সব
facebook apsnews24.com
‘চীন থেকে দেড় কোটি ডোজ টিকা আনার চেষ্টা চলছে’ - APSNews24.Com

‘চীন থেকে দেড় কোটি ডোজ টিকা আনার চেষ্টা চলছে’

‘চীন থেকে দেড় কোটি ডোজ টিকা আনার চেষ্টা চলছে’

চীনের কাছ থেকে করোনাভাইরাসের দেড় কোটি ডোজ টিকা আনার চেষ্টা চলছে বলে জানিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক। সোমবার (৭ জুন) স্পিকার শিরীন শারমিনের সভাপতিত্বে জাতীয় সংসদ অধিবেশনের প্রশ্নোত্তর পর্বে তিনি এ কথা বলেন।

প্রশ্নোত্তর পর্বে নেত্রকোণা-৩ আসনের সংসদ সদস্য অসীম কুমার উকিলের এক প্রশ্নের জবাবে তিনি জানান, চীন থেকে ইতোমধ্যে ৫ লাখ ডোজ টিকা উপহার এসেছে, যা গত ২৫ মে থেকে প্রয়োগ শুরু হয়েছে। আরও ৬ লাখ ডোজ অনুদান হিসেবে শিগগিরই পাওয়া যাবে। সিনোভ্যাকের দেড় কোটি ডোজ টিকা কেনার অনুমোদন দিয়েছে সরকার। শিগগিরই এই টিকা দেশে আনার চেষ্টা চলছে।

আরও পড়ুন:
করোনা নিয়ন্ত্রণ করতে টিকার বিকল্প নেই

সেরাম থেকে টিকা সংগ্রহের বিষয়ে তিনি আরও জানান, সেরাম থেকে তিন কোটি ডোজ টিকা কেনার চুক্তি হয়েছিলো। এখন পর্যন্ত ৭০ লাখ ডোজ পাওয়া গেছে। বাকি ২ কোটি ৩০ লাখ ডোজ সংগ্রহের চেষ্টা করছে সরকার।

করোনা নিয়ন্ত্রণ করতে টিকার বিকল্প নেই

এখন পর্যন্ত সেরামের সরবারাহ করা ৭০ লাখ এবং ভারত সরকারের উপহারের ৩২ লাখ ডোজ মিলিয়ে মোট ১ কোটি ২ লাখ ডোজের মধ্যে ১ কোটি ডোজ টিকা দেওয়া হয়েছে। ২ লাখ ডোজ এখনো আছে। এছাড়াও ফাইজারের ১ লাখ ৬২০ ডোজ টিকাদান শিগগিরই শুরু হবে। সেই সঙ্গে রাশিয়া থেকে ১ কোটি ডোজ স্পুটনিক-ভি টিকা কেনার প্রক্রিয়া চলছে বলে জানান তিনি।

আপনার মতামত লিখুন :

বঙ্গবন্ধুর ৪ খুনির রাষ্ট্রীয় খেতাব বাতিল করে প্রজ্ঞাপন

বঙ্গবন্ধুর ৪ খুনির রাষ্ট্রীয় খেতাব বাতিল করে প্রজ্ঞাপন

বায়ুদূষণ, শব্দদূষণ চরম পর্যায়ে: কাদের

বায়ুদূষণ, শব্দদূষণ চরম পর্যায়ে: কাদের

বাজেটে যেসব পণ্যের দাম বাড়বে ও কমবে

বাজেটে যেসব পণ্যের দাম বাড়বে ও কমবে

বাজেটে যেসব পণ্যের দাম বাড়লো

বাজেটে যেসব পণ্যের দাম বাড়লো

নতুন করোনার হটস্পটে বাংলাদেশ

নতুন করোনার হটস্পটে বাংলাদেশ

৩৭১ ইউনিয়ন পরিষদে ভোট ২১ জুন

৩৭১ ইউনিয়ন পরিষদে ভোট ২১ জুন

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার: ApsNews24.Com (২০১২-২০২০)

ভারপ্রাপ্ত সম্পাদক: মোঃ নুরুন্নবী চৌধুরী সবুজ
01774-140422
প্রকাশকঃ আইনী পাঠশালা গ্রুপ
২২ চ্যামেলীবাগ (সিআইডি অফিসের পাশে) রমনা থানা, ঢাকা-১০০০।
01625-461876, 01771-784299
[email protected], [email protected]
Developed By Feroj

ব্রেকিং নিউজ