সব
facebook apsnews24.com
দশমিনায় র‍্যাবের হাতে ইয়াবা ব্যবসায়ী গ্রেফতার - APSNews24.Com

দশমিনায় র‍্যাবের হাতে ইয়াবা ব্যবসায়ী গ্রেফতার

দশমিনায় র‍্যাবের হাতে ইয়াবা ব্যবসায়ী গ্রেফতার

দশমিনা প্রতিনিধিঃ পটুয়াখালী ক্যাম্প ৭ মে বিকাল আনুমানিক পোন ৫ টা মাদক বিরোধী অভিযান পরিচালনা করেন।

অভিযান পরিচালনাকালে আনুমানিক সাড়ে ৩ টার সময় গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারে যে, পটুয়াখালী জেলার দশমিনা থানাধীন পূর্ব আলীপুরা সাকিনস্থ জনৈক খালিল মৃধা (৬৪), পিতা-কাসেম মৃধা এর বসত বাড়ির সামনের পাঁকা রাস্তার উপর কতিপয় মাদক ব্যবসায়ী মাদক দ্রব্য ক্রয়/বিক্রয়ের জন্য অবস্থান করিতেছে। প্রাপ্ত গোয়েন্দা তথ্যের ভিত্তিতে কোম্পানী অধিনায়ক লেঃ কমান্ডার জনাব মোঃ শহিদুল ইসলাম, (এস), পিসিজিএমএস, বিএনভিআর এর নের্তৃত্বে বিকাল আনুমানিক ১৭:৪৮ ঘটিকায় উক্ত স্থানে উপস্থিত হলে র‌্যাবের উপস্থিতি টের পেয়ে দৌড়ে পালানোর চেষ্টাকালে র‌্যাব সদস্যরা ঘেরাও পূর্বক ০১ জন ব্যক্তিকে গ্রেফতার করেন।

গ্রেফতারকৃত আসামীর নাম হলো মোঃ আবুল হোসেন(৪০), পিতা-মৃত আঃ আলী, সাং-পূর্ব আলীপুর, ০৬নং ওয়ার্ড, থানা-দশমিনা, জেলা-পটুয়াখালী। আসামীকে জিজ্ঞাসাবাদের একপর্যায়ে তারা স্বীকার করে পেশায় সে একজন মোটরসাইকেল চালক হলেও ইয়াবাই তারদের প্রকৃত ব্যবসা। উক্ত আসামীর নিকট হতে ৭০ (সত্তর) পিস কথিত ইয়াবা, ০১ টি মোবাইল ফোন এবং ০২ টি সীম উদ্ধার করা হয়। উদ্ধারকৃত কথিত ইয়াবা ট্যাবলেটের অনুমানিক মূল্য (৭০ গুন ৩০০) = ২১,০০০/- (একুশ হাজার টাকা)।

এলাকায় দীর্ঘ দিন যাবত কথিত ইয়াবা ট্যাবলেট ক্রয়/বিক্রয় করিয়া আসিতেছে। উদ্ধারকৃত আলামতসহ গ্রেফতারকৃত আসামীকে পটুয়াখালী জেলার দশমিনা থানায় হস্তান্তর করা হয়। এ ব্যাপারে র‌্যাব বাদী হয়ে পটুয়াখালী জেলার দশমিনা থানায় মাদকদ্রব্য আইনে একটি মামলা দায়ের করা হয়।

আপনার মতামত লিখুন :

বজ্রপাত থেকে বাঁচতে কী করবেন

বজ্রপাত থেকে বাঁচতে কী করবেন

শ্রাবন্তীর সঙ্গেই থাকতে চাই, আদালতে জানালেন রোশন

শ্রাবন্তীর সঙ্গেই থাকতে চাই, আদালতে জানালেন রোশন

নুসরাত অন্তঃসত্ত্বা হওয়ার আগেই মামলা করেছেন নিখিল

নুসরাত অন্তঃসত্ত্বা হওয়ার আগেই মামলা করেছেন নিখিল

পটুয়াখালীতে পানিতে ডুবে শিশুর মৃত্যু!

পটুয়াখালীতে পানিতে ডুবে শিশুর মৃত্যু!

সিলেটের জৈন্তাপুরে ধ্বংসের মুখে জীববৈচিত্র্য

সিলেটের জৈন্তাপুরে ধ্বংসের মুখে জীববৈচিত্র্য

সিলেটে আইনজীবী স্বামীকে হত্যা করে স্ত্রী খালাত ভাইকে বিয়ে

সিলেটে আইনজীবী স্বামীকে হত্যা করে স্ত্রী খালাত ভাইকে বিয়ে

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার: ApsNews24.Com (২০১২-২০২০)

ভারপ্রাপ্ত সম্পাদক: মোঃ নুরুন্নবী চৌধুরী সবুজ
01774-140422
প্রকাশকঃ আইনী পাঠশালা গ্রুপ
২২ চ্যামেলীবাগ (সিআইডি অফিসের পাশে) রমনা থানা, ঢাকা-১০০০।
01625-461876, 01771-784299
[email protected], [email protected]
Developed By Feroj

ব্রেকিং নিউজ