মাসুদ রানা, কুুড়িগ্রাম : রাজারহাটে পৃথক অভিযান পরিচালনা করে মাদকদ্রব্য সহ রাসেল মিয়া (২৭) ও রতন পাল (৩৫) নামের দুই মাদক ব্যাবসায়ী কে গ্রেফতার করা হয়েছে। গ্রেফতারকৃতদের মধ্যে মাদক ব্যাবসায়ী রাসেল উপজেলা সদর ইউনিয়নের বোতলারপাড় ছাটমল্লিকবেগ গ্রামের নজরুল ইসলামের পুত্র এবং দৈনিক মানব জমিন পত্রিকার রাজারহাট প্রতিনিধি রফিকুল ইসলামের ছোট ভাই বলে জানা গেছে। অপর মাদক ব্যবসায়ী রতন পাল উপজেলার ছিনাই ইউনিয়নের সিংহীমারী গ্রামের নারায়ন পালের পুত্র।
জানা গেছে,রাসেল মিয়া দীর্ঘদিন ধরে এলাকায় গাঁজা, ইয়াবা সহ বিভিন্ন প্রকার মাদকদ্রব্য বিক্রি করে আসছিলো। শুক্রবার সকালে গোপন তথ্যের ভিত্তিতে কুড়িগ্রাম মাদক দ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের ইন্সপেক্টর আব্দুর রহমানের নেতৃত্বে পুলিশ ও তাদের সদস্যরা রাসেল মিয়ার শয়ন কক্ষ থেকে প্রায় ৪০০ গ্রাম গাঁজা সহ তাকে গ্রেফতার করে। এছাড়া রতন পালকে তার বাড়ি থেকে হিরোইন সহ গ্রেফতার করে কুড়িগ্রাম মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর।
এবিষয়ে রাজারহাট থানায় মামলার প্রস্তুতি চলছে । রাসেল মিয়া ইতোপূর্বেও মাদকদ্রব্য সহ ধরা পড়েছিল বলে জানা গেছে।
রাজারহাট থানার অফিসার ইনচার্জ রাজু সরকার ও মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের ইন্সপেক্টর আব্দুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।


