সব
facebook apsnews24.com
লিবিয়া: নিহত ২৬ জন বাংলাদেশির মরদেহ দেশে আনা হচ্ছে না - APSNews24.Com

লিবিয়া: নিহত ২৬ জন বাংলাদেশির মরদেহ দেশে আনা হচ্ছে না

লিবিয়া: নিহত ২৬ জন বাংলাদেশির মরদেহ দেশে আনা হচ্ছে না

এপিএস ফরেন ডেস্ক

লিবিয়া: নিহত ২৬ জন বাংলাদেশির মরদেহ দেশে আনা হচ্ছে না লিবিয়ার উপকূলের অদূরে সাগরে ভেসে বেড়ানো অভিবাসনকামীদের নৌকা। লিবিয়ায় অপহরণকারীদের গুলিতে মারা যাওয়া বাংলাদেশিদের মরদেহ মিজদাতেই দাফন করা হবে বলে নিশ্চিত করেছে লিবিয়ায় নিযুক্ত বাংলাদেশের দূতাবাসের একজন কর্মকর্তা। দূতাবাসের শ্রম বিষয়ক কাউন্সিলর অশরাফুল ইসলাম বিবিসি বাংলাকে জানান, নিহতদের পরিবারের সাথে আলোচনার মাধ্যমে মিজদা শহরেই মরদেহগুলো দাফনের প্রক্রিয়া চলছে।

আশরাফুল ইসলাম বলেন, “লাশগুলো সেখানে (মিজদায়) দাফন করা ছাড়া আর কোনো বিকল্প নেই। কাজেই এটা মেনে নিতেই হবে।” তিনি জানান ঘটনাস্থল মিজদার একটি হাসপাতালে বর্তমানে লাশগুলো রয়েছে। “মিজদা খুবই ছোট একটি অনুন্নত শহর, সেখানে লাশগুলো সংরক্ষণের জন্য উপযুক্ত ব্যবস্থা নেই।” এছাড়া যুদ্ধকবলিত এলাকা হওয়ায় এবং লিবিয়ার জাতিসংঘ সমর্থিত সরকারের নিয়ন্ত্রণের বাইরের এলাকা হওয়ায় রাজধানী ত্রিপোলির সাথে মিজদা শহরের যোগাযোগের ব্যবস্থাও বেশ খারাপ বলে জানান আশরাফুল ইসলাম।

আর করোনাভাইরাস প্রাদুর্ভাবের কারণে সব ধরণের আন্তর্জাতিক বিমান চলাচল বন্ধ থাকায় লাশগুলো মিজদা শহর থেকে সরিয়ে নেয়া সম্ভব নয় বলে মন্তব্য করেন তিনি। “এসব কারণে লাশ হস্তান্তর করার বা লাশ বাংলাদেশে পাঠানোর কোনো সুযোগ আমরা দেখছি না। তাই আমরা লাশগুলো দাফন করার সিদ্ধান্ত নিয়েছি এবং তাদের পরিবারের সাথে কথাবার্তা বলছি।” আশরাফুল ইসলাম আশা প্রকাশ করেন যে আজ থেকেই লাশগুলো দাফনের প্রক্রিয়া শুরু হতে পারে।

বৃহস্পতিবার সকালে লিবিয়ার রাজধানী ত্রিপলি থেকে ১৮০ কিলোমিটার দক্ষিণের মিজদা অঞ্চলে অপহরণকারীদের গুলিতে ২৬ জন বাংলাদেশি নিহত হন। আহত হন আরো ১১ জন বাংলাদেশি। তারা সবাই অবৈধভাবে লিবিয়া হয়ে ভূমধ্যসাগর পারি দিয়ে ইতালি যাওয়ার চেষ্টা করছিলেন।

সূত্রঃ বি‌বি‌সি বাংলা

  • 4
    Shares

আপনার মতামত লিখুন :

আজ বিশ্ব এইডস দিবস।

আজ বিশ্ব এইডস দিবস।

করোনার চেয়ে জাপানে এক মাসে আত্মহত্যায় বেশি মৃত্যু!

করোনার চেয়ে জাপানে এক মাসে আত্মহত্যায় বেশি মৃত্যু!

ট্রাম্পের আপিল ফিরিয়ে দিল পেনসিলভানিয়ার আদালত

ট্রাম্পের আপিল ফিরিয়ে দিল পেনসিলভানিয়ার আদালত

ফুটবলের জাদুকর ডিয়েগো ম্যারাডোনা আর নেই

ফুটবলের জাদুকর ডিয়েগো ম্যারাডোনা আর নেই

ডিসেম্বরেই টিকা প্রয়োগে যাচ্ছে যুক্তরাষ্ট্রসহ ৩ দেশ

ডিসেম্বরেই টিকা প্রয়োগে যাচ্ছে যুক্তরাষ্ট্রসহ ৩ দেশ

কোভিড-১৯ প্রতিরোধী ক্ষমতা যত দিন থাকে।

কোভিড-১৯ প্রতিরোধী ক্ষমতা যত দিন থাকে।

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার: ApsNews24.Com (২০১২-২০২০)

ভারপ্রাপ্ত সম্পাদক: মোঃ নুরুন্নবী চৌধুরী সবুজ
01774-140422
প্রকাশকঃ আইনী পাঠশালা গ্রুপ
২২ চ্যামেলীবাগ (সিআইডি অফিসের পাশে) রমনা থানা, ঢাকা-১০০০।
01625-461876, 01771-784299
[email protected], [email protected]
Developed By Feroj

ব্রেকিং নিউজ