সব
facebook apsnews24.com
মেহেরপুরে ডিবি পুলিশের পৃথক অভিযানে মাদকসহ গ্রেফতার ২ - APSNews24.Com

মেহেরপুরে ডিবি পুলিশের পৃথক অভিযানে মাদকসহ গ্রেফতার ২

মেহেরপুরে ডিবি পুলিশের পৃথক অভিযানে মাদকসহ গ্রেফতার ২ ডিবি হেফাজতে আসামি বাঁশি

মেহেরপুর প্রতিনিধিঃ

মেহেরপুর ডিবি পুলিশের মাদক বিরোধী অভিযানে আসামি মোহাম্মদ বাঁশি( ৪০) কে গ্রেফতার করা হয়েছে। আসামি বাঁশি গাংনী থানার রামকৃষ্ণপুর ধলা গ্রামের মৃত হেমাজুদ্দিনের ছেলে । আজ (১৬ জুন-২০২০) বিকাল ৪:৫০ ঘটিকার সময় এস আই অজয় কুমার কুন্ডু এর নেতৃত্বে মেহেরপুর সদর থানা এলাকায় অভিযান চালিয়ে কাথুলী বেড় পাড়া হইতে ৫০০ গ্রাম গাঁজাসহ বাঁশি কে গ্রেপ্তার করেন । তাহার বিরুদ্ধে নিয়মিত মামলা রুজুর প্রক্রিয়া চলছে । তাহার বিরুদ্ধে স্পেশাল পাওয়ার অ্যাক্টের আরো একটি মামলা আছে ।

ডিবি হেফাজতে আসামি সেরেকুল

অপরদিকে ডিবি পুলিশের আরও একটি অভিযানে শের খাঁ ওরফে সেরেকুল (৪৮) নামের এক আসামি গ্রেফতার হয়েছে। আসামি শের খাঁ ওরফে সেরেকুল মেহেরপুর মন্ডলপাড়ার মৃত ইব্রাহিম বিহারীর ছেলে। আজ (১৬ জুন-২০২০) তারিখ বিকাল ৫:৩০ ঘটিকার সময় এস আই মোহাম্মদ তরিকুল ইসলামের নেতৃত্বে মেহেরপুর সদর থানাধীন পৌর ঈদগাহ এর পাশে অভিযান চালিয়ে সুমন অটো সার্ভিস এর সামনে থেকে সেরেকুলকে ২০০ গ্রাম গাঁজাসহ আটক করেন।তার বিরুদ্ধে মেহেরপুর সদর থানায় নিয়মিত মামলার প্রক্রিয়া চলছে । তার বিরুদ্ধে মেহেরপুর থানার মামলা নাম্বার ৩ তারিখ ০৩-০৮-২০০৮ ধারা ৩২৬ পেনাল কোড বিচারাধীন আছে।

  • 26
    Shares

আপনার মতামত লিখুন :

গৌরনদীতে মহান বিজয় দিবস উদযাপন প্রস্তুতি সভা

গৌরনদীতে মহান বিজয় দিবস উদযাপন প্রস্তুতি সভা

ফজলুর রহমান বাবুর নতুন গান “চান্দে বসত কইরো কইণ্যা”

ফজলুর রহমান বাবুর নতুন গান “চান্দে বসত কইরো কইণ্যা”

বরগুনায় স্কুলের জমিতে শিক্ষকের বাগানবাড়ী।

বরগুনায় স্কুলের জমিতে শিক্ষকের বাগানবাড়ী।

শেখ হাসিনার উদ্যোগে ঘরে ঘরে বিদুৎ – এমপি শাহে আলম

শেখ হাসিনার উদ্যোগে ঘরে ঘরে বিদুৎ – এমপি শাহে আলম

বসুন্ধরা কিংস কাপের শুভ উদ্বোধন

বসুন্ধরা কিংস কাপের শুভ উদ্বোধন

বিনামূল্যে করোনার টিকা দেবে সরকার

বিনামূল্যে করোনার টিকা দেবে সরকার

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার: ApsNews24.Com (২০১২-২০২০)

ভারপ্রাপ্ত সম্পাদক: মোঃ নুরুন্নবী চৌধুরী সবুজ
01774-140422
প্রকাশকঃ আইনী পাঠশালা গ্রুপ
২২ চ্যামেলীবাগ (সিআইডি অফিসের পাশে) রমনা থানা, ঢাকা-১০০০।
01625-461876, 01771-784299
[email protected], [email protected]
Developed By Feroj

ব্রেকিং নিউজ