় ৮ জনের মৃত্যুদণ্ড

আওয়ামী লীগের গুরুত্বপূর্ণ পদে আসছেন আবুল হাসানাত আব্দুল্লাহ

আওয়ামী লীগের গুরুত্বপূর্ণ পদে আসছেন আবুল হাসানাত আব্দুল্লাহ

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার: ApsNews24.Com (২০১২-২০২০)

ভারপ্রাপ্ত সম্পাদক: মোঃ নুরুন্নবী চৌধুরী সবুজ
01774-140422
প্রকাশকঃ আইনী পাঠশালা গ্রুপ
২২ চ্যামেলীবাগ (সিআইডি অফিসের পাশে) রমনা থানা, ঢাকা-১০০০।
01625-461876, 01771-784299
[email protected], [email protected]
Developed By Feroj

ব্রেকিং নিউজ