সব
facebook apsnews24.com
আজই ঘূর্ণিঝড়ে রূপ নিবে 'ইয়াস', যা জানালো আবহাওয়া অফিস - APSNews24.Com

আজই ঘূর্ণিঝড়ে রূপ নিবে ‘ইয়াস’, যা জানালো আবহাওয়া অফিস

আজই ঘূর্ণিঝড়ে রূপ নিবে ‘ইয়াস’, যা জানালো আবহাওয়া অফিস

মোঃ আল-আমিন, আমতলী (বরগুনা) প্রতিনিধিঃ-
পূর্ব-মধ্য বঙ্গোপসাগরের সৃষ্টি হওয়া সুস্পষ্ট লঘুচাপটি গভীর নিম্নচাপে রুপ নিয়েছে। বর্তমানে এটি ৫ কিলোমিটার বেগে উপকূলের দিকে এগুচ্ছে-এমনটাই জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। আবহাওয়া অফিস বলছে, সোমবার (২৪ মে) এটি আরো শক্তি সঞ্চয় করে প্রবল ঘূর্ণিঝড়ে রূপ নিবে। নিম্নচাপটির কেন্দ্রে বাতাসের একটানা সর্বোচ্চ গতিবেগ ওঠে যাচ্ছে ৫৫ কি. মি পর্যন্ত। লঘুচাপটি নিম্নচাপের পর ঘূর্ণিঝড়ে রুপ নিলে এর নাম হবে ইয়াস।

বাংলাদেশ আবহাওয়া অফিস বলছে, সমুদ্র বন্দর সমূহকে ১ (এক) নম্বর দূরবর্তী সতর্ক সংকেত দেখিয়ে যেতে বলা হয়েছে। পূর্ব-মধ্য বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন এলকায় অবস্থানরত নিম্নচাপটি একই এলাকায় ( ১৬.২ উত্তর অক্ষাংশ এবং ৮৯.৯ পূর্ব দ্রাঘিমাংশ) ঘণীভূত হয়ে গভীর নিম্নচাপে পরিণত হয়েছে। এই গভীর নিম্নচাপটি ঘূর্ণিঝড় ইয়াসে পরিণত হয়ে আগামী ২৬ মে ওড়িশা-পশ্চিমবঙ্গ-বাংলাদেশের খুলনা উপকূলে আঘাত হানতে পারে।

আবহাওয়া অফিস আরও বলছে, বরিশাল, সিলেট ও চট্টগ্রাম বিভাগের কিছু কিছু জায়গায় এবং খুলনা, ঢাকা ও রাজশাহী বিভাগের দু’ এক জায়গায় অস্থায়ীভাবে দমকা/ঝড়ো হাওয়াসহ বৃষ্টি/বজ্রসহ বৃষ্টি হতে পারে। এছাড়া দেশের অন্যত্র অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশসহ আবহাওয়া প্রধানত শুষ্ক থাকতে পারে।

  • 1
    Share

আপনার মতামত লিখুন :

নায়িকা মাহীর ডিভোর্সের বিষয়ে জানেন না তার স্বামী

নায়িকা মাহীর ডিভোর্সের বিষয়ে জানেন না তার স্বামী

ফেসবুকে বর্বরোচিত মারধরের ভিডিও, পুলিশের দ্রুত ব্যবস্থা

ফেসবুকে বর্বরোচিত মারধরের ভিডিও, পুলিশের দ্রুত ব্যবস্থা

প্রথম ওয়ানডেঃ বাংলাদেশের সংগ্রহ ২৫৭ রান

প্রথম ওয়ানডেঃ বাংলাদেশের সংগ্রহ ২৫৭ রান

বাজেটে শ্রমিক শ্রেনীর জন্য রেশনিং ব্যবস্থা করুনঃ বাংলাদেশ ন্যাপ

বাজেটে শ্রমিক শ্রেনীর জন্য রেশনিং ব্যবস্থা করুনঃ বাংলাদেশ ন্যাপ

প্রথম আলোর সাংবাদিক রোজিনা জামিনে মুক্ত

প্রথম আলোর সাংবাদিক রোজিনা জামিনে মুক্ত

অবশেষে বাদীর জিম্মায় জামিন পেলেন অভিনেত্রী স্বর্ণা

অবশেষে বাদীর জিম্মায় জামিন পেলেন অভিনেত্রী স্বর্ণা

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার: ApsNews24.Com (২০১২-২০২০)

ভারপ্রাপ্ত সম্পাদক: মোঃ নুরুন্নবী চৌধুরী সবুজ
01774-140422
প্রকাশকঃ আইনী পাঠশালা গ্রুপ
২২ চ্যামেলীবাগ (সিআইডি অফিসের পাশে) রমনা থানা, ঢাকা-১০০০।
01625-461876, 01771-784299
[email protected], [email protected]
Developed By Feroj

ব্রেকিং নিউজ