সব
facebook apsnews24.com
পাপুলের এমপি পদ বাতিলের বৈধতা প্রশ্নে রিট খারিজ - APSNews24.Com

পাপুলের এমপি পদ বাতিলের বৈধতা প্রশ্নে রিট খারিজ

পাপুলের এমপি পদ বাতিলের বৈধতা প্রশ্নে রিট খারিজ

অর্থ ও মানবপাচারের দায়ে কুয়েতের আদালতে দণ্ডপ্রাপ্ত কাজী শহিদ ইসলাম পাপুলের এমপি পদ বাতিলের বৈধতা এবং উপ-নির্বাচনের তফসিলের বৈধতা চ্যালেঞ্জ করে করা রিট খারিজ করে দিয়েছেন হাই কোর্ট। বিচারপতি মো. মজিবুর রহমান মিয়া ও বিচারপতি কামরুল হোসেন মোল্লার ভার্চুয়াল হাই কোর্ট বেঞ্চ মঙ্গলবার এ আদেশ দেন। লক্ষ্মীপুর-২ আসনের সাবেক এমপি পাপুলের পক্ষে তার বোন নুরুন্নাহার বেগম গত মার্চে রিটটি করেন। 

গত ২২ ফেব্রুয়ারি অর্থ ও মানবপাচারের দায়ে কুয়েতের আদালতের রায়ে দণ্ডিত স্বতন্ত্র সংসদ সদস্য কাজী শহিদ ইসলাম পাপুলের সদস্য পদ বাতিল করা হয়। সংসদ সচিবালয় এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করে।

এদিকে লক্ষ্মীপুর-২ আসন শূন্য ঘোষণা করে আগামী ২১ জুন ভোট গ্রহণের তারিখ নির্ধারণ করেছে নির্বাচন কমিশন। গত ২৮ জানুয়ারি কাজী শহিদ ইসলাম পাপুলকে চার বছরের সশ্রম কারাদণ্ড দেয় কুয়েতের আদালত। পাশাপাশি তাকে ১৯ লাখ কুয়েতি রিয়াল বা ৫৩ কোটি টাকা জরিমানাও করা হয়। স্বাধীনতার পর বাংলাদেশের ইতিহাসে কোনো সংসদ সদস্যের বিদেশে গ্রেফতার ও ফৌজদারি অপরাধে দণ্ডিত হওয়ার পর পদ হারানোর ঘটনা এটিই প্রথম।

আপনার মতামত লিখুন :

যেতে হবে না ভূমি অফিস

যেতে হবে না ভূমি অফিস

সেই মিনুকে মুক্তির নির্দেশ হাইকোর্টের

সেই মিনুকে মুক্তির নির্দেশ হাইকোর্টের

দেশের প্রথম ইয়াবা মামলার বিচার হয়নি ১৯ বছরেও

দেশের প্রথম ইয়াবা মামলার বিচার হয়নি ১৯ বছরেও

কলাবাগানে নারী চিকিৎসক খুনের ঘটনায় মামলা

কলাবাগানে নারী চিকিৎসক খুনের ঘটনায় মামলা

সাতক্ষীরায় হাসিনাকে হত্যাচেষ্টা: দণ্ডিত ৭ জনের জামিন স্থগিত

সাতক্ষীরায় হাসিনাকে হত্যাচেষ্টা: দণ্ডিত ৭ জনের জামিন স্থগিত

ভার্চুয়ালি বিচারকার্য পরিচালনায়  হাইকোর্ট বিভাগে ১৬ টি বেঞ্চ গঠন

ভার্চুয়ালি বিচারকার্য পরিচালনায় হাইকোর্ট বিভাগে ১৬ টি বেঞ্চ গঠন

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার: ApsNews24.Com (২০১২-২০২০)

ভারপ্রাপ্ত সম্পাদক: মোঃ নুরুন্নবী চৌধুরী সবুজ
01774-140422
প্রকাশকঃ আইনী পাঠশালা গ্রুপ
২২ চ্যামেলীবাগ (সিআইডি অফিসের পাশে) রমনা থানা, ঢাকা-১০০০।
01625-461876, 01771-784299
[email protected], [email protected]
Developed By Feroj

ব্রেকিং নিউজ