সব
facebook apsnews24.com
সব রেকর্ড ছাড়িয়ে ভারতে একদিনে ৬১৪৮ মৃত্যু - APSNews24.Com

সব রেকর্ড ছাড়িয়ে ভারতে একদিনে ৬১৪৮ মৃত্যু

সব রেকর্ড ছাড়িয়ে ভারতে একদিনে ৬১৪৮ মৃত্যু

ভারতে গত ২৪ ঘণ্টায় করোনাভাইরাসে আক্রান্ত হয়ে মারা গেছেন ৬ হাজার ১৪৮ জন। এটিই এখন পর্যন্ত দেশটিতে একদিনে সর্বোচ্চ মৃত্যু। এ নিয়ে করোনায় এ পর্যন্ত দেশটিতে মারা গেছেন ৩ লাখ ৫৯ হাজার ৬৭৬ জন।

এর আগে, ১২ ফেব্রুয়ারি যুক্তরাষ্ট্রে একদিনে ৫ হাজার ৪৪৪ জনের মৃত্যু হয়েছিল, যা এতদিন বিশ্বে করোনায় দৈনিক মৃত্যুর সর্বোচ্চ রেকর্ড হয়েছিল।

করোনাভাইরাসে গত ২৪ ঘণ্টায় ভারতে আরও ৯৪ হাজার ৫২ জন আক্রান্ত শনাক্ত হয়েছে। এ নিয়ে টানা তৃতীয়দিনের মতো দৈনিক শনাক্তের সংখ্যা লাখের নিচে। দেশটিতে এখন পর্যন্ত মোট শনাক্ত হয়েছেন ২ কোটি ৯১ লাখ ৮৩ হাজার ১২১ জন। খবর এনডিটিভির

গত মার্চের মাঝামাঝিতে ভারতে একদিনে শনাক্ত করোনা রোগীর সংখ্যা ছিল ২০ হাজারের কাছাকাছি। তারপর দেশটিতে সংক্রমণ বাড়ে।

গত ৩ এপ্রিল ভারতে করোনায় সংক্রমিত শনাক্ত রোগীর সংখ্যা দুই কোটির মাইলফলক ছাড়ায়। ২৩ মে করোনায় মৃত্যু তিন লাখের মাইলফলক ছাড়ায়।

গত ৩০ এপ্রিল ভারতে প্রথম একদিনে ৪ লাখের বেশি মানুষের করোনা সংক্রমণ ধরা পড়ে। তারপর একাধিক দিন দেশটিতে ৪ লাখের বেশি রোগী শনাক্ত হয়। ৭ মে ভারতে প্রথম একদিনে করোনায় ৪ হাজারের বেশি মানুষের মৃত্যু হয়। তারপর একাধিক দিন দেশটিতে ৪ হাজারের বেশি মানুষের মৃত্যু হয়।

ভারতে করোনার সংক্রমণ সবচেয়ে বেশি মহারাষ্ট্রে। গত ২৪ ঘণ্টায় মহারাষ্ট্রে শনাক্ত হয়েছেন ১০ হাজার ৯৮৯ জন। এরপর রয়েছে কর্ণাটক, কেরালা, তামিলনাড়ু, উত্তরপ্রদেশ, অন্ধ্রপ্রদেশ, দিল্লি, পশ্চিমবঙ্গ, ছত্তিশগড়, রাজস্থান, গুজরাট, মধ্যপ্রদেশ ও ওডিশা।

করোনা পরিস্থিতির মারাত্মক অবনতির মুখে ভারতের বিভিন্ন রাজ্যে বিধিনিষেধ আরোপ করা হয়েছে। পাশাপাশি টিকাদান কার্যক্রম জোরদার করা হয়েছে।

আপনার মতামত লিখুন :

প্রেসিডেন্টকে চড় মারার মাশুল কতটা হবে?

প্রেসিডেন্টকে চড় মারার মাশুল কতটা হবে?

জাতিসংঘের মহাসচিব হিসেবে আবারও নির্বাচিত হচ্ছেন গুতেরেস

জাতিসংঘের মহাসচিব হিসেবে আবারও নির্বাচিত হচ্ছেন গুতেরেস

‘ভারতে গ্রামের চেয়ে শহরের মানুষই দ্রুত টিকা পাচ্ছে’

‘ভারতে গ্রামের চেয়ে শহরের মানুষই দ্রুত টিকা পাচ্ছে’

ইসরায়েলি হামলায় গাজার কৃষিখাতে ক্ষতি ২০ কোটি ৪০ লাখ ডলার

ইসরায়েলি হামলায় গাজার কৃষিখাতে ক্ষতি ২০ কোটি ৪০ লাখ ডলার

সরকারি টাকায় নাস্তা কিনে সমালোচনায় প্রধানমন্ত্রী

সরকারি টাকায় নাস্তা কিনে সমালোচনায় প্রধানমন্ত্রী

ফিলিস্তিনের পতাকা ও একটি করুণ ইতিহাস

ফিলিস্তিনের পতাকা ও একটি করুণ ইতিহাস

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার: ApsNews24.Com (২০১২-২০২০)

ভারপ্রাপ্ত সম্পাদক: মোঃ নুরুন্নবী চৌধুরী সবুজ
01774-140422
প্রকাশকঃ আইনী পাঠশালা গ্রুপ
২২ চ্যামেলীবাগ (সিআইডি অফিসের পাশে) রমনা থানা, ঢাকা-১০০০।
01625-461876, 01771-784299
[email protected], [email protected]
Developed By Feroj

ব্রেকিং নিউজ