সব
facebook apsnews24.com
পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ইউসুফ রাজা গিলানি কোভিড-১৯ পজিটিভ - APSNews24.Com

পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ইউসুফ রাজা গিলানি কোভিড-১৯ পজিটিভ

পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ইউসুফ রাজা গিলানি কোভিড-১৯ পজিটিভ

পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ইউসুফ রাজা গিলানির দেহে কোভিড-১৯ পজিটিভ হিসেবে শনাক্ত হয়েছেন। পাকিস্তানের সাবেক এই প্রধানমন্ত্রীর ছেলে কাশিম গিলানি শনিবার বাবার করোনায় আক্রান্তের বিষয়টি গণমাধ্যমকে জানান।

কাশিম গিলানি টুইটার বার্তায় লেখেন, বাবার করোনা ভাইরাস পরীক্ষার ফল পজিটিভ এসেছে।

দেশটির প্রধানমন্ত্রী ইমরান খান ও দেশটির ন্যাশনাল অ্যাকাউন্টিবিলিটি ব্যুরোকে (এনএবি) দায়ী করে তিনি টুইট বার্তায় আরও লিখেছেন, ‘ইমরান খানের সরকার ও ন্যাশনাল অ্যাকাউন্টিবিলিটি ব্যুরোকে ধন্যবাদ! আপনারা সফলভাবে আমার বাবার জীবন বিপন্ন করতে সক্ষম হয়েছে।’

দেশটির জাতীয় দৈনিক ডন অনলাইনের প্রতিবেদন অনুযায়ী, ইউসুফ রাজা গিলানির ছেলে কাশিম গিলানি শনিবার তার বাবার করোনায় আক্রান্তের বিষয়টি নিশ্চিত করেছেন। ন্যাশন্যাল অ্যাকাউন্টিবিলিট ব্যুরোর (এনএবি) একটি জালিয়াতির মামলার শুনানির পরেই ৬৭ বছর বয়সী গিলানি করোনা আক্রান্ত হন।

এদিকে, এর আগে গত ৮ জুন পাকিস্তানের আরেক সাবেক প্রধানমন্ত্রী শহিদ খাকান আব্বাসি ও রেলমন্ত্রী শেখ রশিদ আহমাদ করোনায় আক্রান্ত হন।

  • 9
    Shares

আপনার মতামত লিখুন :

আজ বিশ্ব এইডস দিবস।

আজ বিশ্ব এইডস দিবস।

করোনার চেয়ে জাপানে এক মাসে আত্মহত্যায় বেশি মৃত্যু!

করোনার চেয়ে জাপানে এক মাসে আত্মহত্যায় বেশি মৃত্যু!

ট্রাম্পের আপিল ফিরিয়ে দিল পেনসিলভানিয়ার আদালত

ট্রাম্পের আপিল ফিরিয়ে দিল পেনসিলভানিয়ার আদালত

ফুটবলের জাদুকর ডিয়েগো ম্যারাডোনা আর নেই

ফুটবলের জাদুকর ডিয়েগো ম্যারাডোনা আর নেই

ডিসেম্বরেই টিকা প্রয়োগে যাচ্ছে যুক্তরাষ্ট্রসহ ৩ দেশ

ডিসেম্বরেই টিকা প্রয়োগে যাচ্ছে যুক্তরাষ্ট্রসহ ৩ দেশ

কোভিড-১৯ প্রতিরোধী ক্ষমতা যত দিন থাকে।

কোভিড-১৯ প্রতিরোধী ক্ষমতা যত দিন থাকে।

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার: ApsNews24.Com (২০১২-২০২০)

ভারপ্রাপ্ত সম্পাদক: মোঃ নুরুন্নবী চৌধুরী সবুজ
01774-140422
প্রকাশকঃ আইনী পাঠশালা গ্রুপ
২২ চ্যামেলীবাগ (সিআইডি অফিসের পাশে) রমনা থানা, ঢাকা-১০০০।
01625-461876, 01771-784299
[email protected], [email protected]
Developed By Feroj

ব্রেকিং নিউজ