সব
facebook apsnews24.com
ইরাকে করোনা হাসপাতালে অগ্নিকাণ্ড, নিহত ৫২ - APSNews24.Com

ইরাকে করোনা হাসপাতালে অগ্নিকাণ্ড, নিহত ৫২

ইরাকে করোনা হাসপাতালে অগ্নিকাণ্ড, নিহত ৫২

ইরাকের একটি করোনা হাসপাতালে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। গতকাল সোমবার (১২ জুলাই) দিবাগত রাতে এ ঘটনা ঘটে। এই প্রতিবেদন তৈরি করার সময় পর্যন্ত ৫২ জন নিহতের খবর পাওয়া গেছে। আহতের সংখ্যা ৬৭ জন। তবে হতাহতের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।

দেশটির একটি হাসপাতালের করোনা রোগীদের জন্য নির্ধারিত আইসোলেশন ওয়ার্ডে আগুন ছড়িয়ে পড়ার পর এই হতাহতের ঘটনা ঘটে বলে জানিয়েছে সংবাদমাধ্যম বিবিসি ও আলজাজিরা।

বিবিসি জানিয়েছে, সোমবার রাতে ইরাকের দক্ষিণাঞ্চলীয় শহর নাসিরিয়ার একটি হাসপাতালের করোনা ইউনিটে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। ব্যাপক প্রচেষ্টার পর গভীর রাতেই সেই আগুন নিয়ন্তণে আনা হয়।

করোনা ইউনিটে আগুন ছড়িয়ে পড়ার খবরে হাসপাতালের সামনে ভিড় করেন সেখানে চিকিৎসাধীন রোগীদের অনেক স্বজন অগ্নিকাণ্ডের কারণ এখনও স্পষ্টভাবে জানা যায়নি। তবে তাৎক্ষণিকভাবে পাওয়া খবরে ধারণা করা হচ্ছে যে, হাসপাতালের অক্সিজেন ট্যাংক বিস্ফোরণের পর করোনা ইউনিটে আগুন ছড়িয়ে পড়ে।

ইরাকের স্বাস্থ্য কর্মকর্তা হায়দার আল-জামিলি বার্তাসংস্থা এএফপি’কে বলেন, করোনা ইউনিটের ভেতরে এখনও অনেক রোগী আটকা পড়ে থাকতে পারেন বলে আমরা আশঙ্কা করছি। দুর্ঘটনাকবলিত ওই ওয়ার্ডটিতে ৬০ জন করোনা রোগীর চিকিৎসা নেওয়ার মতো সুযোগ-সুবিধা ছিল।

আপনার মতামত লিখুন :

আফগানিস্তান ছেড়ে মধ্য এশিয়ায় মার্কিন সৈন্য!

আফগানিস্তান ছেড়ে মধ্য এশিয়ায় মার্কিন সৈন্য!

প্রতিশোধ নিতে যুক্তরাষ্ট্রের কর্মকর্তাদের উপর চীনের নিষেধাজ্ঞা

প্রতিশোধ নিতে যুক্তরাষ্ট্রের কর্মকর্তাদের উপর চীনের নিষেধাজ্ঞা

সংক্রমণে শীর্ষে যুক্তরাষ্ট্র, প্রাণহানিতে ইন্দোনেশিয়া

সংক্রমণে শীর্ষে যুক্তরাষ্ট্র, প্রাণহানিতে ইন্দোনেশিয়া

সংক্রমণ-মৃত্যুতে ঊর্ধ্বগতি, শীর্ষে ইন্দোনেশিয়া-ব্রাজিল

সংক্রমণ-মৃত্যুতে ঊর্ধ্বগতি, শীর্ষে ইন্দোনেশিয়া-ব্রাজিল

সমাজতন্ত্র ব্যর্থ কিউবাও ব্যর্থ রাষ্ট্র: বাইডেন

সমাজতন্ত্র ব্যর্থ কিউবাও ব্যর্থ রাষ্ট্র: বাইডেন

অবৈধভাবে ভারত থেকে আসা নারীসহ ৩ জনকে আটক

অবৈধভাবে ভারত থেকে আসা নারীসহ ৩ জনকে আটক

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার: ApsNews24.Com (২০১২-২০২০)

ভারপ্রাপ্ত সম্পাদক: মোঃ নুরুন্নবী চৌধুরী সবুজ
01774-140422
প্রকাশকঃ আইনী পাঠশালা গ্রুপ
২২ চ্যামেলীবাগ (সিআইডি অফিসের পাশে) রমনা থানা, ঢাকা-১০০০।
01625-461876, 01771-784299
[email protected], [email protected]
Developed By Feroj

ব্রেকিং নিউজ