সব
facebook apsnews24.com
সিলেটে প্রায় দেড় মাস পর ট্রেনযাত্রা শুরু - APSNews24.Com

সিলেটে প্রায় দেড় মাস পর ট্রেনযাত্রা শুরু

সিলেটে প্রায় দেড় মাস পর ট্রেনযাত্রা শুরু

আবুল কাশেম রুমন,সিলেট: করোনা পরিস্থিতি নিয়ে ট্রেন চলাচল বন্ধ থাকলেও সোমবার (২৪ মে) সকাল  সোয়া ১১ টায় জয়ন্তিকা এক্সপ্রেস ঢাকার উদ্দেশ্যে ছেড়ে যায়। প্রায় দেড় মাস পর ট্রেনযাত্রা শুরু করেছে। এতে কিছুটা স্বস্থি ফিরে পেয়েছে যাত্রীরা।
সিলেট রেলওয়ে স্টেশনের ম্যানেজার শামীম আহমদ বলেন, ২৩ মে হঠাৎ করে ঘোষণা আসায় আজ যাত্রী সংখ্যা অপেক্ষাকৃত কম ছিল। নির্ধারিত ৫০ শতাংশ আসনই পূরণ হয়নি। সরকারের পক্ষ থেকে বেধে দেয়া সকল স্বাস্থ্যবিধি মেনে ও মাস্ক ছাড়া কাউকেই ট্রেনে উঠতে দেওয়া হচ্ছে না বলে জানান তিনি।
২৩ মে (রোববার) ট্রেন স্বাস্থ্যবিধি মেনে ট্রেন চলাচলের ঘোষণার পরপরই স্টেশনের প্লাটফর্ম গুলোতে জীবাণুনাশক স্প্রে করা হয়। ধোয়া-মুছা করা হয় ট্রেনের সিট।
সিলেট-ঢাকা ও সিলেট-চট্টগ্রাম রুটে প্রতিদিন তিনটি ট্রেন চলাচল করবে বলে জানিয়েছে রেলওয়ে মন্ত্রণালয়। ট্রেনগুলো হল- পারাবত এক্সপ্রেস, জয়ন্তিকা-উপবন এক্সপ্রেস, পাহাড়িকা-উদয়ন এক্সপ্রেস।
এর আগে ৫ এপ্রিল থেকে যাত্রীবাহী সব ট্রেন চলাচল বন্ধ ছিল। তবে পণ্যবাহী ট্রেন চলাচল করে। ৭ এপ্রিল  থেকে কৃষিজাত পণ্য ও পার্শ্বেল পরিবহনে চার জোড়া নতুন ট্রেন পরিচালনা করা হয়।

আপনার মতামত লিখুন :

করোনার সাথে আরো ভয়ংকর কিছু সমস্যা

করোনার সাথে আরো ভয়ংকর কিছু সমস্যা

গভীর নিম্নচাপে ফুঁসছে সাগর

গভীর নিম্নচাপে ফুঁসছে সাগর

এগোচ্ছে ঘূর্ণিঝড় ‘ইয়াস’ বা যশ, উপকূলজুড়ে উদ্বেগ

এগোচ্ছে ঘূর্ণিঝড় ‘ইয়াস’ বা যশ, উপকূলজুড়ে উদ্বেগ

কাল থেকে আবার ট্রেন চলবে, টিকিট বিক্রি হবে শুধু অনলাইনে

কাল থেকে আবার ট্রেন চলবে, টিকিট বিক্রি হবে শুধু অনলাইনে

বিধিনিষেধ ৩০ মে পর্যন্ত বাড়লো, প্রজ্ঞাপন জারি

বিধিনিষেধ ৩০ মে পর্যন্ত বাড়লো, প্রজ্ঞাপন জারি

প্রধানমন্ত্রী ২২৫টি স্থাপনা উদ্বোধন ও ভিত্তিপ্রস্তর স্থাপন করবেন আজ

প্রধানমন্ত্রী ২২৫টি স্থাপনা উদ্বোধন ও ভিত্তিপ্রস্তর স্থাপন করবেন আজ

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার: ApsNews24.Com (২০১২-২০২০)

ভারপ্রাপ্ত সম্পাদক: মোঃ নুরুন্নবী চৌধুরী সবুজ
01774-140422
প্রকাশকঃ আইনী পাঠশালা গ্রুপ
২২ চ্যামেলীবাগ (সিআইডি অফিসের পাশে) রমনা থানা, ঢাকা-১০০০।
01625-461876, 01771-784299
[email protected], [email protected]
Developed By Feroj

ব্রেকিং নিউজ