সব
facebook apsnews24.com
আনন্দে নাচলেন নিউজিল্যান্ডে প্রধানমন্ত্রী: ৪০ হাজার মানুষকে পরীক্ষা করেও নেই করোনা - APSNews24.Com

আনন্দে নাচলেন নিউজিল্যান্ডে প্রধানমন্ত্রী: ৪০ হাজার মানুষকে পরীক্ষা করেও নেই করোনা

আনন্দে নাচলেন নিউজিল্যান্ডে প্রধানমন্ত্রী: ৪০ হাজার মানুষকে পরীক্ষা করেও নেই করোনা

নিউজিল্যান্ডের প্রধানমন্ত্রী জেসিন্ডা আর্ডেন জানিয়েছেন, তার দেশে আর কোনো করোনা ভাইরাসে আক্রান্ত রোগী নেই। নিউজিল্যান্ডবাসীর ত্যাগ স্বীকার ও ঐক্যের জন্যই এই সাফল্য এসেছে বলে তার দাবি। সর্বশেষ যিনি করোনায় আক্রান্ত ছিলেন রবিবার তিনিও সুস্থ হয়ে বাড়ি ফিরে গেছেন। —খবর ডেইলি মেইল ও ইন্ডিয়ান এক্সপ্রেসের

প্রধানমন্ত্রী জেসিন্ডা আর্ডেন গতকাল এক সংবাদ সম্মেলনে জানিয়েছেন, নিউজিল্যান্ড এখন করোনা রোগীমুক্ত। এর অনুভূতি নিয়ে এক প্রশ্নের জবাবে জেসিন্ডা জানান, যখন আমি এই খবর শুনলাম, তখন আনন্দে একটু নেচে নিলাম। আমি মেয়ে নেভিকেও দেখালাম। সে প্রথমে খুব বিস্মিত হয়েছিল, পরে সেও আমার সঙ্গে যোগ দেয়। যদিও আমার নিজেরও কোনো ধারণা ছিল না যে, কেন আমি লাউঞ্জের মধ্যে নাচছি’। ৩৯ বছর বয়সী প্রধানমন্ত্রী জানিয়েছেন, গত ১৭ দিনে ৪০ হাজার মানুষকে পরীক্ষা করা হয়েছে; কিন্তু কোনো রোগী পাওয়া যায়নি। তবে তিনি বলেছেন, আবারও রোগী পাওয়া যাবে নিশ্চিত, সেটা নিয়ে সতর্ক থাকতে হবে।

চলতি বছরের ২৮ ফেব্রুয়ারি নিউজিল্যান্ডে প্রথম করোনা রোগীর খোঁজ পাওয়া যায়। ১৫ মে পর্যন্ত শেষবার নতুন সংক্রমণের খবর পাওয়া গিয়েছিল। ৫০ লাখ জনসংখ্যার দেশটিতে মোট আক্রান্তের সংখ্যা ছিল ১ হাজার ১৫৪ জন। মারা যায় ২২ জন। সোমবার মধ্যরাত থেকেই দেশ থেকে লকডাউন তুলে নেওয়া হয়েছে। সীমান্তে কড়া বিধিনিষেধ থাকলেও অভ্যন্তরীণ নিষেধাজ্ঞা আপাতত থাকছে না। প্রথম করোনায় আক্রান্তের হদিস মিলতেই সাত সপ্তাহের লকডাউন জারি করা হয়েছিল।

এপিএস/9জুন/পিটিআই/এনএস

  • 178
    Shares

আপনার মতামত লিখুন :

আজ বিশ্ব এইডস দিবস।

আজ বিশ্ব এইডস দিবস।

করোনার চেয়ে জাপানে এক মাসে আত্মহত্যায় বেশি মৃত্যু!

করোনার চেয়ে জাপানে এক মাসে আত্মহত্যায় বেশি মৃত্যু!

ট্রাম্পের আপিল ফিরিয়ে দিল পেনসিলভানিয়ার আদালত

ট্রাম্পের আপিল ফিরিয়ে দিল পেনসিলভানিয়ার আদালত

ফুটবলের জাদুকর ডিয়েগো ম্যারাডোনা আর নেই

ফুটবলের জাদুকর ডিয়েগো ম্যারাডোনা আর নেই

ডিসেম্বরেই টিকা প্রয়োগে যাচ্ছে যুক্তরাষ্ট্রসহ ৩ দেশ

ডিসেম্বরেই টিকা প্রয়োগে যাচ্ছে যুক্তরাষ্ট্রসহ ৩ দেশ

কোভিড-১৯ প্রতিরোধী ক্ষমতা যত দিন থাকে।

কোভিড-১৯ প্রতিরোধী ক্ষমতা যত দিন থাকে।

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার: ApsNews24.Com (২০১২-২০২০)

ভারপ্রাপ্ত সম্পাদক: মোঃ নুরুন্নবী চৌধুরী সবুজ
01774-140422
প্রকাশকঃ আইনী পাঠশালা গ্রুপ
২২ চ্যামেলীবাগ (সিআইডি অফিসের পাশে) রমনা থানা, ঢাকা-১০০০।
01625-461876, 01771-784299
[email protected], [email protected]
Developed By Feroj

ব্রেকিং নিউজ