সব
facebook apsnews24.com
পটুয়াখালীতে ডাকাতির প্রস্তুতিকালে আটক ৩ - APSNews24.Com

পটুয়াখালীতে ডাকাতির প্রস্তুতিকালে আটক ৩

পটুয়াখালীতে ডাকাতির প্রস্তুতিকালে আটক ৩

রাকিবুল ইসলাম তনু পটুয়াখালী সদর প্রতিনিধিঃ

পটুয়াখালী-কুয়াকাটা মহাসড়কে পরিবহনে (নৈশ কোচে) ডাকাতির প্রস্তুতিকালে দেশীয় অস্ত্র-শস্ত্রসহ আন্তঃজেলা ডাকাতদলের তিন সদস্যকে আটক করেছে গোয়েন্দা পুলিশ (ডিবি)। মঙ্গলবার রাত ৩টার দিকে সদর উপজেলার আউলিয়াপুর নামক স্থানে অভিযান চালিয়ে তিন ডাকাতকে আটক ও একটি ট্রাক জব্দ করা হয়। আটকৃকতরা হলেন, জেলার গলাচিপা উপজেলার আমখোলা এলাকার অসীম মোল্লা (৪৫), একই এলাকার ইয়াকুব মৃধা (৪০) ও বরগুনা জেলার আমতলী উপজেলার রুহুল আমীন (৪২)। পটুয়াখালী গোয়েন্দা শাখা পুলিশের ওসি (ডিবি) মো. শাহাজাহান খান জানান, গোপন সংবাদের ভিত্তিতে রাত পৌনে ৩টার দিকে মহাসড়কের আউলিয়াপুর নামক স্থানে ট্রাকে এসে অবস্থান নিয়ে পরিবহনে ডাকাতির প্রস্তুতি নিচ্ছিল আসামিরা। এসময় তাদের আটক করে ট্রাকে তল্লাশি চালিয়ে দেশীয় অস্ত্র রামদা, ছুড়ি, চাপাতি, কাটার পাওয়া যায়। ওসি আরও জানান, এরা সংঘবদ্ধ ডাকাতদলের সদস্য। আটককৃতদের বিরুদ্ধে ডাকাতি, ডাকাতিকালে খুনসহ এ পর্যন্ত ৮টি মামলার তথ্য পাওয়া গেছে। তাদের বিরুদ্ধে ডাকাতির প্রস্তুতির অভিযোগে মামলা দায়েরের প্রক্রিয়া চলছে।

  • 41
    Shares

আপনার মতামত লিখুন :

সুন্দরগঞ্জ রামজীবনে হাবিজার ব্যাপারী স্বতন্ত্র চেয়ারম্যান প্রার্থী

সুন্দরগঞ্জ রামজীবনে হাবিজার ব্যাপারী স্বতন্ত্র চেয়ারম্যান প্রার্থী

নরসিংদীতে প্রতিবন্ধী গৃহবধূকে ধর্ষণ চেষ্টায় গ্রাম পুলিশ আটক

নরসিংদীতে প্রতিবন্ধী গৃহবধূকে ধর্ষণ চেষ্টায় গ্রাম পুলিশ আটক

শার্শায় ৮০ বোতল ফেন্সিডিলসহ ১ মাদক ব্যবসায়ী আটক

শার্শায় ৮০ বোতল ফেন্সিডিলসহ ১ মাদক ব্যবসায়ী আটক

কলারোয়া বেত্রবতী হাইস্কুলে শহীদ বুদ্ধিজীবী দিবস পালিত

কলারোয়া বেত্রবতী হাইস্কুলে শহীদ বুদ্ধিজীবী দিবস পালিত

শিশু ধর্ষণের পর হত্যায় ৮ জনের মৃত্যুদণ্ড

শিশু ধর্ষণের পর হত্যায় ৮ জনের মৃত্যুদণ্ড

আওয়ামী লীগের গুরুত্বপূর্ণ পদে আসছেন আবুল হাসানাত আব্দুল্লাহ

আওয়ামী লীগের গুরুত্বপূর্ণ পদে আসছেন আবুল হাসানাত আব্দুল্লাহ

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার: ApsNews24.Com (২০১২-২০২০)

ভারপ্রাপ্ত সম্পাদক: মোঃ নুরুন্নবী চৌধুরী সবুজ
01774-140422
প্রকাশকঃ আইনী পাঠশালা গ্রুপ
২২ চ্যামেলীবাগ (সিআইডি অফিসের পাশে) রমনা থানা, ঢাকা-১০০০।
01625-461876, 01771-784299
[email protected], [email protected]
Developed By Feroj

ব্রেকিং নিউজ