সব
facebook apsnews24.com
ভারতে জরুরি পরিস্থিতিতে রেমডেসিভির ব্যবহারের অনুমতি - APSNews24.Com

ভারতে জরুরি পরিস্থিতিতে রেমডেসিভির ব্যবহারের অনুমতি

ভারতে জরুরি পরিস্থিতিতে  রেমডেসিভির ব্যবহারের অনুমতি

এপিএস ফরেন ডেস্ক

করোনাভাইরাসে আক্রান্ত রোগীকে চিকিৎসার জন্য জরুরি প্রয়োজনে মার্কিন ওষুধ রেমডেসিভির ব্যবহারের অনুমতি দিয়েছে ভারত। মঙ্গলবার ভারতের স্বাস্থ্য মন্ত্রণালয় এ তথ্য জানিয়েছে।

ইন্ডিয়ান কাউন্সিল অব মেডিকেল রেসার্চ (আইসিএমআর) এর বিজ্ঞানি নিবেদিতা গুপ্তা গতকাল মঙ্গলবার সাংবাদিকদের সঙ্গে আলাপকালে বলেন, আমরা কার্যকরভাবে সংক্রমণ নিয়ন্ত্রণের মাধ্যমে মৃত্যুহার হ্রাস করতে সক্ষম হয়েছি।

তিনি আরো বলেন, ভারতে কেউ মারা যাচ্ছে কিন্তু তা আড়ালে থাকার রেকর্ড নেই। আমাদের দেশে করোনায় মৃত্যুর হার কমানো সম্ভব হয়েছে। তবে সব মৃত্যুকেই করোনার সঙ্গে মেলানো ঠিক নয়।

এদিকে ভারতের স্বাস্থ্য মন্ত্রণালয় সকল রাজ্যকে হাসপাতালগুলো প্রস্তুত রাখার অনুরোধ জানিয়েছে। স্বাস্থ্য মন্ত্রণালয় বলছে, অক্সিজেনসহ হাসপাতালে বিছানার সংখ্যা বাড়াতে হবে। তবে স্বল্প সংখ্যক রোগীর জন্য আইসিইউ এবং লাইফ সাপোর্ট লাগছে।

গতকাল মঙ্গলবার ভারতে নতুন করে ৮১৭১ জন করোনা রোগী শনাক্ত হয়েছে। সে দেশে এখন অবধি করোনাভাইরাসে আক্রান্ত হিসেবে শনাক্ত হয়েছে দুই লাখ সাত হাজার ছয়শ ১৫ জন এবং মারা গেছে পাঁচ হাজার আটশ ২৯ জন।

সূত্র :  দ্য হিন্দু

  • 3
    Shares

আপনার মতামত লিখুন :

আজ বিশ্ব এইডস দিবস।

আজ বিশ্ব এইডস দিবস।

করোনার চেয়ে জাপানে এক মাসে আত্মহত্যায় বেশি মৃত্যু!

করোনার চেয়ে জাপানে এক মাসে আত্মহত্যায় বেশি মৃত্যু!

ট্রাম্পের আপিল ফিরিয়ে দিল পেনসিলভানিয়ার আদালত

ট্রাম্পের আপিল ফিরিয়ে দিল পেনসিলভানিয়ার আদালত

ফুটবলের জাদুকর ডিয়েগো ম্যারাডোনা আর নেই

ফুটবলের জাদুকর ডিয়েগো ম্যারাডোনা আর নেই

ডিসেম্বরেই টিকা প্রয়োগে যাচ্ছে যুক্তরাষ্ট্রসহ ৩ দেশ

ডিসেম্বরেই টিকা প্রয়োগে যাচ্ছে যুক্তরাষ্ট্রসহ ৩ দেশ

কোভিড-১৯ প্রতিরোধী ক্ষমতা যত দিন থাকে।

কোভিড-১৯ প্রতিরোধী ক্ষমতা যত দিন থাকে।

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার: ApsNews24.Com (২০১২-২০২০)

ভারপ্রাপ্ত সম্পাদক: মোঃ নুরুন্নবী চৌধুরী সবুজ
01774-140422
প্রকাশকঃ আইনী পাঠশালা গ্রুপ
২২ চ্যামেলীবাগ (সিআইডি অফিসের পাশে) রমনা থানা, ঢাকা-১০০০।
01625-461876, 01771-784299
[email protected], [email protected]
Developed By Feroj

ব্রেকিং নিউজ