সব
facebook apsnews24.com
গলাচিপায় জমিজমার বিরোধে বড় ভাইকে কুপিয়ে জখম করেছে ছোট ভাই - APSNews24.Com

গলাচিপায় জমিজমার বিরোধে বড় ভাইকে কুপিয়ে জখম করেছে ছোট ভাই

গলাচিপায় জমিজমার বিরোধে বড় ভাইকে কুপিয়ে জখম করেছে ছোট ভাই

গলাচিপা প্রতিনিধিঃ গলাচিপার গোলখালী ইউনিয়নের নলুয়াবাগী গ্রামে জমিজমার বিরোধকে কেন্দ্র বড় ভাইকে কুপিয়ে জখম করেছে ছোট ভাই। এসময় দুই পক্ষের সংঘর্ষে কমপক্ষে ৬ জন আহত হয়েছে। ঘটনাটি ঘটেছে সোমবার সকাল ১০টার দিকে।

আহতদের চিকিৎসার জন্য গলাচিপা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।

পুলিশ ও এলাকাবাসী সূত্রে এসব তথ্য জানাগেছে।এলাকাবাসী জানায়, সোমবার সকাল ১০টার দিকে পটুয়াখালূর গলাচিপা উপজেলার গোলখালী ইউনিয়নের নলুয়াবাগী গ্রামের মৃত আলী আকবর শাহ’র দুই ছেলে সামসুদ্দিন শাহ ও মুজিউল হক শাহ। এদের মধ্যে জমি-জমা নিয়ে দীর্ঘদিন ধরে বিরোধ চলে আসছিল। সোমবার সকালে সামসুদ্দিন শাহ জমিতে চাষ করতে গেলে তার আপন ছোট ভাই মুজিউল হক শাহ দলবল নিয়ে বড় ভাইকে বাধা দিলে বাকবিতন্ডার এক পর্যায়ে সংঘর্ষের সৃষ্টি হয়।এতে সামুদ্দিন শাহ (৬০), জুয়েল শাহ (৪০), দুলাল শাহ (৩৮) এবং প্রতিপক্ষের মুজিুউল হক শাহা (৫৫), আল আমিন শাহা (২৬) ও আলমগীর শাহা (৪৫) আহত হয়।

এর মধ্যে সামুদ্দিন শাহ, জুয়েল শাহ ও দুলাল শাহ মারাত্মক আহত হয়েছেন বলে গলাচিপা স্বাস্থ্য কমপ্লেক্সের কর্তব্যরত চিকিৎসকরা জানান।

এ প্রসঙ্গে গলাচিপা থানার অফিসার ইনচার্জ শওকত আনোয়ার ইসলাম বলেন, ঘটনাস্থল পুলিশ পরিদর্শন করেছে। আহতরা চিকিৎসা সেবা নিচ্ছেন। এখন পর্যন্ত কেউ লিখিত অভিযোগ করেননি। অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

আপনার মতামত লিখুন :

গলাচিপায় জমিজমার বিরোধে বড় ভাইকে কুপিয়ে জখম করেছে ছোট ভাই

গলাচিপায় জমিজমার বিরোধে বড় ভাইকে কুপিয়ে জখম করেছে ছোট ভাই

কলারোয়া উপজেলা নির্বাহী অফিসার করোনা ভাইরাস পজিটিভ

কলারোয়া উপজেলা নির্বাহী অফিসার করোনা ভাইরাস পজিটিভ

ভোলায় কোস্টগার্ড-জলদস্যু গোলাগুলি, আটক ৩

ভোলায় কোস্টগার্ড-জলদস্যু গোলাগুলি, আটক ৩

সিলেটে ১০ দিনের মাথায় ফের ৩.৮মাত্রায় ভূমিকম্প

সিলেটে ১০ দিনের মাথায় ফের ৩.৮মাত্রায় ভূমিকম্প

বরিশাল রেঞ্জের নবনিযুক্ত ডিআইজি এসএম আক্তারুজ্জামান

বরিশাল রেঞ্জের নবনিযুক্ত ডিআইজি এসএম আক্তারুজ্জামান

রাজশাহীতে ৪ জন লাইকি অশ্লিল ভিডিও তৈরির সময় গ্রেফতার

রাজশাহীতে ৪ জন লাইকি অশ্লিল ভিডিও তৈরির সময় গ্রেফতার

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার: ApsNews24.Com (২০১২-২০২০)

ভারপ্রাপ্ত সম্পাদক: মোঃ নুরুন্নবী চৌধুরী সবুজ
01774-140422
প্রকাশকঃ আইনী পাঠশালা গ্রুপ
২২ চ্যামেলীবাগ (সিআইডি অফিসের পাশে) রমনা থানা, ঢাকা-১০০০।
01625-461876, 01771-784299
[email protected], [email protected]
Developed By Feroj

ব্রেকিং নিউজ