সব
facebook apsnews24.com
ঝিনাইদহে ট্রাক চাপায় মাছ ব্যবসায়ী নিহত - APSNews24.Com

ঝিনাইদহে ট্রাক চাপায় মাছ ব্যবসায়ী নিহত

ঝিনাইদহে ট্রাক চাপায় মাছ ব্যবসায়ী নিহত

ঝিনাইদহ প্রতিনিধি

রামিম হাসান-ঝিনাইদহে ট্রাক চাপায় এক মাছ ব্যবসায়ী নিহত হয়েছে। আহত হয়েছে আরও একজন। আজ সকালে সদর উপজেলার হলিধানী এলাকায় এ দুর্ঘটনা ঘটে। পুলিশ জানায়, সকালে চুয়াডাঙ্গার জীবননগর থেকে মাছ ব্যবসায়ী আকবর আলী নসিমন যোগে ঝিনাইদহে আসছিল। পথে ঝিনাইদহ-চুয়াডাঙ্গা মহাসড়কের ওই স্থানে পৌঁছে বিপরীত দিক থেকে আসা একটি পিকআপ ভ্যানের সাথে সংঘর্ষ হয়।

এতে আকবর আলী নসিমন থেকে ছিটকে রাস্তায় পড়ে গেলে পিছন দিক থেকে আসা একটি ট্রাক তাকে চাপা দিয়ে পালিয়ে যায়। এতে সে ঘটনাস্থলেই মারা যায়। আহত হয় নসিমন চালক রুহুল আমিন। খবর পেয়ে ফায়ার সার্ভিসের কর্মীরা আহত রুহুল আমিনকে উদ্ধার করে ঝিনাইদহ সদর হাসপাতালে ভর্তি করে। পুলিশ লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য সদর হাসপাতাল মর্গে পাঠিয়েছে।

এপিএস/২৭মে/রামিম হাসান/ঝিনাইদহ

  • 46
    Shares

আপনার মতামত লিখুন :

গলাচিপায় ১ হাজার ১শ’ পিচ ইয়াবাসহ ৩ মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে পুলিশ

গলাচিপায় ১ হাজার ১শ’ পিচ ইয়াবাসহ ৩ মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে পুলিশ

কলারোয়ায় ৩ জন ওয়ারেন্ট ভুক্ত আসামী গ্রেফতার।

কলারোয়ায় ৩ জন ওয়ারেন্ট ভুক্ত আসামী গ্রেফতার।

একজন মানবিক পুলিশ অফিসার এস আই মাহাবুব

একজন মানবিক পুলিশ অফিসার এস আই মাহাবুব

বেতনসহ রেশন সুবিধা পাই ভেবে বসে থাকলে চলবে না : পুলিশ কমিশনার

বেতনসহ রেশন সুবিধা পাই ভেবে বসে থাকলে চলবে না : পুলিশ কমিশনার

মাদকাসক্ত ৪০ পুলিশের চাকরি যাচ্ছে

মাদকাসক্ত ৪০ পুলিশের চাকরি যাচ্ছে

আল্লামা শফী ছিলেন অন্যায়ের বিরুদ্ধে আপসহীনঃ আইজিপি

আল্লামা শফী ছিলেন অন্যায়ের বিরুদ্ধে আপসহীনঃ আইজিপি

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার: ApsNews24.Com (২০১২-২০২০)

ভারপ্রাপ্ত সম্পাদক: মোঃ নুরুন্নবী চৌধুরী সবুজ
01774-140422
প্রকাশকঃ আইনী পাঠশালা গ্রুপ
২২ চ্যামেলীবাগ (সিআইডি অফিসের পাশে) রমনা থানা, ঢাকা-১০০০।
01625-461876, 01771-784299
[email protected], [email protected]
Developed By Feroj

ব্রেকিং নিউজ