পটুয়াখালী প্রতিনিধি: পটুয়াখালীতে পুকুরের পানিতে ডুবে দুই বছর বয়সী শিশু সিনথিয়ার মৃত্যু হয়েছে।
আজ সোমবার সকাল ৯ টায় সদর উপজেলার মাদারবুনিয়া ইউনিয়নের পশ্চিম হেতালিয়া আবাসন এলাকায় ট্রাক চালক সরোয়ার এর মেয়ে সিনথিয়া।
স্থানীয় বাসিন্দা নিলয় জানান, সকালে আবাসনের পুকুর পারে সিনথিয়া খেলাধুলা করছিলো। এদিকে তার মা বাসার কাজে ব্যস্ত থাকায় কিছুক্ষন পর শিশু সিনথিয়াকে দেখতে না পেয়ে খুজতে থাকে। এরপর পানি থেকে তুলে পটুয়াখালী ২৫০ শয্যা বিশিষ্ট সদর হাসপাতালে নিয়ে গেলে জরুরী বিভাগের কর্তব্যরত চিকিৎসক সিনথিয়াকে মৃত্যু ঘোষণা করেন।
পটুয়াখালী সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ আক্তার মোর্শেদ ঘটনার সত্যতা নিশ্চিত করেন এবং খেলাধুলা করার এক পর্যায়ে পুকুরের পানিতে ডুবে শিশু সিনথিয়ার মৃত্যু হয়।


