কুয়াকাটা: ২১ তারিখ শুক্রবার সকালে কুয়াকাটার কচ্ছপখালি এলাকা থেকে মিরাজ(২২) নামে এক অজ্ঞাত ব্যক্তির লাশ উদ্ধার করে পুলিশ। উক্ত এলাকার সিদ্দিক ভদ্রের ছেলে মিরাজ পেশায় ছিলেন একজন মোটরসাইকেল ড্রাইভার।
পরিবার সূত্রে জানা যায় ২০ তারিখ রাতে রাতের খাবার খেয়ে তার বাসায় ঘুমানোর জন্য যায়, সকালে ঘুম থেকে উঠে তার বাবা অনেক খোঁজাখুঁজির পরে এলাকাবাসী তাকে মরিচ ক্ষেতে দেখতে পেয়ে পুলিশকে জানায়। পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশ তদন্তের জন্য পটুয়াখালী মর্গে পাঠায়।
এ বিষয়ে কলাপাড়া সদর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার আহমেদ আলী জানান, ময়নাতদন্তের জন্য লাশ পাঠানো হয়েছে। প্রাথমিকভাবে ধারণা করা হয় এটি একটি পরিকল্পিত হত্যা, কে বা কাহারা এ ঘটনার সাথে জড়িত তা তদন্তের রিপোর্ট আসলে আমরা প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করব।


