সব
facebook apsnews24.com
যুক্তরাষ্ট্র থেকে মুক্তি পেয়ে দেশে ফিরছেন ইরানি বিজ্ঞানী - APSNews24.Com

যুক্তরাষ্ট্র থেকে মুক্তি পেয়ে দেশে ফিরছেন ইরানি বিজ্ঞানী

যুক্তরাষ্ট্র থেকে মুক্তি পেয়ে দেশে ফিরছেন ইরানি বিজ্ঞানী

এপিএস নিউজ ডেস্ক

ইরানের পররাষ্ট্রমন্ত্রী মোহাম্মাদ জাওয়াদ জারিফ জানিয়েছেন, মার্কিন কারাগার থেকে মুক্ত ইরানি বিজ্ঞানী সাইরুস আসকারি একটি ফ্লাইটে করে দেশে ফিরছেন। তিনি দীর্ঘ দুই বছর মার্কিন কারাগারে বিনাবিচারে আটক ছিলেন। মঙ্গলবার জাওয়াদ জারিফ ইনস্টাগ্রামে দেওয়া এক পোস্টে জানিয়েছেন, ভালো খবর হচ্ছে যুক্তরাষ্ট্র থেকে ইরানি বিজ্ঞানী সাইরুস দেশে ফিরে আসছেন।

ইরানের শরিফ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক সাইরুস আসকারিকে ২০১৭ সালে আমেরিকায় আটক করা হয়। সে সময় মার্কিন ফেডারেল গোয়েন্দা সংস্থা এফবিআই অভিযোগ করেছিল যে, পাঁচ বছর আগে বিজ্ঞানী আসকারি তার ছাত্রদের সাথে আমেরিকাতে করা একটি প্রজেক্টের গোপন তথ্য শেয়ার করেছিলেন।

এরপর মার্কিন আদালত তার বিরুদ্ধে ভিসা আবেদনের প্রক্রিয়া, নিষেধাজ্ঞা এড়ানোর উপায় এবং ইরানে মার্কিন প্রযুক্তি পাচারের বিষয়ে গোপন তথ্য ফাঁস করার অভিযোগ আনে।

মার্কিন আদালতে অভিযোগ আনার আড়াই বছর পর বিজ্ঞানী আসকারি এই সমস্ত অভিযোগ থেকে নিজেকে নির্দোষ প্রমাণ করেন এবং কিছুদিন পর মুক্তি পান। আর মঙ্গলবার পররাষ্ট্রমন্ত্রী মোহাম্মাদ জাওয়াদ জারিফ তার দেশে ফেরার খবর নিশ্চিত করেন। সূত্রঃ কালেরকন্ঠ অনলাইন।

এপিএস/২জুন/পিটিআই

  • 22
    Shares

আপনার মতামত লিখুন :

আজ বিশ্ব এইডস দিবস।

আজ বিশ্ব এইডস দিবস।

করোনার চেয়ে জাপানে এক মাসে আত্মহত্যায় বেশি মৃত্যু!

করোনার চেয়ে জাপানে এক মাসে আত্মহত্যায় বেশি মৃত্যু!

ট্রাম্পের আপিল ফিরিয়ে দিল পেনসিলভানিয়ার আদালত

ট্রাম্পের আপিল ফিরিয়ে দিল পেনসিলভানিয়ার আদালত

ফুটবলের জাদুকর ডিয়েগো ম্যারাডোনা আর নেই

ফুটবলের জাদুকর ডিয়েগো ম্যারাডোনা আর নেই

ডিসেম্বরেই টিকা প্রয়োগে যাচ্ছে যুক্তরাষ্ট্রসহ ৩ দেশ

ডিসেম্বরেই টিকা প্রয়োগে যাচ্ছে যুক্তরাষ্ট্রসহ ৩ দেশ

কোভিড-১৯ প্রতিরোধী ক্ষমতা যত দিন থাকে।

কোভিড-১৯ প্রতিরোধী ক্ষমতা যত দিন থাকে।

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার: ApsNews24.Com (২০১২-২০২০)

ভারপ্রাপ্ত সম্পাদক: মোঃ নুরুন্নবী চৌধুরী সবুজ
01774-140422
প্রকাশকঃ আইনী পাঠশালা গ্রুপ
২২ চ্যামেলীবাগ (সিআইডি অফিসের পাশে) রমনা থানা, ঢাকা-১০০০।
01625-461876, 01771-784299
[email protected], [email protected]
Developed By Feroj

ব্রেকিং নিউজ