সব
facebook apsnews24.com
মেহেরপুরে স্বামী পরিত্যাক্তা মহিলাকে ধর্ষনের অভিযোগে ৩ যুবক গ্রেফতার - APSNews24.Com

মেহেরপুরে স্বামী পরিত্যাক্তা মহিলাকে ধর্ষনের অভিযোগে ৩ যুবক গ্রেফতার

মেহেরপুরে স্বামী পরিত্যাক্তা মহিলাকে ধর্ষনের অভিযোগে ৩ যুবক গ্রেফতার

মেহেরপুর প্রতিনিধি

মেহেরপুর জেলার গাংনী থানার বাঁশবাড়িয়া গ্রামের  স্বামী পরিত্যাক্তা মহিলাকে ধর্ষনের অভিযোগে মেহেরপুর শহরের শেখপাড়ার রাব্বী,শাকিল ও ইমরান নামের ৩ যুবককে গ্রেফতার করেছে মেহেরপুর থানা পুলিশ।বুধবার দিবাগত রাতে অভিযান চালিয়ে পুলিশ তাদের গ্রেফতার করে। আটক রাব্বী মেহেরপুর শেখ পাড়ার আমিন উদ্দিনের ছেলে, শাকিল একই এলাকার আব্দুস সামাদের ছেলে এবং ইমরান আনারুল ইসলামের ছেলে।ভুক্তভুগি মহিলা অভিযুক্তদের বিরুদ্ধে মেহেরপুর সদর থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা দায়ের করেন,যার মামলা নং ০২ তারিখ ০৩-০৬-২০২০ ইং,মামলার বিবরনে জানা যায় মেহেরপুর জেলার গাংনী থানার বাঁশবাড়িয়া গ্রামের স্বামী পরিত্যাক্তা ঐ মহিলা (৪০) গত শুক্রবার (২৯ মে-২০২০ ইং ) সন্ধ্যার দিকে মেহেরপুর শহরের শেখ পাড়ায় হযরত শাহ আলী (রঃ) এর দরগায় এক আত্মীয়ের সাথে দেখা করে বাড়ি ফেরার পথে ঐ ৩ যুবক জোরপুর্বক ধরে নিয়ে গিয়ে ইচ্ছার বিরুদ্ধে তাকে ধর্ষন করে এবং ধর্ষন শেষে ভোরের দিকে মহিলাকে ছেড়ে দেয়।  মেহেরপুর সদর থানার এস আই অর্জুন সঙ্গীয় ফোর্সসহ গত কাল বুধবার দিবাগত রাতে তাদের আটক করেন। আজ বৃহস্পতিবার  দুপুরের দিকে অভিযুক্তদের আদালতে তোলা হলে ম্যাজিস্ট্রেট তাদের কারাগারে পাঠানোর আদেশ দেন।

  • 78
    Shares

আপনার মতামত লিখুন :

কলারোয়ায় উদযাপিত হলো ৪র্থ ডিজিটাল বাংলাদেশ দিবস

কলারোয়ায় উদযাপিত হলো ৪র্থ ডিজিটাল বাংলাদেশ দিবস

গৌরনদীতে সরকারী কর্মকর্তা-কর্মচারীদের মানববন্ধন

গৌরনদীতে সরকারী কর্মকর্তা-কর্মচারীদের মানববন্ধন

কলারোয়ায় একের আহবান সেবা সংগঠনের কম্বল বিতরণ করেন

কলারোয়ায় একের আহবান সেবা সংগঠনের কম্বল বিতরণ করেন

মেহেরপুরের গাংনীতে ফেন্সিডিলসহ আটক- ১

মেহেরপুরের গাংনীতে ফেন্সিডিলসহ আটক- ১

অবসরপ্রাপ্ত সৈনিকদের কুয়াকাটায় মতবিনিময় সভা

অবসরপ্রাপ্ত সৈনিকদের কুয়াকাটায় মতবিনিময় সভা

হাসানাত আবদুল্লাহ’র ৭৬তম  জন্মদিনে চাঁদশী যুব উন্নয়নের মোনাজাত।

হাসানাত আবদুল্লাহ’র ৭৬তম জন্মদিনে চাঁদশী যুব উন্নয়নের মোনাজাত।

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার: ApsNews24.Com (২০১২-২০২০)

ভারপ্রাপ্ত সম্পাদক: মোঃ নুরুন্নবী চৌধুরী সবুজ
01774-140422
প্রকাশকঃ আইনী পাঠশালা গ্রুপ
২২ চ্যামেলীবাগ (সিআইডি অফিসের পাশে) রমনা থানা, ঢাকা-১০০০।
01625-461876, 01771-784299
[email protected], [email protected]
Developed By Feroj

ব্রেকিং নিউজ