সব
facebook apsnews24.com
শিক্ষা প্রতিষ্ঠানে ছুটি বাড়তে পারে - APSNews24.Com

শিক্ষা প্রতিষ্ঠানে ছুটি বাড়তে পারে

শিক্ষা প্রতিষ্ঠানে ছুটি বাড়তে পারে

শিক্ষা প্রতিষ্ঠান ২৩ মে খোলা সম্ভব হবে না। আরও কিছুদিন ছুটি বাড়ানো হতে পারে। শিক্ষা মন্ত্রণালয়ের উচ্চপর্যায়ের সূত্রে এসব তথ্য জানা গেছে।

ওই সূত্র জানায়, শিক্ষা প্রতিষ্ঠান ২৩ মে খোলার কথা ছিল। কিন্তু করোনার পরিস্থিতির আশানুরূপ উন্নতি না হওয়া এবং চলমান বিধি-নিষেধ আরও এক সপ্তাহ বাড়ানোর সিদ্ধান্ত নেওয়ায় শিক্ষা প্রতিষ্ঠান খুলে দেওয়া সম্ভব হচ্ছে না। এ বিষয়ে শিগগিরই আনুষ্ঠানিক ঘোষণা দেওয়া হবে।

দেশে করোনা ভাইরাসের সংক্রমণ রোধে চলমান বিধি-নিষেধ শেষ হচ্ছে আগামীকাল রবিবার। তবে করোনা পরিস্থিতি নিয়ন্ত্রণে না আসায় বিধি-নিষেধের মেয়াদ আরও এক সপ্তাহ বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছে সরকার। রবিবার এ বিষয়ে প্রজ্ঞাপন জারি হতে পারে বলে জানিয়েছেন জনপ্রশাসন প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন।

মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক পর্যায়ের সকল শিক্ষাপ্রতিষ্ঠান ২৩ মে খোলা হবে বলে জানিয়েছিল শিক্ষা মন্ত্রণালয়। গত ২৫ মার্চ রাতে শিক্ষা মন্ত্রণালয় থেকে সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে এ সিদ্ধান্তের কথা জানানো হয়।

গত বছরের ৮ মার্চ দেশে করোনা সংক্রমণ শনাক্তের পর ১৭ মার্চ থেকে সব শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ রয়েছে। বেশ কয়েক ধাপ শিক্ষা প্রতিষ্ঠানে ছুটি বাড়ানোর পর ২৩ মে খুলে দেওয়ার কথা ছিল।

  • 1
    Share

আপনার মতামত লিখুন :

এসএসসির ফরম পূরণের নতুন তারিখ ঘোষণা

এসএসসির ফরম পূরণের নতুন তারিখ ঘোষণা

মাউশির নির্দেশনা, এসএসসির পাঠ ৬০ দিনে, এইচএসসি ৮০

মাউশির নির্দেশনা, এসএসসির পাঠ ৬০ দিনে, এইচএসসি ৮০

শিক্ষা প্রতিষ্ঠান খোলার তারিখ পেছাতে পারে: শিক্ষামন্ত্রী

শিক্ষা প্রতিষ্ঠান খোলার তারিখ পেছাতে পারে: শিক্ষামন্ত্রী

স্কুল খোলা নিয়ে সংশয়

স্কুল খোলা নিয়ে সংশয়

বরিশালে মাধ্যমিকের নতুন ১২ মণ সরকারি বই কেজি দরে বিক্রি

বরিশালে মাধ্যমিকের নতুন ১২ মণ সরকারি বই কেজি দরে বিক্রি

আজ থেকে এইচএসসি শিক্ষার্থীরা যত টাকা যে ভাবে ফেরত পাবে

আজ থেকে এইচএসসি শিক্ষার্থীরা যত টাকা যে ভাবে ফেরত পাবে

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার: ApsNews24.Com (২০১২-২০২০)

ভারপ্রাপ্ত সম্পাদক: মোঃ নুরুন্নবী চৌধুরী সবুজ
01774-140422
প্রকাশকঃ আইনী পাঠশালা গ্রুপ
২২ চ্যামেলীবাগ (সিআইডি অফিসের পাশে) রমনা থানা, ঢাকা-১০০০।
01625-461876, 01771-784299
[email protected], [email protected]
Developed By Feroj

ব্রেকিং নিউজ