সব
facebook apsnews24.com
বিশ্বে করোনা ভাইরাসে মৃত্যু ৪ লাখ ছাড়াল - APSNews24.Com

বিশ্বে করোনা ভাইরাসে মৃত্যু ৪ লাখ ছাড়াল

বিশ্বে করোনা ভাইরাসে মৃত্যু ৪ লাখ ছাড়াল

এপিএস ফরেন ডেস্ক

করোনাভাইরাস মহামারীতে বিশ্বে মৃত্যুর সংখ্যা চার লাখ ছাড়িয়েছে; আক্রান্তের সংখ্যা পৌঁছে গেছে ৭০ লাখের কাছাকাছি।

বাংলাদেশ সময় রোববার দুপুর ৩টায় যুক্তরাষ্ট্রের জনস হপকিন্স বিশ্ববিদ্যালয়ের কোভিড-১৯ ড্যাশবোর্ডে মৃতের সংখ্যা ছিল ৪ লাখ ১৩।
 
এর মধ্যে শুধু যুক্তরাষ্ট্রেই মারা গেছে প্রায় ১ লাখ ১০ হাজার জন। মৃত্যুর তালিকায় এর পরই আছে যুক্তরাজ্য ও ব্রাজিল।
 
অনেক দেশে করোনাভাইরাস পরীক্ষার ঘাটতি থাকায় এবং কোনো কোনো দেশ হাসপাতালের বাইরে মারা যাওয়া ব্যক্তিদের হিসাবের মধ্যে না আনায় করোনাভাইরাসে প্রকৃত মৃত্যুর সংখ্যা অনেক বেশি বলে বিশ্লেষকরা মনে করেন।
 
রয়টার্স জানিয়েছে, প্রতিবছর ম্যালেরিয়ায় বিশ্বে যত মানুষ মারা যায়, করোনাভাইরাসে ৫ মাসে এর সমান প্রাণহানি ঘটল।
 
করোনাভাইরাসে প্রথম মৃত্যুর খবর পাওয়া যায় গত ১০ জানুয়ারি চীনের উহানে। মৃত্যুর সংখ্যা এক লাখে পৌঁছায় এপ্রিলের প্রথম দিকে। সূত্রঃ বিডি নিউজ২৪

  • 9
    Shares

আপনার মতামত লিখুন :

আজ বিশ্ব এইডস দিবস।

আজ বিশ্ব এইডস দিবস।

করোনার চেয়ে জাপানে এক মাসে আত্মহত্যায় বেশি মৃত্যু!

করোনার চেয়ে জাপানে এক মাসে আত্মহত্যায় বেশি মৃত্যু!

ট্রাম্পের আপিল ফিরিয়ে দিল পেনসিলভানিয়ার আদালত

ট্রাম্পের আপিল ফিরিয়ে দিল পেনসিলভানিয়ার আদালত

ফুটবলের জাদুকর ডিয়েগো ম্যারাডোনা আর নেই

ফুটবলের জাদুকর ডিয়েগো ম্যারাডোনা আর নেই

ডিসেম্বরেই টিকা প্রয়োগে যাচ্ছে যুক্তরাষ্ট্রসহ ৩ দেশ

ডিসেম্বরেই টিকা প্রয়োগে যাচ্ছে যুক্তরাষ্ট্রসহ ৩ দেশ

কোভিড-১৯ প্রতিরোধী ক্ষমতা যত দিন থাকে।

কোভিড-১৯ প্রতিরোধী ক্ষমতা যত দিন থাকে।

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার: ApsNews24.Com (২০১২-২০২০)

ভারপ্রাপ্ত সম্পাদক: মোঃ নুরুন্নবী চৌধুরী সবুজ
01774-140422
প্রকাশকঃ আইনী পাঠশালা গ্রুপ
২২ চ্যামেলীবাগ (সিআইডি অফিসের পাশে) রমনা থানা, ঢাকা-১০০০।
01625-461876, 01771-784299
[email protected], [email protected]
Developed By Feroj

ব্রেকিং নিউজ