সব
facebook apsnews24.com
কুষ্টিয়ায় খুনের মামলায় বাবা-ছেলের যাবজ্জীবন কারাদণ্ড - APSNews24.Com

কুষ্টিয়ায় খুনের মামলায় বাবা-ছেলের যাবজ্জীবন কারাদণ্ড

কুষ্টিয়ায় খুনের মামলায় বাবা-ছেলের যাবজ্জীবন কারাদণ্ড

কুষ্টিয়া:
কুষ্টিয়ার দৌলতপুর উপজেলায় পূর্ব শত্রুতার জের ধরে সাইফুল ইসলামকে কুপিয়ে হত্যার দায়ে বাবা ও ছেলেকে যাবজ্জীবন সশ্রম কারাদণ্ড দিয়েছেন আদালত। সেই সঙ্গে তাদেরকে ২৫ হাজার টাকা জরিমানা, অনাদায়ে আরও এক বছরের সশ্রম কারাদণ্ড প্রদান করা হয়েছে।

সোমবার (১২ সেপ্টেম্বর) দুপুরের দিকে কুষ্টিয়া অতিরিক্ত জেলা ও দায়রা জজ আদালতের বিচারক মো. তাজুল ইসলাম এ রায় দেন। বিষয়টি নিশ্চিত করেছেন আদালতের সরকারি কৌঁসুলি (পিপি) অনুপ কুমার নন্দী।

যাবজ্জীবন কারাদণ্ডপ্রাপ্তরা হলেন দৌলতপুর উপজেলার মৃত ইসলাম মন্ডলের ছেলে লিয়াকত আলী ও তার ছেলে আশারত আলী। এ মামলায় এনামুল ও মিন্টু নামের দু আসামিকে ১০ বছরের সশ্রম কারাদণ্ড দিয়েছে আদালত।

আদালত সূত্রে জানা গেছে, পূর্ব শত্রুতার জেরে ২০১৪ সালের ১১ জুন বিকাল ৩টা ২০ মিনিটের দিকে কুষ্টিয়ার দৌলতপুর উপজেলার সংগ্রামপুর এলাকায় আসামিরা সাইফুল ইসলামকে কুপিয়ে হত্যা করে। বাইরে থেকে বাড়ি ফেরার পথে পরিকল্পিত হত্যার শিকার হন সাইফুল। সাইফুলের সাথে দণ্ডপ্রাপ্ত আসামিদের পূর্ব শত্রুতা ছিল। এ ঘটনার দিনেই নিহতের সহিদুল ইসলাম বাদি হয়ে আসামিদের বিরুদ্ধে দৌলতপুর থানায় একটি মামলা করেন।

মামলার তদন্ত শেষে তদন্তকারী কর্মকর্তা আসামিদের বিরুদ্ধে আদালতে তদন্ত প্রতিবেদন দাখিল করেন। এরপর আদালত এ মামলায় সাক্ষীর সাক্ষ্য প্রমাণ শেষে রায় ঘোষণার দিন ধার্য করেন। নির্ধারিত ধার্য তারিখে আদালতের বিচারক মামলার আসামিদের শাস্তির আদেশ দেন।

আদালতের সরকারি কৌঁসুলি (পিপি) অনুপ কুমার নন্দী বলেন, পূর্বশত্রুতার জের ধরে হত্যা মামলায় দোষী প্রমাণিত হওয়ায় দুইজনকে যাবজ্জীবন ও দুই আসামিকে ১০ বছরের সশ্রম কারাদণ্ড দিয়েছেন আদালত।

রাজু আহমেদ।
কুষ্টিয়া।

আপনার মতামত লিখুন :

কুষ্টিয়ায় মোটরসাইকেল চালক হত্যা মামলায় দুজনের আমৃত্যু ও একজনের যাবজ্জীবন

কুষ্টিয়ায় মোটরসাইকেল চালক হত্যা মামলায় দুজনের আমৃত্যু ও একজনের যাবজ্জীবন

কুষ্টিয়ায় শিশু ধর্ষণের দায়ে বৃদ্ধের যাবজ্জীবন

কুষ্টিয়ায় শিশু ধর্ষণের দায়ে বৃদ্ধের যাবজ্জীবন

প্রেমিকাকে শ্বাসরোধ করে খুন, প্রেমিকসহ তিনজনের যাবজ্জীবন

প্রেমিকাকে শ্বাসরোধ করে খুন, প্রেমিকসহ তিনজনের যাবজ্জীবন

কুষ্টিয়ায় স্ত্রীকে শ্বাস রোধ করে খুন, স্বামীর যাবজ্জীবন

কুষ্টিয়ায় স্ত্রীকে শ্বাস রোধ করে খুন, স্বামীর যাবজ্জীবন

কুষ্টিয়ায় মাদক মামলায় দু’জনের কারাদণ্ড

কুষ্টিয়ায় মাদক মামলায় দু’জনের কারাদণ্ড

কুষ্টিয়ায় বেকারী ব্যবসায়ী হত্যায় একজনের মৃত্যুদণ্ড

কুষ্টিয়ায় বেকারী ব্যবসায়ী হত্যায় একজনের মৃত্যুদণ্ড

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার: ApsNews24.Com (২০১২-২০২০)

ভারপ্রাপ্ত সম্পাদক: মোঃ নুরুন্নবী চৌধুরী সবুজ
01774-140422

[email protected], [email protected]
Developed By Feroj