নিজস্ব প্রতিবেদক : অভিযোগ সূত্রে জানা যায়, বরিশালের উজিরপুর উপজেলার শোলক ইউনিয়নের যুগিরহাটি গ্রামের, আবুল কালাম হাওলাদারের পালনকৃত একটি ছাগাল গত ২৮ শে মে প্রতিবেশী, গৌরনদী উপজেলার দক্ষিণ লক্ষনকাঠী গ্রামের মো নাজমুল ফকিরের বখাটে ছেলে রাব্বি ফকির(২০) ধর্ষণ করে।
এই ঘটনা এলাকায় জানাজানি হলে, প্রথমে বখাটে ও তার সহদর ভাই মেহেদী(২৪) ছাগলের মালিক কালাম হাওলাদারকে এই ঘটনা কাউকে জানাতে নিষেধ করেন এবং কাউকে জানালে তাকে প্রাণনাশের হুমকি দেন। গত ৩১ শে মে বখাটের পিতা মোঃ নাজমুল ফকির(৫০) ও তার স্ত্রী মঞ্জু বেগম(৪৫) ছাগল টি চুরি করে নিয়ে যায় উদ্দেশ্য প্রমাণ নষ্ট করা।
অভিযোগের বিষয়ে জানতে চাইলে অভিযুক্ত নাজমুল ফকির এই ঘটনা প্রকাশ না করার অনুরোধ করেন এবং স্থানীয় ইউপি সদস্য মাসুম এর সাথে যোগাযোগ করতে বলেন।
অভিযোগের বিষয়ে উজিরপুর মডেল থানার এসআই কমল জানান, অভিযোগ পেয়েছি আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।
এলাকাবাশী এই নেক্কারজনক ঘটনার দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করেন।


