সব
facebook apsnews24.com
কবিতা ‘যুদ্ধ মানে’ - APSNews24.Com

কবিতা ‘যুদ্ধ মানে’

কবিতা ‘যুদ্ধ মানে’

মুহাম্মদ তাজুল ইসলাম

এই সময়ে যুদ্ধ মানে 
বিমান হতে বোমা 
যুদ্ধ মানে মরবে মানুষ- 
নরনারী ও শিশু সোমা। 

যুদ্ধ মানে ক্ষয়ক্ষতি হবে 
ঘরবাড়ি জান ও মাল, 
তেল ও গ্যাসের দাম বাড়িবে- 
সাথে নিত্যপণ্য চাল ডাল। 

যুদ্ধ বাঁধিয়ে খায়েশ মিটায় 
তথাকথিত পরাশক্তি 
বিধ্বস্ত হয় জনপদ ও দেশ 
বাড়ে দেশে দেশে বিভক্তি। 

যুদ্ধ শুধু বৈরীতা বাড়ায়- 
হিংসা ঘৃণা হানাহানি; 
অর্থনীতিও ধ্বংস করে, 
দামামা অস্ত্রের ঝনঝনানি। 

বিশ্ব নেতারা চুপ কেন হে! 
যুদ্ধ চাপিয়ে ও মানুষ মেরে 
অস্ত্র বেচবে মজা ও দেখবে - 
কে জিতবে! কে যাবে হেরে? 

যুদ্ধ কি এখন জানান দিচ্ছে! 
শেষ জামানায় মানবজাতি 
মাল-হামাতে জড়াবে বহু দেশ, 
হবে ব্যাপক সংঘর্ষ ক্ষয়ক্ষতি। 

যুদ্ধ যারা বাঁধায় বিশ্বে- 
তারাই খোঁজে নিজের মিত্র 
যুদ্ধ নয় শান্তি আসুক, 
মাতৃভূমিই আপন ও পবিত্র। 

......................................... 
কাব্যগ্রন্থ/আত্মচিৎকার 
২৫ ফেব্রুয়ারী ২০২২

আপনার মতামত লিখুন :

কবিতা ‘যুদ্ধ মানে’

কবিতা ‘যুদ্ধ মানে’

রক্তে কেনা মাতৃভাষা

রক্তে কেনা মাতৃভাষা

কবিতা ‘হতে হলে’

কবিতা ‘হতে হলে’

কবিতা, ‘তাহলে কেমন হতো’

কবিতা, ‘তাহলে কেমন হতো’

অ্যাডভোকেট আয়েশা সিদ্দিকা’র কবিতা “জল অভিমান”

অ্যাডভোকেট আয়েশা সিদ্দিকা’র কবিতা “জল অভিমান”

লতিফুর রহমানের কবিতা “মানব”

লতিফুর রহমানের কবিতা “মানব”

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার: ApsNews24.Com (২০১২-২০২০)

ভারপ্রাপ্ত সম্পাদক: মোঃ নুরুন্নবী চৌধুরী সবুজ
01774-140422

[email protected], [email protected]
Developed By Feroj