সব
facebook apsnews24.com
দুই মন্ত্রী করোনা আক্রান্তঃ হাসপাতালে ভর্তি - APSNews24.Com

দুই মন্ত্রী করোনা আক্রান্তঃ হাসপাতালে ভর্তি

দুই মন্ত্রী করোনা আক্রান্তঃ  হাসপাতালে ভর্তি

নিজস্ব প্রতিবেদক   

করোনাভাইরাসের ছোবল থেকে কেউই রক্ষা পাচ্ছে না। বিভিন্ন দিক থেকে সর্বোচ্চ পর্যায়ের সুরক্ষায় থাকা মন্ত্রী-প্রতিমন্ত্রীরাও আক্রান্ত হচ্ছেন। ফলে করোনা আতঙ্ক ভর করেছে মন্ত্রিসভার অনেক সদস্যের মধ্যেও। কয়েকজন মন্ত্রীর ঘনিষ্ঠ একাধিক সূত্রের সঙ্গে কথা বলে জানা গেছে, করোনায় ধর্ম প্রতিমন্ত্রীর মৃত্যু মন্ত্রীদের মধ্যে বড় ধরনের প্রভাব ফেলেছে।

মন্ত্রিসভার অন্যতম জ্যেষ্ঠ সদস্য পরিকল্পনামন্ত্রী এম এ মান্নান গতকাল রবিবার রাতে বলেন, ‘আতঙ্ক তো আছেই। কিন্তু মানুষ হিসেবে আমাদের থেমে গেলে চলবে না। পরিস্থিতি নিয়ন্ত্রণের চেষ্টা করতে হবে। জীবন প্রবহমান, কাজও করে যেতে হবে।’

গত শনিবার দিবাগত রাতে করোনা আক্রান্ত হয়ে মারা গেছেন ধর্ম প্রতিমন্ত্রী মুক্তিযোদ্ধা শেখ মো. আব্দুল্লাহ। অন্যদিকে করোনা আক্রান্ত হয়ে চিকিৎসা নিচ্ছেন মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রী আ ক ম মোজাম্মেল হক। তাঁর স্ত্রী লায়লা আরজুমান্দ বানুও করোনায় আক্রান্ত। তাঁরা দুজনই সম্মিলিত সামরিক হাসপাতালে (সিএমইচ) ভর্তি আছেন। তবে তাঁদের অবস্থা আশঙ্কাজনক নয় বলে জানান মন্ত্রণালয়ের জ্যেষ্ঠ তথ্য কর্মকর্তা সুফি আব্দুল্লাহিল মারুফ।

এ ছাড়া করোনা আক্রান্ত হয়ে সিএমএইচে ভর্তি থাকা পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রী বীর বাহাদুর উশৈসিংয়ের অবস্থার উন্নতি হয়েছে বলে গতকাল জানান মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তা নাছির উদ্দিন।

সাবেক মন্ত্রীদের মধ্যে মোহাম্মদ নাসিম করোনা আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হন। এরপর চিকিৎসাধীন অবস্থায় করা পরবর্তী পরীক্ষায় তাঁর করোনা নেগেটিভ আসে। তবে শেষ পর্যন্ত তিনি মারা যান। অ্যাডভোকেট সাহারা খাতুন দুই সপ্তাহ ধরে হাসপাতালে ভর্তি আছেন।

এপিএস/১৫জুন /পিটিআই/এনএস

  • 5
    Shares

আপনার মতামত লিখুন :

গৌরনদীতে মহান বিজয় দিবস উদযাপন প্রস্তুতি সভা

গৌরনদীতে মহান বিজয় দিবস উদযাপন প্রস্তুতি সভা

ফজলুর রহমান বাবুর নতুন গান “চান্দে বসত কইরো কইণ্যা”

ফজলুর রহমান বাবুর নতুন গান “চান্দে বসত কইরো কইণ্যা”

বরগুনায় স্কুলের জমিতে শিক্ষকের বাগানবাড়ী।

বরগুনায় স্কুলের জমিতে শিক্ষকের বাগানবাড়ী।

শেখ হাসিনার উদ্যোগে ঘরে ঘরে বিদুৎ – এমপি শাহে আলম

শেখ হাসিনার উদ্যোগে ঘরে ঘরে বিদুৎ – এমপি শাহে আলম

বসুন্ধরা কিংস কাপের শুভ উদ্বোধন

বসুন্ধরা কিংস কাপের শুভ উদ্বোধন

বিনামূল্যে করোনার টিকা দেবে সরকার

বিনামূল্যে করোনার টিকা দেবে সরকার

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার: ApsNews24.Com (২০১২-২০২০)

ভারপ্রাপ্ত সম্পাদক: মোঃ নুরুন্নবী চৌধুরী সবুজ
01774-140422
প্রকাশকঃ আইনী পাঠশালা গ্রুপ
২২ চ্যামেলীবাগ (সিআইডি অফিসের পাশে) রমনা থানা, ঢাকা-১০০০।
01625-461876, 01771-784299
[email protected], [email protected]
Developed By Feroj

ব্রেকিং নিউজ