সব
facebook apsnews24.com
সুন্দরগঞ্জের ইউএনও করোনায় আক্রান্ত - APSNews24.Com

সুন্দরগঞ্জের ইউএনও করোনায় আক্রান্ত

সুন্দরগঞ্জের ইউএনও করোনায় আক্রান্ত

সুন্দরগঞ্জ (গাইবান্ধা) প্রতিনিধিঃ করোনা দুর্যোগে মানুষের সেবা দিতে গিয়ে নিজেও আক্রান্ত হয়েছে গাইবান্ধার সুন্দরগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও)। চলমান করোনা পরিস্থিতিতে দুর্যোগ কবলিত মানুষের দোরগোড়ায় সেবা পৌঁছে দিতে গিয়ে করোনা আক্রান্ত হন তিনি। আজ বুধবার সন্ধ্যায় রমেক হাসপাতালের পিসিআর টেস্টে তাঁর করোনা আক্রান্তের বিষয়টি নিশ্চিত করা হয়। এ ঘটনায় বেশকিছু সরকারি কর্মকর্তা হোম কোয়ারেন্টিনে আছেন।

জানা গেছে, সম্প্রতি এই সম্মুখ যোদ্ধার শারীরিক অসুস্থতা দেখা দিলে বাসায় হোম কোয়ারেন্টিনে থাকেন তিনি। গত ১৪ জুন সর্দি ও কাশি দেখা দেওয়ায় নমুনা পরীক্ষা করান ইউএনও। চারদিন আগে রংপুর মেডিক্যাল কলেজ হাসপাতালের পিসিআর ল্যাবে পাঠানো নমুনা পরীক্ষার ফলাফলে আজ তিনি করোনা আক্রান্ত শনাক্ত হন।

 এ ছাড়াও তাঁর সংস্পর্শে আসা অন্যান্য দপ্তরের বেশকিছু কর্মকর্তা ও কর্মচারী হোম কোয়ারেন্টিনে রয়েছে। তাঁদের কয়েক জনের নমুনা সংগ্রহ করা হয়েছে। তবে ওইসব কর্মকর্তাদের নমুনা পরীক্ষার ফলাফল এখনো আসেনি। এছাড়াও তাঁর সংস্পর্শে আসা ব্যক্তিদের অনেককে হোম কোয়ারাইন্টিনে রাখতে তাদের চিহ্নিত করছে স্বাস্থ্য বিভাগ। তবে উপজেলা নির্বাহী অফিসারের শারীরিক অবস্থা স্বাভাবিক রয়েছে। তিনি নিজ বাড়িতে হোম আইসোলেশনে থেকে চিকিৎসা সেবা নিবেন বলে জানা গেছে।

বিষয়টি নিশ্চিত করে উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডা. আশরাফুজ্জামান সরকার বলেন, ইউএনও মহোদয়ের করোনা পজিটিভ এসেছে। তিনি শারীরিকভাবে সুস্থ আছেন। আর হোম আইসোলেশনে থেকে তিনি চিকিৎসা সেবা নিবেন বলেও জানান।

মোঃ হযরত বেল্লাল
প্রতিনিধি সুন্দরগঞ্জ,গাইবান্ধা।
তারিখঃ ১৭/০৬/২০২০খ্রিঃ।

  • 4
    Shares

আপনার মতামত লিখুন :

সুন্দরগঞ্জ রামজীবনে হাবিজার ব্যাপারী স্বতন্ত্র চেয়ারম্যান প্রার্থী

সুন্দরগঞ্জ রামজীবনে হাবিজার ব্যাপারী স্বতন্ত্র চেয়ারম্যান প্রার্থী

নরসিংদীতে প্রতিবন্ধী গৃহবধূকে ধর্ষণ চেষ্টায় গ্রাম পুলিশ আটক

নরসিংদীতে প্রতিবন্ধী গৃহবধূকে ধর্ষণ চেষ্টায় গ্রাম পুলিশ আটক

শার্শায় ৮০ বোতল ফেন্সিডিলসহ ১ মাদক ব্যবসায়ী আটক

শার্শায় ৮০ বোতল ফেন্সিডিলসহ ১ মাদক ব্যবসায়ী আটক

কলারোয়া বেত্রবতী হাইস্কুলে শহীদ বুদ্ধিজীবী দিবস পালিত

কলারোয়া বেত্রবতী হাইস্কুলে শহীদ বুদ্ধিজীবী দিবস পালিত

শিশু ধর্ষণের পর হত্যায় ৮ জনের মৃত্যুদণ্ড

শিশু ধর্ষণের পর হত্যায় ৮ জনের মৃত্যুদণ্ড

আওয়ামী লীগের গুরুত্বপূর্ণ পদে আসছেন আবুল হাসানাত আব্দুল্লাহ

আওয়ামী লীগের গুরুত্বপূর্ণ পদে আসছেন আবুল হাসানাত আব্দুল্লাহ

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার: ApsNews24.Com (২০১২-২০২০)

ভারপ্রাপ্ত সম্পাদক: মোঃ নুরুন্নবী চৌধুরী সবুজ
01774-140422
প্রকাশকঃ আইনী পাঠশালা গ্রুপ
২২ চ্যামেলীবাগ (সিআইডি অফিসের পাশে) রমনা থানা, ঢাকা-১০০০।
01625-461876, 01771-784299
[email protected], [email protected]
Developed By Feroj

ব্রেকিং নিউজ