সব
facebook apsnews24.com
বাউফলে কন্যার জন্ম দিলেন মানসিক রোগী, বাবা হয়নি কেউ! - APSNews24.Com

বাউফলে কন্যার জন্ম দিলেন মানসিক রোগী, বাবা হয়নি কেউ!

বাউফলে কন্যার জন্ম দিলেন মানসিক রোগী, বাবা হয়নি কেউ!

বরিশাল ব্যুরো: প্রসব ব্যাথায় কাতর রোববার (৩০ মে) সন্ধ্যা রাত থেকেই। মানসিক রোগী বলে এগিয়ে আসছিলনা কেউ। কারো আবার ধারণা এগিয়ে আসলে প্রশ্ন উঠতে পারে সন্তানের দায়িত্ব নিয়ে। তাই সারারাত প্রসব ব্যাথায় কাতরিয়ে আজ ৩১ মে সোমবার সকাল ৯টার দিকে কাঁচা বাজারের খোলা ঘরেই এক ফুটফুটে কন্যা সন্তানের জন্ম দিলেন এক মানসিক রোগী।

এ ঘটনা পটুয়াখালী বাউফলের কালিশুরী ইউনিয়নের রাজাপুর গ্রামের মাতবর বাজার এলাকায়। সন্তান প্রসবের পরে রেনুবালা নামে একজন সামান্য পরিস্কার পরিচ্ছনতার দায়িত্ব নিয়ে এগিয়ে এলেও কন্যা সন্তান সহ জরুরী চিকিৎসা সাহায্য দরকার দু’জনেরই।

পটুয়াখালী পলিটেকনিক ইন্সিটিটিউটের চতুর্থ বর্ষের ছাত্র স্থানীয় মাহমুদুল হাসান জানান, চার-পাঁচমাস ধরে স্থানীয় লোকজন মানসিক রোগীটাকে দেখে আসছিল এলাকায়।

গতকাল রাতে সন্তান প্রসবের ব্যাথায় আকুতি মিনতি করলেও এগিয়ে আসছিলনা কেউ। রাতে প্রসব ব্যাথায় কাতরায়ে অবশেষে গভীর রাতে একটি ফুটফুটে কন্যা সন্তানের জন্ম দেয় সে।

বাউফল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের ডাক্তার এএসএম সায়েম জানান, উপজেলা নির্বাহী অফিসার জাকির হোসেন আমাকে অবহিত করলে জরুরী ভিত্তিতে সংশ্লিষ্ট এলাকা থেকে ওই মানুষিক রুগীটিকে নবজাতক সহ আজ সোমবার বেলা ১টার দিকে উদ্ধার করি। তাদের নিবির পর্যবেক্ষণে স্বাস্থ্য কমপ্লেক্সে রাখা হয়েছে। মা ও নবজাতক সুস্থ রয়েছে।

উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা প্রশান্ত কুমার সাহা সহ তার তদারকি করছেন। তবে ওই মানসিক রোগী কোন অঞ্চলের তার কোন তথ্য পাওয়া যায়নি।

আপনার মতামত লিখুন :

বাউফলে কন্যার জন্ম দিলেন মানসিক রোগী, বাবা হয়নি কেউ!

বাউফলে কন্যার জন্ম দিলেন মানসিক রোগী, বাবা হয়নি কেউ!

স্ত্রীর পরকীয়া দেখে ফেলায় স্বামীকে ৬ টুকরা করে হত্যা! গ্রেফতার-২

স্ত্রীর পরকীয়া দেখে ফেলায় স্বামীকে ৬ টুকরা করে হত্যা! গ্রেফতার-২

বানারীপাড়ায় উধাও হওয়া সেই ছাত্রী-শিক্ষক পুলিশের খাঁচায়

বানারীপাড়ায় উধাও হওয়া সেই ছাত্রী-শিক্ষক পুলিশের খাঁচায়

মহিপুরে পুলিশের অভিযানে কুয়াকাটার সাবেক মেয়রের ভাইসহ আটক ২

মহিপুরে পুলিশের অভিযানে কুয়াকাটার সাবেক মেয়রের ভাইসহ আটক ২

নবাবগঞ্জে ব্যাংক এশিয়া’র এজেন্ট ব্যাংকিং শাখার উদ্বোধন

নবাবগঞ্জে ব্যাংক এশিয়া’র এজেন্ট ব্যাংকিং শাখার উদ্বোধন

স্ত্রীর ধাক্কায় স্বামীর মৃত্যু

স্ত্রীর ধাক্কায় স্বামীর মৃত্যু

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার: ApsNews24.Com (২০১২-২০২০)

ভারপ্রাপ্ত সম্পাদক: মোঃ নুরুন্নবী চৌধুরী সবুজ
01774-140422
প্রকাশকঃ আইনী পাঠশালা গ্রুপ
২২ চ্যামেলীবাগ (সিআইডি অফিসের পাশে) রমনা থানা, ঢাকা-১০০০।
01625-461876, 01771-784299
[email protected], [email protected]
Developed By Feroj

ব্রেকিং নিউজ