সব
facebook apsnews24.com
গৃহকর্মীর বিরুদ্ধে চুরির মিথ্যা অভিযোগ: তদন্তে গৃহকর্ত্রীর অত্যাচার ও ৭ বছর বকেয়া বেতন প্রকাশ। - APSNews24.Com

গৃহকর্মীর বিরুদ্ধে চুরির মিথ্যা অভিযোগ: তদন্তে গৃহকর্ত্রীর অত্যাচার ও ৭ বছর বকেয়া বেতন প্রকাশ।

গৃহকর্মীর বিরুদ্ধে চুরির মিথ্যা অভিযোগ: তদন্তে গৃহকর্ত্রীর  অত্যাচার ও ৭ বছর বকেয়া বেতন প্রকাশ।

গৃহকর্মীর বিরুদ্ধে চুরির ‘মিথ্যা’ অভিযোগ করতে থানায় গিয়ে উল্টো বকেয়া বেতন বাবদ পৌনে দুই লাখ টাকা দিতে হয়েছে ঢাকার এক কে।

ঢাকা মহানগর পুলিশের রমনা বিভাগের অতিরিক্ত উপ-কমিশনার আব্দুল্লাহিল কাফী জানান, সৈয়দা ফেরদৌস আহমেদ নামের ওই নারী ধানমণ্ডির ৯/এ সড়কের এক বাসায় থাকেন। তার বাসার গৃহকর্মী সুরমা বেগম মালিহার (২১) বিরুদ্ধে টাকা ও গহনা চুরির অভিযোগ নিয়ে তিনি গত ২০ মে গিয়েছিলেন ধানমণ্ডি থানায়। কিন্তু পরে দেখা যায়, চুরির অভিযোগ মিথ্যা, বরং মালিহাকে বিনা বেতনে তিনি কাজ করিয়েছেন সাত বছর।

সৈয়দা ফেরদৌস থানায় গিয়ে অভিযোগ করার পর মালিহা পুলিশকে বলেন, ওই বাসা থেকে কিছু চুরি করেননি তিনি। গৃহকর্ত্রীর অত্যাচারের কারণে বাসা ছেড়ে পালিয়ে যান। তদন্তে নেমে পুলিশ ওই বাসার সিসি ক্যামেরার ভিডিও পরীক্ষা করে নিশ্চিত হয়, মালিহা বেরিয়ে গিয়েছিলেন এক কাপড়ে, তার সঙ্গে কিছু ছিল না। ভবনের দারোয়ানের সঙ্গে কথা বলে তিনি বের হন।

অতিরিক্ত উপ-কমিশনার কাফী বলেন, এ বিষয়ে প্রশ্ন করলে সৈয়দা ফেরদৌস এক পর্যায়ে পুলিশের কাছে স্বীকার করেন, মালিহা কোনো টাকা পয়সা নেয়নি। পরে পুলিশের মধ্যস্থতায় সৈয়দা ফেরদৌস আহমেদ ওই কয় বছরের বেতন বাবদ এক লাখ ৮২ হাজার টাকা দিতে রাজি হন। পরে ২৩ মে ৯২ হাজার টাকার চেক এবং ৭ জুন ৯০ হাজার টাকার চেক মালিহাকে বুঝিয়ে দেওয়া হয়।

  • 59
    Shares

আপনার মতামত লিখুন :

মেজর সিনহা হত্যা: কাল চার্জশিট দিতে পারে র‌্যাব, অভিযুক্ত ১৫

মেজর সিনহা হত্যা: কাল চার্জশিট দিতে পারে র‌্যাব, অভিযুক্ত ১৫

র‍্যাব’র অভিযান: রাজশাহীতে হিরোইনসহ ব্যবসায়ী আটক

র‍্যাব’র অভিযান: রাজশাহীতে হিরোইনসহ ব্যবসায়ী আটক

এসকে সিনহার ভাই ও ভাতিজার বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা

এসকে সিনহার ভাই ও ভাতিজার বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা

সাতক্ষীরা সদরে শ্রমিকের গলাকাটা লাশ উদ্ধার

সাতক্ষীরা সদরে শ্রমিকের গলাকাটা লাশ উদ্ধার

গৃহবধূকে ধর্ষণের চেষ্টায় রায়পুরার স্থানীয় এক নেতা আটক

গৃহবধূকে ধর্ষণের চেষ্টায় রায়পুরার স্থানীয় এক নেতা আটক

কালিগঞ্জে ৩৫৯ বোতল ফেন্সিডিলসহ বিপুল মাদকদ্রব্য উদ্ধার

কালিগঞ্জে ৩৫৯ বোতল ফেন্সিডিলসহ বিপুল মাদকদ্রব্য উদ্ধার

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার: ApsNews24.Com (২০১২-২০২০)

ভারপ্রাপ্ত সম্পাদক: মোঃ নুরুন্নবী চৌধুরী সবুজ
01774-140422
প্রকাশকঃ আইনী পাঠশালা গ্রুপ
২২ চ্যামেলীবাগ (সিআইডি অফিসের পাশে) রমনা থানা, ঢাকা-১০০০।
01625-461876, 01771-784299
[email protected], [email protected]
Developed By Feroj

ব্রেকিং নিউজ