সব
facebook apsnews24.com
ব্যাংক ও ডাকঘরে বাংলাদেশ সঞ্চয়পত্র মিলবে না - APSNews24.Com

ব্যাংক ও ডাকঘরে বাংলাদেশ সঞ্চয়পত্র মিলবে না

ব্যাংক ও ডাকঘরে বাংলাদেশ সঞ্চয়পত্র মিলবে না

এখন থেকে তফসিলি ব্যাংকের শাখা বা ডাকঘর থেকে পাঁচ বছর মেয়াদি বাংলাদেশ সঞ্চয়পত্র কেনা যাবে না। শুধু জাতীয় সঞ্চয় অধিদপ্তরের আওতাধীন সঞ্চয় ব্যুরো থেকে এই সঞ্চয়পত্র কেনা যাবে।

গতকাল মঙ্গলবার অর্থ মন্ত্রণালয়ের অভ্যন্তরীণ সম্পদ বিভাগ (আইআরডি) থেকে এ–সংক্রান্ত আদেশ জারি করা হয়েছে। গতকাল থেকেই নতুন আদেশ কার্যকর করা হয়েছে।

আজ থেকে কোনো বিনিয়োগকারী যদি পাঁচ বছর মেয়াদি বাংলাদেশ সঞ্চয়পত্র কিনতে চান, তাহলে শুধু সঞ্চয় অধিদপ্তরের শাখা অফিসগুলোতে যেতে হবে। বর্তমানে সারা দেশে ৭০টির বেশি এমন সঞ্চয় ব্যুরো আছে। ১৯৭৭ সালে এই সঞ্চয়পত্র প্রবর্তন করে জাতীয় সঞ্চয় অধিদপ্তর।

জাতীয় সঞ্চয় অধিদপ্তরের বাকি তিনটি সঞ্চয়পত্র—পরিবার সঞ্চয়পত্র, তিন মাস অন্তর মুনাফাভিত্তিক সঞ্চয়পত্র ও পেনশনার সঞ্চয়পত্র নিয়ম অনুযায়ী আগের মতো ব্যাংক ও ডাকঘর থেকে কেনা যাবে।

একজন বিনিয়োগকারী একক নামে সর্বোচ্চ ৩০ লাখ টাকা এবং যুগ্ম নামে সর্বোচ্চ ৬০ লাখ টাকার পাঁচ বছর মেয়াদি বাংলাদেশ সঞ্চয়পত্র কিনতে পারেন। সব শ্রেণি ও পেশার বাংলাদেশি নাগরিক এই সঞ্চয়পত্র কিনতে পারেন। নাবালকের পক্ষেও এই সঞ্চয়পত্র কেনা যায়। অন্যদিকে কোনো প্রতিষ্ঠান যদি এই সঞ্চয়পত্র কেনে, তাহলে কত টাকার সঞ্চয়পত্র কেনা যাবে, এর কোনো সীমা নেই। প্রতিষ্ঠানের স্বীকৃত ভবিষ্য তহবিলের অনুকূলেও এই সঞ্চয়পত্র কেনা যাবে।

এ ছাড়া মৎস্য খামার, হাস-মুরগির খামার, পোলট্রি ফিড উৎপাদন, বীজ উৎপাদন, স্থানীয় পর্যায়ে উৎপাদিত বীজ বিপণন, গবাদিপশুর খামার, দুগ্ধ ও দুগ্ধজাত দ্রব্যের খামার, ব্যাঙ উৎপাদন খামার, উদ্যান খামার প্রকল্প, রেশম গুটিপোকা পালনের খামার, ছত্রাক উৎপাদন এবং ফল ও লতা পাতার চাষ থেকে উপার্জিত আয় দিয়ে সঞ্চয়পত্রটি কেনা যাবে।

এই সঞ্চয়পত্রের মেয়াদ শেষে মুনাফা নিতে চাইলে মুনাফার হার দাঁড়াবে ১১ দশমিক ২৮ শতাংশ। তবে মেয়াদপূর্তির আগে নগদায়ন করলে প্রথম বছর শেষে ৯ দশমিক ৩৫ শতাংশ, দ্বিতীয় বছর শেষে ৯ দশমিক ৮০ শতাংশ, তৃতীয় বছর শেষে ১০ দশমিক ২৫ শতাংশ, চতুর্থ বছর শেষে ১০ দশমিক ৭৫ শতাংশ হারে মুনাফা পাওয়া যাবে।

  • 1
    Share

আপনার মতামত লিখুন :

দেশে মাথাপিছু বার্ষিক আয় ১ লাখ ৮৯ হাজার টাকা

দেশে মাথাপিছু বার্ষিক আয় ১ লাখ ৮৯ হাজার টাকা

৪ লাখ কোটি টাকা রাজস্ব আদায়ের লক্ষ্য

৪ লাখ কোটি টাকা রাজস্ব আদায়ের লক্ষ্য

সিলেটের হাকালুকি হাওরে বাদাম চাষে বাম্পার সম্ভাবনা

সিলেটের হাকালুকি হাওরে বাদাম চাষে বাম্পার সম্ভাবনা

সিলেট জুড়ে সোনালী ধানের মৌ মৌ গন্ধ সংগ্রহ হচ্ছে ৫৮ হাজার ৮২ মেট্রিক টন ধান

সিলেট জুড়ে সোনালী ধানের মৌ মৌ গন্ধ সংগ্রহ হচ্ছে ৫৮ হাজার ৮২ মেট্রিক টন ধান

ব্যবসায়ীরা ভোজ্যতেল লিটারে আরও পাঁচ টাকা বাড়ানোর দাবী

ব্যবসায়ীরা ভোজ্যতেল লিটারে আরও পাঁচ টাকা বাড়ানোর দাবী

সিলেটে মুরগির বাজারে চলছে নৈরাজ্য

সিলেটে মুরগির বাজারে চলছে নৈরাজ্য

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার: ApsNews24.Com (২০১২-২০২০)

ভারপ্রাপ্ত সম্পাদক: মোঃ নুরুন্নবী চৌধুরী সবুজ
01774-140422
প্রকাশকঃ আইনী পাঠশালা গ্রুপ
২২ চ্যামেলীবাগ (সিআইডি অফিসের পাশে) রমনা থানা, ঢাকা-১০০০।
01625-461876, 01771-784299
[email protected], [email protected]
Developed By Feroj

ব্রেকিং নিউজ