সব
facebook apsnews24.com
রক্তে কেনা মাতৃভাষা - APSNews24.Com

রক্তে কেনা মাতৃভাষা

রক্তে কেনা মাতৃভাষা

মুহাম্মদ তাজুল ইসলাম 

ভাষার মাস ফেব্রুয়ারী 
রক্তে হয়েছে কেনা, 
ভাষার জন্য যারা জীবন দিলো 
তাদের কাছে শোধ হলো কি দেনা? 

জাতির কাছে এই প্রশ্ন- 
জিজ্ঞেস করে জনে জনে 
সর্বস্তরে মাতৃভাষার প্রয়োগ 
হয়নি আজও, সেটা ভাবছি মনে মনে। 

মুখের ভাষা ছোট্ট শিশু- 
শিখে মায়ের কাছে, 
রাষ্ট্র ভাষা বাংলা মোদের 
পাঠ্য বইয়ে লেখা আছে। 

বিকৃতি নয়, বাংলা বলাতে 
ইংরেজি মতোও নয় বাংলা ভাষা। 
টকশো টিভিতে রেডিও জকি-
শুদ্ধস্বরে বলবে, এটাই মোদের আশা। 

অফিস আদালত সবখানে চাই 
মাতৃভাষার প্রয়োগ ও সম্মান 
শোধ হবে তবে এ জাতির ঋণ, 
ভাষার জন্য যাঁরা দিয়ে গেছে প্রাণ। 

কবি মুহাম্মদ তাজুল ইসলাম
কাব্যগ্রন্থ/আত্মচিৎকার ২১/০২/২০২২ খ্রিঃ

আপনার মতামত লিখুন :

কবিতা ‘যুদ্ধ মানে’

কবিতা ‘যুদ্ধ মানে’

রক্তে কেনা মাতৃভাষা

রক্তে কেনা মাতৃভাষা

কবিতা ‘হতে হলে’

কবিতা ‘হতে হলে’

কবিতা, ‘তাহলে কেমন হতো’

কবিতা, ‘তাহলে কেমন হতো’

অ্যাডভোকেট আয়েশা সিদ্দিকা’র কবিতা “জল অভিমান”

অ্যাডভোকেট আয়েশা সিদ্দিকা’র কবিতা “জল অভিমান”

লতিফুর রহমানের কবিতা “মানব”

লতিফুর রহমানের কবিতা “মানব”

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার: ApsNews24.Com (২০১২-২০২০)

ভারপ্রাপ্ত সম্পাদক: মোঃ নুরুন্নবী চৌধুরী সবুজ
01774-140422

[email protected], [email protected]
Developed By Feroj