সব
facebook apsnews24.com
বিচারপতি হলেন রাবির সাবেক শিক্ষার্থী খন্দকার দিলীরুজ্জামান - APSNews24.Com

বিচারপতি হলেন রাবির সাবেক শিক্ষার্থী খন্দকার দিলীরুজ্জামান

বিচারপতি হলেন রাবির সাবেক শিক্ষার্থী খন্দকার দিলীরুজ্জামান

রাবি প্রতিনিধি

গত ৩০ মে শনিবার বিকাল ৩টায় প্রধান বিচারপতি সৈয়দ মাহমুদ হোসেন ভার্চুয়াল পদ্ধতিতে খোন্দকার দিলীরুজ্জামান সহ নিয়োগপ্রাপ্ত ১৮ জনকে শপথ বাক্য পাঠ করান । তাকে বাংলাদেশ সুপ্রিম কোর্ট, হাইকোর্ট বিভাগে স্থায়ী বিচারপতি হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে । পাবনা জেলার প্রথম প্রথম বিচারপতি হিসেবে খোন্দকার দিলীরুজ্জামান নিয়োগ পাওয়ায় তার গ্রামের বাড়ি পাবনার চাটমোহর সহ আনন্দে ভাসছে গোটা জেলা ।

তবে করোনা ভাইরাসের কারণে অনেকে বিচারপতি খোন্দকার দিলীরুজ্জামান এর জন্য কোন অনুষ্ঠান করতে না পারলেও তার দীর্ঘায়ু ও সুস্থতা কামনা করেছেন । উল্লেখ্য ১৯৭৩ সালের ২৩ এপ্রিল চাটমোহর উপজেলার হরিপুর ইউনিয়নের ধরইল গ্রামের সম্ভ্রান্ত পরিবারে জন্মগ্রহণ করেন । তিনি ধরইল গ্রামের প্রাথমিক স্কুলের শিক্ষা জীবন শুরু করেন। পরে খুলনা ল্যাবরেটরী স্কুল থেকে প্রথম বিভাগ নিয়ে এসএসসি পাস করেন । দৌলতপুর কলেজ থেকে এইচএসসি পাস করেন ।

রাজশাহী বিশ্ববিদ্যালয় থেকে এলএলবি অনার্স পাশ করে এবং এলএলএম মাস্টার্স পাস করে ১৯৯৯ সালে ঢাকা জজকোর্টে আইনজীবী হিসাবে কর্মজীবন শুরু করেন । এলাকায় ভালো ক্রিকেটার হিসেবে সুখ্যাতি পাওয়া দিলীরুজ্জামান ২০০১ সালে সুপ্রিম কোর্টের আইনজীবী হিসেবে তালিকাভুক্ত হন । ২০০৭ সালে সহকারি অ্যাটর্নি জেনারেল এবং ২০১৩ সালে ডেপুটি অ্যাটর্নি জেনারেল হিসাবে নিষ্ঠার সাথে দায়িত্ব পালন করেন ।

বিবাহিত জীবনে এক কন্যা সন্তানের জনক খন্দকার নুরুজ্জামান। তার স্ত্রী ঢাকার একটি স্কুলে প্রধান শিক্ষক হিসেবে কর্মরত রয়েছেন এবং তার মেয়ে ষষ্ঠ শ্রেণীতে অধ্যায়নরত । বিচারপতি হিসেবে নিয়োগ পাওয়ায় রাজশাহী বিশ্ববিদ্যালয় এবং পাবনা জেলা শহর ও দেশবাসীসহ সকলের নিকট দোয়া ও আশির্বাদ কামনা করছেন ।

এপিএস/৩১মে/তানিব/রাবি

  • 70
    Shares

আপনার মতামত লিখুন :

ইবির ২৬ শিক্ষক ‘বিজ্ঞান ও প্রযুক্তি’ বিশেষ ফেলোশিপে মনোনিত

ইবির ২৬ শিক্ষক ‘বিজ্ঞান ও প্রযুক্তি’ বিশেষ ফেলোশিপে মনোনিত

বঙ্গবন্ধুর ম্যুরালে ইবি প্রেসক্লাবের নতুন কমিটির শ্রদ্ধা

বঙ্গবন্ধুর ম্যুরালে ইবি প্রেসক্লাবের নতুন কমিটির শ্রদ্ধা

বঙ্গবন্ধুর ম্যুরালে ইবি বঙ্গবন্ধু আইন ছাত্র পরিষদ’র শ্রদ্ধাঞ্জলি

বঙ্গবন্ধুর ম্যুরালে ইবি বঙ্গবন্ধু আইন ছাত্র পরিষদ’র শ্রদ্ধাঞ্জলি

স্নাতক শেষ বর্ষের পরীক্ষা গ্রহণের দাবিতে আগুন জ্বেলে বিক্ষোভ

স্নাতক শেষ বর্ষের পরীক্ষা গ্রহণের দাবিতে আগুন জ্বেলে বিক্ষোভ

ইবি বঙ্গবন্ধু আইন পরিষদ’র নেতৃত্বে সালমান-হানিফ

ইবি বঙ্গবন্ধু আইন পরিষদ’র নেতৃত্বে সালমান-হানিফ

মার্চে ৪৩তম বিসিএসের প্রিলি হতে পারে

মার্চে ৪৩তম বিসিএসের প্রিলি হতে পারে

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার: ApsNews24.Com (২০১২-২০২০)

ভারপ্রাপ্ত সম্পাদক: মোঃ নুরুন্নবী চৌধুরী সবুজ
01774-140422
প্রকাশকঃ আইনী পাঠশালা গ্রুপ
২২ চ্যামেলীবাগ (সিআইডি অফিসের পাশে) রমনা থানা, ঢাকা-১০০০।
01625-461876, 01771-784299
[email protected], [email protected]
Developed By Feroj

ব্রেকিং নিউজ