সব
facebook apsnews24.com
ঝিনাইদহে জেলা জুড়ে ভুতুড়ে বিদ্যুৎ বিলে অতিষ্ঠ গ্রাহকেরা - APSNews24.Com

ঝিনাইদহে জেলা জুড়ে ভুতুড়ে বিদ্যুৎ বিলে অতিষ্ঠ গ্রাহকেরা

ঝিনাইদহে জেলা জুড়ে ভুতুড়ে বিদ্যুৎ বিলে অতিষ্ঠ গ্রাহকেরা

সুলতান আল একরাম,ঝিনাইদহঃ

ঝিনাইদহে করোনাকালে ভুতুড়ে বিদ্যুৎ বিল নিয়ে বিপাকে পড়েছেন হাজার হাজার গ্রাহক। লকডাউনে মিটার রিডিং না করেই বিদ্যুৎ বিল করার অভিযোগ উঠেছে কর্তৃপক্ষের বিরুদ্ধে। এ ঘটনায় ক্ষোভ প্রকাশ করে সঠিক বিল দেয়ার দাবি গ্রাহকদের। এ ব্যাপারে ক্যামেরার সামনে কথা বলতে রাজি হননি ওজোপাডিকো কর্মকর্তারা। ঝিনাইদহ সদরের ঝিনুকমালা আবাসন প্রকল্পের বাসিন্দা ঝালমুড়ি বিক্রেতা আজিজুর রহমান। গতকাল পর্যন্ত মিটারের রিডিং ৭ হাজার ৩৪১ ইউনিট থাকলেও ক’দিন আগের দেয়া বিদ্যুৎ বিলে রিডিং দেখানো হয়েছে ৭ হাজার ৪’শ ইউনিট। করোনায় কর্মহীন তার উপর বাড়তি এই বিদ্যুৎ বিল নিয়ে বিপাকে তিনি। আজিজুর রহমান বলেন, ৬০ ইউনিট বেশি এসেছে। আমি দিন আনি দিন খাই। আমার উপার্জন বন্ধ। এখন বাড়তি বিল কীভাবে দেবো। শহরের কাঞ্চননগর এলাকার একটি বাসভবনের বিদ্যুৎ বিলে বর্তমান মিটার রিডিং দেখানো হয়েছে ১,৯৪০ ইউনিট। পূর্ববর্তী ইউনিট দেখানো হয়েছে ১,৮৬০ ইউনিট। কিন্তু মিটারের দেখা যাচ্ছে বর্তমান রিডিং ১,৮৪৭ ইউনিট। এমনই ভুতুড়ে বিলের খপ্পরে পড়েছেন ঝিনাইদহ ওয়েস্ট জোন পাওয়ার ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেড’র হাজার হাজার গ্রাহক। গুণতে হচ্ছে বাড়তি টাকা। প্রতিদিন বিদ্যুৎ অফিসের অভিযোগ কেন্দ্রে লাইন দিচ্ছে ভুক্তভোগীরা। সেখানেও হয়রানি করা হচ্ছে বলে অভিযোগ তাদের। এক ভুক্তভোগী বলেন, প্রতি মাসে যেখানে ১৫০ টাকা বিল আসে। সেখানে তিন মাসে করেছে ১৫শ’ টাকা। তিন থেকে চার গুন বেশি বিল হয়েছে যা আমার পক্ষে পরিশোধ করা অসম্ভব। এ ব্যাপারে ক্যামেরার সামনে কথা বলতে রাজি হননি ঝিনাইদহ ওজোপাডিকোলি’র নির্বাহী প্রকৌশলী পরিতোষ চন্দ্র সরকার। বিদ্যুৎ বিভাগের দেয়া তথ্যমতে জেলা শহর, শৈলকুপা, কালীগঞ্জ, কোটচাঁদপুর ও মহেশপুর শহরে ওজোপাডিকো’র গ্রাহক সংখ্যা ১ লাখ ২৫ হাজার।

  • 5
    Shares

আপনার মতামত লিখুন :

কলারোয়ায় উদযাপিত হলো ৪র্থ ডিজিটাল বাংলাদেশ দিবস

কলারোয়ায় উদযাপিত হলো ৪র্থ ডিজিটাল বাংলাদেশ দিবস

গৌরনদীতে সরকারী কর্মকর্তা-কর্মচারীদের মানববন্ধন

গৌরনদীতে সরকারী কর্মকর্তা-কর্মচারীদের মানববন্ধন

কলারোয়ায় একের আহবান সেবা সংগঠনের কম্বল বিতরণ করেন

কলারোয়ায় একের আহবান সেবা সংগঠনের কম্বল বিতরণ করেন

মেহেরপুরের গাংনীতে ফেন্সিডিলসহ আটক- ১

মেহেরপুরের গাংনীতে ফেন্সিডিলসহ আটক- ১

অবসরপ্রাপ্ত সৈনিকদের কুয়াকাটায় মতবিনিময় সভা

অবসরপ্রাপ্ত সৈনিকদের কুয়াকাটায় মতবিনিময় সভা

হাসানাত আবদুল্লাহ’র ৭৬তম  জন্মদিনে চাঁদশী যুব উন্নয়নের মোনাজাত।

হাসানাত আবদুল্লাহ’র ৭৬তম জন্মদিনে চাঁদশী যুব উন্নয়নের মোনাজাত।

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার: ApsNews24.Com (২০১২-২০২০)

ভারপ্রাপ্ত সম্পাদক: মোঃ নুরুন্নবী চৌধুরী সবুজ
01774-140422
প্রকাশকঃ আইনী পাঠশালা গ্রুপ
২২ চ্যামেলীবাগ (সিআইডি অফিসের পাশে) রমনা থানা, ঢাকা-১০০০।
01625-461876, 01771-784299
[email protected], [email protected]
Developed By Feroj

ব্রেকিং নিউজ