সব
facebook apsnews24.com
চীন সীমান্তে রক্তপাত, শুক্রবার সর্বদলীয় বৈঠক ডাকলেন মোদী - APSNews24.Com

চীন সীমান্তে রক্তপাত, শুক্রবার সর্বদলীয় বৈঠক ডাকলেন মোদী

চীন সীমান্তে রক্তপাত, শুক্রবার সর্বদলীয় বৈঠক ডাকলেন মোদী নরেন্দ্র মোদী। ফাইল ছবি

এপিএস ফরেন ডেস্ক

লাদাখে ভারত-চিন সেনা সংঘর্ষের পর ভারত-চিন সীমান্ত পরিস্থিতি পর্যালোচনা করতে সর্বদলীয় বৈঠক ডাকলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। শুক্রবার বিকেল পাঁচটায় এই বৈঠক ডাকা হয়েছে। ভিডিয়ো কনফারেন্সের মাধ্যমে এই বৈঠক হবে বলে প্রধানমন্ত্রীর দফতর সূত্রে খবর। কংগ্রেস-সহ সব বিরোধী দলকেই আমন্ত্রণ জানানো হবে বৈঠকে।

সোমবার রাতে পূর্ব লাদাখের গালওয়ান উপত্যকার প্রকৃত নিয়ন্ত্রণরেখায় ভারত ও চিনের সেনা সংঘর্ষে এক কর্নেল সহ ১৯ সেনা জওয়ানের মৃত্যু হয়েছে। চিনের দিকেও ৪৩ জন হতাহত হয়েছেন বলে ভারতীয় সেনা সূত্র উদ্ধৃত করে দাবি করেছে একাধিক সংবাদ মাধ্যম। বেজিং হতাহতের খবর স্বীকার করলেও সঠিক সংখ্যা এখনও জানায়নি।

তার পর থেকে চিফ অব ডিফেন্স স্টাফ এবং সেনার তিন বাহিনীর কর্তাদের নিয়ে একাধিক বার বৈঠক করেছেন প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিংহ। প্রধানমন্ত্রীকে গালওয়ানের পরিস্থিতি জানানোর পর তিনিও জাতীয় নিরাপত্তা উপদেষ্টা অজিত ডোভালের সঙ্গে বৈঠক করেছেন। গভীর রাত পর্যন্ত পরিস্থিতি নিয়ে আলোচনা করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের সঙ্গে।

তার পর বুধবার সকালে সরকারের তরফে এই সর্বদল বৈঠকের কথা জানানো হয়েছে। প্রধানমন্ত্রীর দফতর জানিয়েছে, বিভিন্ন দলের নেতানেত্রীরা ভিডিয়ো বৈঠকে যোগ দেবেন। ভারত-চিন সীমান্ত পরিস্থিতি নিয়ে প্রধানমন্ত্রী এখনও কোনও বিবৃতি না দেওয়ায় বুধবার সকালেই টুইটারে আক্রমণ করেছেন কংগ্রেস সাংসদ রাহুল গাঁধী। এই পরিস্থিতিতে প্রধানমন্ত্রীর সর্বদল বৈঠক ডাকা তাৎপর্যপূর্ণ বলেই মত রাজনৈতিক পর্যবেক্ষকদের। সূত্রঃ আনন্দ বাজার

  • 37
    Shares

আপনার মতামত লিখুন :

আজ বিশ্ব এইডস দিবস।

আজ বিশ্ব এইডস দিবস।

করোনার চেয়ে জাপানে এক মাসে আত্মহত্যায় বেশি মৃত্যু!

করোনার চেয়ে জাপানে এক মাসে আত্মহত্যায় বেশি মৃত্যু!

ট্রাম্পের আপিল ফিরিয়ে দিল পেনসিলভানিয়ার আদালত

ট্রাম্পের আপিল ফিরিয়ে দিল পেনসিলভানিয়ার আদালত

ফুটবলের জাদুকর ডিয়েগো ম্যারাডোনা আর নেই

ফুটবলের জাদুকর ডিয়েগো ম্যারাডোনা আর নেই

ডিসেম্বরেই টিকা প্রয়োগে যাচ্ছে যুক্তরাষ্ট্রসহ ৩ দেশ

ডিসেম্বরেই টিকা প্রয়োগে যাচ্ছে যুক্তরাষ্ট্রসহ ৩ দেশ

কোভিড-১৯ প্রতিরোধী ক্ষমতা যত দিন থাকে।

কোভিড-১৯ প্রতিরোধী ক্ষমতা যত দিন থাকে।

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার: ApsNews24.Com (২০১২-২০২০)

ভারপ্রাপ্ত সম্পাদক: মোঃ নুরুন্নবী চৌধুরী সবুজ
01774-140422
প্রকাশকঃ আইনী পাঠশালা গ্রুপ
২২ চ্যামেলীবাগ (সিআইডি অফিসের পাশে) রমনা থানা, ঢাকা-১০০০।
01625-461876, 01771-784299
[email protected], [email protected]
Developed By Feroj

ব্রেকিং নিউজ