সব
facebook apsnews24.com
করোনায় লাগামহীন মৃত্যুর মিছিল বিশ্বজুড়ে: প্রায় ৩ লাখ ৮৭ হাজার মানুষ মৃত - APSNews24.Com

করোনায় লাগামহীন মৃত্যুর মিছিল বিশ্বজুড়ে: প্রায় ৩ লাখ ৮৭ হাজার মানুষ মৃত

করোনায় লাগামহীন মৃত্যুর মিছিল বিশ্বজুড়ে:  প্রায় ৩ লাখ ৮৭ হাজার মানুষ মৃত

বৈশিক মহামারি করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে মৃত্যুর মিছিল কোন ভাবেই থামানো যাচ্ছে না। সেই সঙ্গে লাগামহীন ভাবেই বেড়ে যাচ্ছে এই রোগে আক্রান্তের সংখ্যাও। ওয়ার্ল্ডও মিটারের তথ্যমতে, গত ২৪ ঘণ্টায় বিশ্বজুড়ে এই রোগে আক্রান্ত হয়ে মৃত্যু হয়েছে প্রায় ৫ হাজার লোকের। নতুন আক্রান্তের সংখ্যা এক লাখ ২১ হাজার ছাড়িয়েছে।

এ নিয়ে বিশ্বজুড়ে কোভিড-১৯ এ মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে প্রায় তিন লাখ ৮৭ হাজারে। মোট আক্রান্ত ৬৫ লাখ ৬২ হাজারের বেশি মানুষ।

বুধবার সর্বাধিক মৃত্যু দেখেছে ব্রাজিলে। দেশটিতে একদিনেই মারা গেছে প্রায় ১৩ শ মানুষ। যা করোনা আক্রান্তের পর থেকে এটাই একদিনে সর্বোচ্চ প্রাণহানি। নতুন প্রায় ২৮ হাজার সংক্রমণে মোট আক্রান্ত ছয় লাখের কাছাকাছি।

একদিনে যুক্তরাষ্ট্রেও মারা গেছেন এক হাজারের বেশি মানুষ। দেশটিতে এ যাবতকালীন মোট মৃত্যু এক লাখ ১০ হাজারের কাছাকাছি। আক্রান্তের সংখ্যা ছাড়িয়েছে ১৯ লাখ।

গত ২৪ ঘণ্টায় প্রাণঘাতি করোনায় আক্রান্ত হয়ে ভারতে মারা গেছেন ২৫৯ জন। এ নিয়ে মোট মৃত্যু ৬ হাজার ছাড়িয়েছে।

এপিএস/০৪/পিটিআই/এনএস

  • 101
    Shares

আপনার মতামত লিখুন :

আজ বিশ্ব এইডস দিবস।

আজ বিশ্ব এইডস দিবস।

করোনার চেয়ে জাপানে এক মাসে আত্মহত্যায় বেশি মৃত্যু!

করোনার চেয়ে জাপানে এক মাসে আত্মহত্যায় বেশি মৃত্যু!

ট্রাম্পের আপিল ফিরিয়ে দিল পেনসিলভানিয়ার আদালত

ট্রাম্পের আপিল ফিরিয়ে দিল পেনসিলভানিয়ার আদালত

ফুটবলের জাদুকর ডিয়েগো ম্যারাডোনা আর নেই

ফুটবলের জাদুকর ডিয়েগো ম্যারাডোনা আর নেই

ডিসেম্বরেই টিকা প্রয়োগে যাচ্ছে যুক্তরাষ্ট্রসহ ৩ দেশ

ডিসেম্বরেই টিকা প্রয়োগে যাচ্ছে যুক্তরাষ্ট্রসহ ৩ দেশ

কোভিড-১৯ প্রতিরোধী ক্ষমতা যত দিন থাকে।

কোভিড-১৯ প্রতিরোধী ক্ষমতা যত দিন থাকে।

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার: ApsNews24.Com (২০১২-২০২০)

ভারপ্রাপ্ত সম্পাদক: মোঃ নুরুন্নবী চৌধুরী সবুজ
01774-140422
প্রকাশকঃ আইনী পাঠশালা গ্রুপ
২২ চ্যামেলীবাগ (সিআইডি অফিসের পাশে) রমনা থানা, ঢাকা-১০০০।
01625-461876, 01771-784299
[email protected], [email protected]
Developed By Feroj

ব্রেকিং নিউজ