সব
facebook apsnews24.com
বেতন-ভাতা ও সুযোগ সুবিধা বৃদ্ধির দাবিতে ফ্রান্সজুড়ে বিক্ষোভ স্বাস্থ্য কর্মীদের: ৩০ জন আটক। - APSNews24.Com

বেতন-ভাতা ও সুযোগ সুবিধা বৃদ্ধির দাবিতে ফ্রান্সজুড়ে বিক্ষোভ স্বাস্থ্য কর্মীদের: ৩০ জন আটক।

বেতন-ভাতা ও সুযোগ সুবিধা বৃদ্ধির দাবিতে ফ্রান্সজুড়ে বিক্ষোভ স্বাস্থ্য কর্মীদের: ৩০ জন আটক।

বেতন-ভাতা এবং সুযোগ সুবিধা বৃদ্ধির দাবিতে পুরো ফ্রান্সজুড়ে বিক্ষোভ করেছেন স্বাস্থ্য কর্মীরা। মঙ্গলবারের এই বিক্ষোভে ফ্রান্সের রাজধানী প্যারিসে স্বাস্থ্য কর্মীদের সঙ্গে পুলিশের সংঘর্ষের ঘটনা ঘটেছে। এ সময় কমপক্ষে ১৯ জন পুলিশ কর্মকর্তা আহত হয়েছেন। কর্মকর্তারা জানান, বিক্ষোভ চলাকালীন প্যারিস থেকে ৩০ জনের বেশি আন্দোলনকারীকে আটক করা হয়েছে।

পুরো ফ্রান্সজুড়ে অনুষ্ঠিত এই বিক্ষোভ কর্মসূচিতে করোনাকালে বেতন বৃদ্ধির দাবি জানান স্বাস্থ্য কর্মীরা। পাশপাশি হাসপাতালে আরো বেশি স্বাস্থ্য কর্মী নিয়োগ এবং বেড বাড়ানোর দাবিও জানানো হয়। ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসির প্রতিবেদ্নে বলা হয়, প্যারিসে বিক্ষোভ চলাকালে পুলিশকে লক্ষ্য করে পাথর ছোড়েন আন্দোলনকারীরা। পুলিশও আন্দোলনকারীদের দমনে টিয়ারগ্যাস ছোড়ে।

ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রো ইতোমধ্যে করোনাকালে স্বাস্থ্য কর্মীরা যারা কাজ করে যাচ্ছেন তাদের জন্য বোনাসের ঘোষণা দিয়েছেন। তবে ইউনিয়নগুলোর দাবি, করোনা মহামারি ফ্রান্সের স্বাস্থ্য খাতের দুর্বলতাকে উন্মোচিত করেছে। আর এ জন্য তারা এই খাতে আরো বেশি সরকারি বিনিয়োগ দাবি করে।

ফ্রান্স পুলিশের পক্ষ থেকে বলা হয়, মঙ্গলবার প্যারিসে প্রায় ১৮ হাজার মানুষ বিক্ষোভে অংশ নেন। পুলিশের ধারণা বামপন্থী উগ্র সংগঠন ব্ল্যাক ব্লক্সের কর্মীরাই এই সংঘর্ষের পেছনে দায়ী।

ফ্রান্সে এ পর্যন্ত প্রায় ৩০ হাজার মানুষ করোনায় আক্রান্ত হয়েছেন।

  • 3
    Shares

আপনার মতামত লিখুন :

আজ বিশ্ব এইডস দিবস।

আজ বিশ্ব এইডস দিবস।

করোনার চেয়ে জাপানে এক মাসে আত্মহত্যায় বেশি মৃত্যু!

করোনার চেয়ে জাপানে এক মাসে আত্মহত্যায় বেশি মৃত্যু!

ট্রাম্পের আপিল ফিরিয়ে দিল পেনসিলভানিয়ার আদালত

ট্রাম্পের আপিল ফিরিয়ে দিল পেনসিলভানিয়ার আদালত

ফুটবলের জাদুকর ডিয়েগো ম্যারাডোনা আর নেই

ফুটবলের জাদুকর ডিয়েগো ম্যারাডোনা আর নেই

ডিসেম্বরেই টিকা প্রয়োগে যাচ্ছে যুক্তরাষ্ট্রসহ ৩ দেশ

ডিসেম্বরেই টিকা প্রয়োগে যাচ্ছে যুক্তরাষ্ট্রসহ ৩ দেশ

কোভিড-১৯ প্রতিরোধী ক্ষমতা যত দিন থাকে।

কোভিড-১৯ প্রতিরোধী ক্ষমতা যত দিন থাকে।

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার: ApsNews24.Com (২০১২-২০২০)

ভারপ্রাপ্ত সম্পাদক: মোঃ নুরুন্নবী চৌধুরী সবুজ
01774-140422
প্রকাশকঃ আইনী পাঠশালা গ্রুপ
২২ চ্যামেলীবাগ (সিআইডি অফিসের পাশে) রমনা থানা, ঢাকা-১০০০।
01625-461876, 01771-784299
[email protected], [email protected]
Developed By Feroj

ব্রেকিং নিউজ