সব
facebook apsnews24.com
মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী সস্ত্রীক করোনায় আক্রান্ত - APSNews24.Com

মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী সস্ত্রীক করোনায় আক্রান্ত

মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী সস্ত্রীক করোনায় আক্রান্ত

মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী আ ক ম মোজাম্মেল হক এমপি। ফাইল ছবি।

মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী আ ক ম মোজাম্মেল হক এমপি এবং তার স্ত্রী লায়লা আরজুমান্দ বানুর কোভিড-১৯ শনাক্ত হয়েছে। এছাড়া, মন্ত্রীর একান্ত সচিব হাবিবুর রহমানও করোনা আক্রান্ত হয়েছেন।

করোনা উপসর্গ থাকায় বৃহস্পতিবার তাদের নমুনা পরীক্ষা করা হলে আজ শুক্রবার তাদের দেহে কোভিড-১৯ পজেটিভ ফলাফল পাওয়া যায়। মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়ের সিনিয়র তথ্য কর্মকর্তা সুফি আব্দুল্লাহিল মারুফ বিষয়টি নিশ্চিত করেছেন। পরবর্তীতে মন্ত্রী নিজেই বিষয়টি যমুনা নিউজকে নিশ্চিত করেছেন।

মন্ত্রী জানিয়েছেন, চিকিৎসকের পরামর্শ অনুযায়ী বাসায় থেকে চিকিৎসা নিচ্ছেন তিনি ও তার স্ত্রী। দ্রুত আরোগ্য লাভের জন্য দেশবাসীর কাছে দোয়া চেয়েছেন তিনি।

এর আগে, করোনা আক্রান্ত হয়েছেন পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের মন্ত্রী বীর বাহাদুর উশৈসিং। তিনি ঢাকার সম্মিলিত সামরিক হাসপাতালে (সিএমএইচ) চিকিৎসাধীন আছেন।

এপিএস/১২জুন/পিটিআই

  • 10
    Shares

আপনার মতামত লিখুন :

মানুষের মৃত্যু যে খুব কাছে তার একটি উদাহরণ!– জনসার্থে Rajjo

মানুষের মৃত্যু যে খুব কাছে তার একটি উদাহরণ!– জনসার্থে Rajjo

সুযোগ পেয়েও মেডিকেলে ভর্তি অনিশ্চিত প্রশান্তের

সুযোগ পেয়েও মেডিকেলে ভর্তি অনিশ্চিত প্রশান্তের

গার্মেন্টস ও কারখানা খোলা রেখে কি কঠিন লকডাউন সম্ভব : ন্যাপ

গার্মেন্টস ও কারখানা খোলা রেখে কি কঠিন লকডাউন সম্ভব : ন্যাপ

সাতক্ষীরার কলারোয়ায় র‌্যাবের অভিযানে ১ কেজি গাজাসহ আটক-১

সাতক্ষীরার কলারোয়ায় র‌্যাবের অভিযানে ১ কেজি গাজাসহ আটক-১

বানারীপাড়ায় সৌদি প্রবাসীকে হত্যার হুমকি, থানায় জিডি!

বানারীপাড়ায় সৌদি প্রবাসীকে হত্যার হুমকি, থানায় জিডি!

মেয়াদোত্তীর্ণ ইউপি চেয়ারম্যানগন তিন মাস স্বপদে থাকার সুযোগ

মেয়াদোত্তীর্ণ ইউপি চেয়ারম্যানগন তিন মাস স্বপদে থাকার সুযোগ

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার: ApsNews24.Com (২০১২-২০২০)

ভারপ্রাপ্ত সম্পাদক: মোঃ নুরুন্নবী চৌধুরী সবুজ
01774-140422
প্রকাশকঃ আইনী পাঠশালা গ্রুপ
২২ চ্যামেলীবাগ (সিআইডি অফিসের পাশে) রমনা থানা, ঢাকা-১০০০।
01625-461876, 01771-784299
[email protected], [email protected]
Developed By Feroj

ব্রেকিং নিউজ