সব
facebook apsnews24.com
এসএসসি পাশের পর একাদশে ভর্তি যুদ্ধ তবে এখনই শুরু হচ্ছে না - APSNews24.Com

এসএসসি পাশের পর একাদশে ভর্তি যুদ্ধ তবে এখনই শুরু হচ্ছে না

এসএসসি পাশের পর একাদশে ভর্তি যুদ্ধ তবে এখনই শুরু হচ্ছে না

এপিএস নিউজ ডেস্ক

এসএসসি ও সমমানের ফল প্রকাশের এক সপ্তাহের মধ্যেই আগামী ৬ জুন থেকে অনলাইনে একাদশে ভর্তি কার্যক্রম শুরু করার কথা ছিল। কিন্তু করোনাভাইরাসের প্রাদুর্ভাব দিন দিন বাড়তে থাকায় সেই ভর্তি কার্যক্রম পেছাচ্ছে বলে জানা গেছে। কবে এই কার্যক্রম শুরু হবে তাও নিশ্চিত করে বলতে পারছে না আন্তশিক্ষা বোর্ড।

আন্তশিক্ষা বোর্ড সমন্বয় সাব-কমিটির সভাপতি অধ্যাপক মু. জিয়াউল হক গনমাধ্যমকে বলেন, আগামী ৬ জুন থেকে শুরুর যে পরিকল্পনা ছিল তা করা হচ্ছে না। এই মাসে আদৌ শুরু হবে কি না তাও নিশ্চিত নয়। সবকিছু নির্ভর করবে করোনা পরিস্থিতির ওপর।

জানা যায়, অনলাইনে কলেজে ভর্তির আবেদন শুরু শিক্ষার্থীরা কম্পিউটারের দোকানে যাবে, কলেজে যাবে। কারণ সব শিক্ষার্থীর পক্ষে বাসায় বসে অনলাইনে আবেদন করা সম্ভব নয়। আগের অভিজ্ঞতায় দেখা গেছে, প্রতিদিন চার থেকে পাঁচ হাজার শিক্ষার্থী-অভিভাবক বোর্ডেই আসেন। হয়ত কেউ আবেদন করতে পারেননি বা আবেদন করার সময় ভুল হয়েছে সেগুলো ঠিক করতে আসেন। এসব বিচার বিশ্লেষন করে আন্তশিক্ষা বোর্ড মনে করছে, ভর্তি প্রক্রিয়া শুরু হলে সামাজিক দূরুত্ব বজায় রাখা সম্ভব হবে না। তাই এই মুহূর্তে একাদশে ভর্তি প্রক্রিয়া শুরু করা ঠিক হবে না।

এবার ২০ লাখ ৪০ হাজার ২৮ জন শিক্ষার্থী মাধ্যমিকের চূড়ান্ত পরীক্ষায় অংশ নেয়, তাদের মধ্যে ১৬ লাখ ৯০ হাজার ৫২৩ জন পাস করেছে। তারাই এবার একাদশ শ্রেণিতে ভর্তির আবেদন করবে। সূত্রঃ কালের কন্ঠ ।

এপিএস/৩১মে/পিটিআই

  • 23
    Shares

আপনার মতামত লিখুন :

ক্যাডেট কলেজে ভর্তি বিজ্ঞপ্তি প্রকাশ

ক্যাডেট কলেজে ভর্তি বিজ্ঞপ্তি প্রকাশ

১৪ নভেম্বরের পর সীমিত পরিসরে খুলতে পারে শিক্ষা প্রতিষ্ঠান- দিপু মনি

১৪ নভেম্বরের পর সীমিত পরিসরে খুলতে পারে শিক্ষা প্রতিষ্ঠান- দিপু মনি

রেজিস্ট্রেশন ফি ফেরত চান শিক্ষার্থীরা

রেজিস্ট্রেশন ফি ফেরত চান শিক্ষার্থীরা

উপবৃত্তি না উঠানোয় ১০০কোটি টাকা ফেরত যাবে মন্ত্রণালয়ে

উপবৃত্তি না উঠানোয় ১০০কোটি টাকা ফেরত যাবে মন্ত্রণালয়ে

কতদিন আর শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ রাখা যাবে: মন্ত্রিপরিষদ সচিব

কতদিন আর শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ রাখা যাবে: মন্ত্রিপরিষদ সচিব

যশোর বোর্ড সেরা হলেন কলারোয়ার স্বাধীন

যশোর বোর্ড সেরা হলেন কলারোয়ার স্বাধীন

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার: ApsNews24.Com (২০১২-২০২০)

ভারপ্রাপ্ত সম্পাদক: মোঃ নুরুন্নবী চৌধুরী সবুজ
01774-140422
প্রকাশকঃ আইনী পাঠশালা গ্রুপ
২২ চ্যামেলীবাগ (সিআইডি অফিসের পাশে) রমনা থানা, ঢাকা-১০০০।
01625-461876, 01771-784299
[email protected], [email protected]
Developed By Feroj

ব্রেকিং নিউজ