সব
facebook apsnews24.com
হাইকোর্ট বিভাগে স্থায়ী নিয়োগ পেলেন আরও ১৮ বিচারক - APSNews24.Com

হাইকোর্ট বিভাগে স্থায়ী নিয়োগ পেলেন আরও ১৮ বিচারক

হাইকোর্ট বিভাগে স্থায়ী নিয়োগ পেলেন আরও ১৮ বিচারক

এপিএস নিউজ ডেস্ক

সুপ্রিম কোর্টের হাই কোর্ট বিভাগের ১৮ জন অতিরিক্ত বিচারককে বিচারক হিসেবে নিয়োগ দিয়েছে সরকার।

প্রধান বিচারপতির সঙ্গে পরামর্শ করে রাষ্ট্রপতি তাদের নিয়োগ দিয়েছেন জানিয়ে শুক্রবার আদেশ জারি করেছে আইন ও বিচার বিভাগ।

বিচারক হিসেবে নিয়োগ পাওয়া ১৮ জন অতিরিক্ত বিচারক এতদিন অস্থায়ীভাবে বিচারকের দায়িত্ব পালন করছিলেন। এই নিয়োগের মাধ্যমে বিচারক হিসেবে তারা স্থায়ী হলেন।

মো. আবু আহমেদ জমাদার, এ এস এম আব্দুল মোবিন, মো. মোস্তাফিজুর রহমান, ফাতেমা নজীব, মো. কামরুল হোসেন মোল্লা, এস এম কুদ্দুস জামান, মো. আতোয়ার রহমান, খিজির হায়াত, শশাঙ্ক শেখর সরকার, মোহাম্মদ আলী, মহি উদ্দিন শামীম ও মো. রিয়াজ উদ্দিন খানকে বিচারক হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে।

এছাড়া মো. খায়রুল আলম, এস এম মনিরুজ্জামান, আহমেদ সোহেল, সরদার মো. রাশেদ জাহাঙ্গীর, খোন্দকার দিলীরুজ্জামান ও কে এম হাফিজুল আলম হাই কোর্ট বিভাগের বিচারক হিসেবে নিয়োগ পেয়েছেন।

এই নিয়োগ তাদের শপথ নেওয়ার দিন থেকে কার্যকর হবে বলে আদেশে বলা হয়েছে।

এপিএস/৩০মে/পিটিআই/জিবি

  • 376
    Shares

আপনার মতামত লিখুন :

গৌরনদীতে মহান বিজয় দিবস উদযাপন প্রস্তুতি সভা

গৌরনদীতে মহান বিজয় দিবস উদযাপন প্রস্তুতি সভা

ফজলুর রহমান বাবুর নতুন গান “চান্দে বসত কইরো কইণ্যা”

ফজলুর রহমান বাবুর নতুন গান “চান্দে বসত কইরো কইণ্যা”

বরগুনায় স্কুলের জমিতে শিক্ষকের বাগানবাড়ী।

বরগুনায় স্কুলের জমিতে শিক্ষকের বাগানবাড়ী।

শেখ হাসিনার উদ্যোগে ঘরে ঘরে বিদুৎ – এমপি শাহে আলম

শেখ হাসিনার উদ্যোগে ঘরে ঘরে বিদুৎ – এমপি শাহে আলম

বসুন্ধরা কিংস কাপের শুভ উদ্বোধন

বসুন্ধরা কিংস কাপের শুভ উদ্বোধন

বিনামূল্যে করোনার টিকা দেবে সরকার

বিনামূল্যে করোনার টিকা দেবে সরকার

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার: ApsNews24.Com (২০১২-২০২০)

ভারপ্রাপ্ত সম্পাদক: মোঃ নুরুন্নবী চৌধুরী সবুজ
01774-140422
প্রকাশকঃ আইনী পাঠশালা গ্রুপ
২২ চ্যামেলীবাগ (সিআইডি অফিসের পাশে) রমনা থানা, ঢাকা-১০০০।
01625-461876, 01771-784299
[email protected], [email protected]
Developed By Feroj

ব্রেকিং নিউজ