সব
facebook apsnews24.com
১৫ জুন পর্যন্ত বন্ধ: প্রাথমিকের ছুটি আরো বাড়বে। - APSNews24.Com

১৫ জুন পর্যন্ত বন্ধ: প্রাথমিকের ছুটি আরো বাড়বে।

১৫ জুন পর্যন্ত বন্ধ: প্রাথমিকের ছুটি আরো বাড়বে।

করোনাভাইরাসের সংক্রমণ থেকে শিক্ষার্থীদের সুরক্ষার লক্ষ্যে আগামী ১৫ জুন পর্যন্ত সব ধরনের সরকারি-বেসরকারি প্রাথমিক বিদ্যালয় ও কিন্ডার গার্টেন বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়। বুধবার মন্ত্রণালয়ের আদেশে এ তথ্য জানানো হয়েছে।

আদেশে বলা হয়েছে, করোনাভাইরাসের সংক্রমণ থেকে শিক্ষার্থীদের সুরক্ষার লক্ষ্যে আগামী ১৫ জুন পর্যন্ত সব ধরনের সরকারি-বেসরকারি প্রাথমিক বিদ্যালয় ও কিন্ডার গার্টেন বন্ধ থাকবে। এ সময়ে নিজেদের এবং অন্যদের করোনা ভাইরাসের সংক্রমণ থেকে সুরক্ষার লক্ষ্যে শিক্ষার্থীরা নিজ নিজ বাসস্থানে অবস্থান করবে।

আদেশে আরো বলা হয়, শিক্ষার্থীদের বাসস্থানে অবস্থানের বিষয়টি অভিভাবকরা নিশ্চিত করবেন এবং স্থানীয় প্রশাসন তা নিবিড়ভাবে পরিবীক্ষণ করবেন। বর্ণিত সময়ে সংশ্লিষ্ট বিদ্যালয়ে প্রধান শিক্ষক তাদের নিজ নিজ শিক্ষার্থীরা যাতে বাসস্থানে অবস্থান করে নিজ নিজ পাঠ্যবই অধ্যয়ন করে বিষয়টি সংশ্লিষ্ট অভিভাবকদের মাধ্যমে নিশ্চিত করবেন।

প্রধানমন্ত্রীর কার্যালয়, মন্ত্রিপরিষদ বিভাগ, জনপ্রশাসন মন্ত্রণালয় এবং স্বাস্থ্যসেবা বিভাগ সময়ে সময়ে জারি করা নির্দেশনা ও অনুশাসন মেনে চলতে হবে বলে আদেশে উল্লেখ করা হয়েছে।

তবে ১৫ জুন পর্যন্ত ছুটি শেষে নতুন করে আবারও প্রাথমিক বিদ্যালয়ের ছুটি বাড়ানো হবে বলে প্রাথমিক শিক্ষা অধিদপ্তর থেকে জানা গেছে।

  • 65
    Shares

আপনার মতামত লিখুন :

ক্যাডেট কলেজে ভর্তি বিজ্ঞপ্তি প্রকাশ

ক্যাডেট কলেজে ভর্তি বিজ্ঞপ্তি প্রকাশ

১৪ নভেম্বরের পর সীমিত পরিসরে খুলতে পারে শিক্ষা প্রতিষ্ঠান- দিপু মনি

১৪ নভেম্বরের পর সীমিত পরিসরে খুলতে পারে শিক্ষা প্রতিষ্ঠান- দিপু মনি

রেজিস্ট্রেশন ফি ফেরত চান শিক্ষার্থীরা

রেজিস্ট্রেশন ফি ফেরত চান শিক্ষার্থীরা

উপবৃত্তি না উঠানোয় ১০০কোটি টাকা ফেরত যাবে মন্ত্রণালয়ে

উপবৃত্তি না উঠানোয় ১০০কোটি টাকা ফেরত যাবে মন্ত্রণালয়ে

কতদিন আর শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ রাখা যাবে: মন্ত্রিপরিষদ সচিব

কতদিন আর শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ রাখা যাবে: মন্ত্রিপরিষদ সচিব

যশোর বোর্ড সেরা হলেন কলারোয়ার স্বাধীন

যশোর বোর্ড সেরা হলেন কলারোয়ার স্বাধীন

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার: ApsNews24.Com (২০১২-২০২০)

ভারপ্রাপ্ত সম্পাদক: মোঃ নুরুন্নবী চৌধুরী সবুজ
01774-140422
প্রকাশকঃ আইনী পাঠশালা গ্রুপ
২২ চ্যামেলীবাগ (সিআইডি অফিসের পাশে) রমনা থানা, ঢাকা-১০০০।
01625-461876, 01771-784299
[email protected], [email protected]
Developed By Feroj

ব্রেকিং নিউজ