সব
facebook apsnews24.com
ফলোআপ—গাংনীতে আবারো করোনা রোগী সনাক্ত - APSNews24.Com

ফলোআপ—গাংনীতে আবারো করোনা রোগী সনাক্ত

ফলোআপ—গাংনীতে আবারো করোনা রোগী সনাক্ত

মেহেরপুর প্রতিনিধি

মেহেরপুরের গাংনীতে সাঈদ হোসেন (৩২) নামের এক ব্যক্তি করোনায় আক্রান্ত হয়েছে। শনিবার সন্ধ্যা ৭টায় এ তথ্য নিশ্চিত করেছেন জেলা স্বাস্থ্য বিভাগ। আক্রান্ত সাইদ হোসেনের বাড়ি কাজিপুর ইউনিয়নের নওদাপাড়া গ্রামে। এ নিয়ে গাংনী উপজেলার সর্বমোট করোনা আক্রান্তের সংখ্যা ১২ জন। সুস্থ হয়েছেন ২জন।মেহেরপুরের সিভিল সার্জন ডা: নাসির উদ্দীন জানান,গত শুক্রবার মেহেরপুর জেলার ১৯ জনের নমুনা সংগ্রহ করে কুষ্টিয়া পিসিআর ল্যাবে পাঠানো হয়। সেখান থেকে সাইদ হোসেন করোনায় আক্রান্ত হয়েছে বলে নিশ্চিত করা হয়।গাংনী উপজেলা স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কর্মকর্তা ডাক্তার মোঃ রিয়াজুল আলম, নওদাপাড়া গ্রামের মাহাতাব আলী নামের এক ব্যক্তি সম্প্রতি আক্রান্ত হয়। পুনরায় তার নমুনা সংগ্রহ করে পরীক্ষার জন্য পাঠানো হলে করোনায় আক্রান্ত আছেন বলে নিশ্চিত করা হয়।স্থানীয় লোকজনকে সতর্কতার সহিত চলাচল ও খুব প্রয়োজন ছাড়া বাড়ির বাইরে বের না হতে আহবান জানিয়েছেন আবাসিক মেডিকেল অফিসার ডা: সাদিয়া সুলতানা। তিনি বলেন এ পর্যন্ত করোনায় ১২ জন আক্রন্ত ও ২জন সুস্থ হয়েছেন।আক্রান্ত ব্যক্তিরা সুস্থ ও স্বাভাবিক আছেন। আক্রান্ত ব্যক্তি ও তার পরিবারের সাথে মানবিক আচরণ করার জন্য সকল শ্রেণী-পেশার মানুষের কাছে আহবান জানিয়েছেন গাংনী উপজেলা স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কর্মকর্তা ডাক্তার মোঃ রিয়াজুল আলম।

  • 25
    Shares

আপনার মতামত লিখুন :

কলারোয়ায় উদযাপিত হলো ৪র্থ ডিজিটাল বাংলাদেশ দিবস

কলারোয়ায় উদযাপিত হলো ৪র্থ ডিজিটাল বাংলাদেশ দিবস

গৌরনদীতে সরকারী কর্মকর্তা-কর্মচারীদের মানববন্ধন

গৌরনদীতে সরকারী কর্মকর্তা-কর্মচারীদের মানববন্ধন

কলারোয়ায় একের আহবান সেবা সংগঠনের কম্বল বিতরণ করেন

কলারোয়ায় একের আহবান সেবা সংগঠনের কম্বল বিতরণ করেন

মেহেরপুরের গাংনীতে ফেন্সিডিলসহ আটক- ১

মেহেরপুরের গাংনীতে ফেন্সিডিলসহ আটক- ১

অবসরপ্রাপ্ত সৈনিকদের কুয়াকাটায় মতবিনিময় সভা

অবসরপ্রাপ্ত সৈনিকদের কুয়াকাটায় মতবিনিময় সভা

হাসানাত আবদুল্লাহ’র ৭৬তম  জন্মদিনে চাঁদশী যুব উন্নয়নের মোনাজাত।

হাসানাত আবদুল্লাহ’র ৭৬তম জন্মদিনে চাঁদশী যুব উন্নয়নের মোনাজাত।

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার: ApsNews24.Com (২০১২-২০২০)

ভারপ্রাপ্ত সম্পাদক: মোঃ নুরুন্নবী চৌধুরী সবুজ
01774-140422
প্রকাশকঃ আইনী পাঠশালা গ্রুপ
২২ চ্যামেলীবাগ (সিআইডি অফিসের পাশে) রমনা থানা, ঢাকা-১০০০।
01625-461876, 01771-784299
[email protected], [email protected]
Developed By Feroj

ব্রেকিং নিউজ