সব
facebook apsnews24.com
নজরুলের চেতনায় জাতিকে ঐক্যবদ্ধ হতে হবে - APSNews24.Com

নজরুলের চেতনায় জাতিকে ঐক্যবদ্ধ হতে হবে

নজরুলের চেতনায় জাতিকে ঐক্যবদ্ধ হতে হবে

জাতীয় কবি কাজী নজরুল ইসলামের চেতনায় জাতিকে সমগ্র অশুভ শক্তির বিরুদ্ধে ঐক্যবদ্ধ হতে হবে বলে মন্তব্য করে ২০ দলীয় জোট শরিক জাগপা সভাপতি, বীর মুক্তিযোদ্ধা খন্দকার লুৎফর রহমান বলেন, স্বাধীনতা সংগ্রামসহ জাতির ক্রান্তিলগ্নে তার গান ও কবিতা প্রেরণা জুগিয়েছে মুক্তিকামী মানুষকে।

মঙ্গলবার (২৫ মে) দলীয় কার্যালয়ে জাতীয় কবি কাজী নজরুল ইসলামের ১২২তম জন্মজয়ন্তী উপলক্ষে জাতীয় গণতান্ত্রিক পার্টি-জাগপা আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথি বক্তব্যে এসব কথা বলেন।

তিনি বলেন, প্রেম, দ্রোহ, সাম্য আর মানবতার কবি কাজী নজরুল ইসলাম। বাঙালি জাতি এই বিদ্রোহী কবির কাছেই দ্রোহ আর প্রেমের ভাষা খুঁজে পেয়েছে। সন্ত্রাস-জঙ্গিবাদ রুখতে ও মানবমুক্তির পথ অন্বেষণে জাতীয় কবি কাজী নজরুল ইসলাম আজও পথপ্রদর্শক।

তিনি আরো বলেন, দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষায় জাতীয় কবি কাজী নজরুল ইসলামের চেতনায় বিশ্বাসীদের ঐক্যবদ্ধ হয়ে সকল ষড়যন্ত্র মোকাবেলা করতে হবে। নজরুলের চেতনায় গোটা জাতিকে ঐক্যবদ্ধ করে জাতীয় ঐক্য গড়ে তোলার মাধ্যমে দেশের জনগণের অধিকার ফিরিয়ে আনা এবং গণতন্ত্রকে উদ্ধার করতে হবে।

জাগপা মহানগর সভাপতি মোহাম্মদ হোসেন মোবারকের সভাপতিত্বে সভায় বক্তব্য রাখেন দলের সাধারন সম্পাদক এস এম শাহাদাত, সহ-সভাপতি মুন্সী মফজুলুর রহমান, যুগ্ম সম্পাদক ডা. আওলাদ হোসেন শিল্পি, সাইফুল আলম, সাংগঠনিক সম্পাদক শেখ ফরিদউদ্দিন পটোয়ারি, মহানগর সাধারন সম্পাদক আলাউদ্দিন আজাদ, নজরুল ইসলাম রানা প্রমুখ।

আপনার মতামত লিখুন :

কাজী নজরুল ছিলেন অসাম্প্রদায়িক চেতনার কবি

কাজী নজরুল ছিলেন অসাম্প্রদায়িক চেতনার কবি

নায়িকা মাহীর ডিভোর্সের বিষয়ে জানেন না তার স্বামী

নায়িকা মাহীর ডিভোর্সের বিষয়ে জানেন না তার স্বামী

প্রথম ওয়ানডেঃ বাংলাদেশের সংগ্রহ ২৫৭ রান

প্রথম ওয়ানডেঃ বাংলাদেশের সংগ্রহ ২৫৭ রান

অবশেষে বাদীর জিম্মায় জামিন পেলেন অভিনেত্রী স্বর্ণা

অবশেষে বাদীর জিম্মায় জামিন পেলেন অভিনেত্রী স্বর্ণা

শ্রীলঙ্কার বিরুদ্ধে ওয়ানডে দলে ফিরলেন সাকিব-মোস্তাফিজ

শ্রীলঙ্কার বিরুদ্ধে ওয়ানডে দলে ফিরলেন সাকিব-মোস্তাফিজ

সিলেটের চা বাগানে পর্যটকদের জনস্রোত

সিলেটের চা বাগানে পর্যটকদের জনস্রোত

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার: ApsNews24.Com (২০১২-২০২০)

ভারপ্রাপ্ত সম্পাদক: মোঃ নুরুন্নবী চৌধুরী সবুজ
01774-140422
প্রকাশকঃ আইনী পাঠশালা গ্রুপ
২২ চ্যামেলীবাগ (সিআইডি অফিসের পাশে) রমনা থানা, ঢাকা-১০০০।
01625-461876, 01771-784299
[email protected], [email protected]
Developed By Feroj

ব্রেকিং নিউজ