সব
facebook apsnews24.com
বাংলাদেশের উপকূল অতিক্রম করছে ইয়াস - APSNews24.Com

বাংলাদেশের উপকূল অতিক্রম করছে ইয়াস

বাংলাদেশের উপকূল অতিক্রম করছে ইয়াস

তালহা জাহিদঃ বাংলাদেশের উপকূল অতিক্রম করতে শুরু করেছে অতি প্রবল ঘূর্ণিঝড় ‘ইয়াস’। তবে বাংলাদেশে আঘাত হানার সম্ভাবনা নেই এই ঘূর্ণিঝড়ের। ফলে এর ঘূর্ণি বাতাসে দেশের উপকূলীয় অঞ্চলে ক্ষয়ক্ষতির সম্ভাবনাও কম। তবে ঘূর্ণিঝড় ও পূর্ণিমার কারণে জোয়ারের পানিতে উপকূলীয় এলাকার নিম্নাঞ্চল কিছুটা প্লাবিত হতে পারে। ২৬ মে বুধবার গণমাধ্যমকে এ তথ্য জানিয়েছেন আবহাওয়া

অধিদফতরের উপ-পরিচালক কাওছার পারভীন। ‘যা ক্ষয়ক্ষতি হওয়ার ওদিকেই (ভারত অংশে) হবে। বাংলাদেশ একটু প্লাবিত হবে, আর কিছু না। পূর্ণিমা আছে, তার সঙ্গে ঘূর্ণিঝড়ের প্রভাবে ৩-৬ ফুট অধিক উচ্চতার জোয়ারের পানি প্রবাহিত হতে পারে’ যোগ করেন কাওছার পারভীন। তিনি আরও বলেন, ‘দেশের উপকূলে একটু বাতাস আছে। ইতোমধ্যে ঘূর্ণিঝড় উপকূলে উঠছে। দুপুর ১২টা থেকে একটু বাতাস বাড়তে পারে, কিন্তু ততো বেশি হবে না। বাতাসে ক্ষয়ক্ষতি হওয়ার সম্ভাবনা কম।’

আপনার মতামত লিখুন :

বাংলাদেশের উপকূল অতিক্রম করছে ইয়াস

বাংলাদেশের উপকূল অতিক্রম করছে ইয়াস

কিছু বাচ্চা ও বেলুনের গল্প

কিছু বাচ্চা ও বেলুনের গল্প

বাজেটে সিনিয়র সিটিজেনদের জন্য বিশেষ বরাদ্দ রাখুন : এলডিপি

বাজেটে সিনিয়র সিটিজেনদের জন্য বিশেষ বরাদ্দ রাখুন : এলডিপি

নজরুলের চেতনায় জাতিকে ঐক্যবদ্ধ হতে হবে

নজরুলের চেতনায় জাতিকে ঐক্যবদ্ধ হতে হবে

গৌরনদীতে আইনশৃঙ্খলা ও ইয়াসের প্রস্তুতি সভা অনুষ্ঠিত

গৌরনদীতে আইনশৃঙ্খলা ও ইয়াসের প্রস্তুতি সভা অনুষ্ঠিত

ধেয়ে আসছে ঘূর্ণিঝড় ‌‘ইয়াস’, আঘাত হানতে পারে বুধবার

ধেয়ে আসছে ঘূর্ণিঝড় ‌‘ইয়াস’, আঘাত হানতে পারে বুধবার

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার: ApsNews24.Com (২০১২-২০২০)

ভারপ্রাপ্ত সম্পাদক: মোঃ নুরুন্নবী চৌধুরী সবুজ
01774-140422
প্রকাশকঃ আইনী পাঠশালা গ্রুপ
২২ চ্যামেলীবাগ (সিআইডি অফিসের পাশে) রমনা থানা, ঢাকা-১০০০।
01625-461876, 01771-784299
[email protected], [email protected]
Developed By Feroj

ব্রেকিং নিউজ