সব
facebook apsnews24.com
প্রণোদনার অর্থ ছাড়ে বাংলাদেশ ব্যাংকের নিস্ক্রিয়তায় রিট: শুনানি নিয়মিত আদালতে - APSNews24.Com

প্রণোদনার অর্থ ছাড়ে বাংলাদেশ ব্যাংকের নিস্ক্রিয়তায় রিট: শুনানি নিয়মিত আদালতে

প্রণোদনার অর্থ ছাড়ে বাংলাদেশ ব্যাংকের নিস্ক্রিয়তায় রিট: শুনানি নিয়মিত আদালতে

সরকার ঘোষিত প্রণোদনা চেয়ে করা রিটের শুনানি হবে নিয়মিত আদালতে। গতকাল বৃহস্পতিবার বিচারপতি আবু তাহের মো.সাইফুর রহমানের ভার্চুয়াল বেঞ্চ শুনানি গ্রহণ শেষে এ সিদ্ধান্ত দেন। রিটের পক্ষে শুনানি করেন ব্যারিস্টার একেএম ফখরুল ইসলাম। সরকারপক্ষে শুনানিতে অংশ নেন ডেপুটি এটর্নি জেনারেল অমিত দাস গুপ্ত।

রিটের বিষয়ে ব্যারিস্টার ফখরুল ইসলাম বলেন, ভার্চুয়াল বেঞ্চ শুনানি গ্রহণ করেছেন। পরে বলেছেন-আমরা এখন বাংলাদেশ ব্যাংকের বিষয়ে রুল জারি করছি না। কারণ কিছুদিন পর যখন নিয়মিত আদালত চালু হবে তখন এই রুলের নিষ্পত্তি সম্ভব নাও হতে পারে। তাই রিটটি নিয়মিত বেঞ্চে উপস্থাপন করতে বলেন আদালত।

নারায়ণগঞ্জের তারাবো হিমেল সোয়েটার ফ্যাশনের মালিক লিমিটেডের মালিক সাখাওয়াত হোসেন বাদী হয়ে গত ১ জুন রিটটি করেন। রিটে ঘোষিত প্রণোদনার অর্থ ছাড়ে বাংলাদেশ ব্যাংকের নিষ্ক্রিয়তা কেন বেআইনি ঘোষণা করা হবে না তা জানতে চাওয়া হয়েছে।

এপিএস/০৫জুন /পিটিআই/এনএস

  • 104
    Shares

আপনার মতামত লিখুন :

গৌরনদীতে মহান বিজয় দিবস উদযাপন প্রস্তুতি সভা

গৌরনদীতে মহান বিজয় দিবস উদযাপন প্রস্তুতি সভা

ফজলুর রহমান বাবুর নতুন গান “চান্দে বসত কইরো কইণ্যা”

ফজলুর রহমান বাবুর নতুন গান “চান্দে বসত কইরো কইণ্যা”

বরগুনায় স্কুলের জমিতে শিক্ষকের বাগানবাড়ী।

বরগুনায় স্কুলের জমিতে শিক্ষকের বাগানবাড়ী।

শেখ হাসিনার উদ্যোগে ঘরে ঘরে বিদুৎ – এমপি শাহে আলম

শেখ হাসিনার উদ্যোগে ঘরে ঘরে বিদুৎ – এমপি শাহে আলম

বসুন্ধরা কিংস কাপের শুভ উদ্বোধন

বসুন্ধরা কিংস কাপের শুভ উদ্বোধন

বিনামূল্যে করোনার টিকা দেবে সরকার

বিনামূল্যে করোনার টিকা দেবে সরকার

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার: ApsNews24.Com (২০১২-২০২০)

ভারপ্রাপ্ত সম্পাদক: মোঃ নুরুন্নবী চৌধুরী সবুজ
01774-140422
প্রকাশকঃ আইনী পাঠশালা গ্রুপ
২২ চ্যামেলীবাগ (সিআইডি অফিসের পাশে) রমনা থানা, ঢাকা-১০০০।
01625-461876, 01771-784299
[email protected], [email protected]
Developed By Feroj

ব্রেকিং নিউজ