সব
facebook apsnews24.com
অসহায় নেতাকর্মীদের মাঝে যুবদলের ঈদ সামগ্রী বিতরণ - APSNews24.Com

অসহায় নেতাকর্মীদের মাঝে যুবদলের ঈদ সামগ্রী বিতরণ

অসহায় নেতাকর্মীদের মাঝে যুবদলের ঈদ সামগ্রী বিতরণ

নিজস্ব প্রতিবেদক
কলারোয়ার হেলাতলা ইউনিয়নে অসহায় ও দু:স্থ পরিবারের মাঝে বিএনপির কেন্দ্রীয় প্রকাশনা বিষয়ক সম্পাদক হাবিবুল ইসলাম হাবিবের পক্ষে ঈদ সামগ্রী বিতরণ করেছে স্থানীয় যুব ও ছাত্রদল। সাবেক ছাত্রনেতা ও কলারোয়া উপজেলা যুবদলের যুগ্ম আহবায়ক মো: আবু জাফরের তত্ত্বাবধানে এই ঈদ সামগ্রী বিতরণ করা হয়।

আজ বুধবার হেলাতলা আইডিয়াল মাধ্যমিক বিদ্যালয় প্রাঙ্গনে ইফতারের পূর্বে উপজেলা যুবদলের আহবায়ক এম এ হাকিম সবুজ এই ঈদ উপহার বিতরণ কার্যক্রমের উদ্বোধন করেন। এসময়ে উপস্থিত ছিলেন, জেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক মমতাজুল ইসলাম চন্দন, উপজেলা যুবদলের সিনিয়র যুগ্ম আহবায়ক কে এম আশরাফুজ্জামান পলাশ, যুগ্ম আহবায়ক সালাউদ্দিন পারভেজ, বিএম আবজাল হোসেন পলাশ, সোহাগ বিশ্বাস, কলারোয়া পৌর যুবদলের যুগ্ম আহবায়ক মফিজুল ইসলাম, উপজেলা ছাত্রদলের সদস্য সচিব জাহাঙ্গীর আলম, সিনিয়র যুগ্ম আহবায়ক মইনুল ইসলাম সাগর, পৌর ছাত্রদলের আহবায়ক রাসেল মিয়া, সদস্য সচিব সোহেল, উপজেলা যুবদলের সদস্য ইসারুল ইসলাম, উপজেলা ছাত্রদলের সদস্য মিজানুর রহমান মিথুন, হেলাতলার ২নং ওয়ার্ড বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি লেয়াকত হোসেন, স্থানীয় যুব নেতা শরীফুজ্জামান আলম, শাহ আলম, সাবেক মেম্বার ইসহাক আলী, শফিজুল ইসলাম, তবিবর, জাফর, ছাত্রনেতা নাজমুল, রিংকু প্রমুখ। অনুষ্ঠান পরিচালনা করেন হেলাতলা ইউনিয়ন সাবেক সভাপতি আলী হোসেন।

অনুষ্ঠানে বিএনপির চেয়ারপার্সন ও সাবেক প্রধানমন্ত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়ার রোগমুক্তি কামনা করে দ্রুত বিএনপির কেন্দ্রীয় প্রকাশনা বিষয়ক সম্পাদক হাবিবুল ইসলাম হাবিবসহ সকল নেতৃবৃন্দের কারামুক্তি দাবি জানানো হয়। ইউনিয়নের অসহায় ও গরীব নেতাকর্মীদের মাঝে ৩শ প্যাকেট ঈদ সামগ্রী বিতরণ করা হয়।

  • 5
    Shares

আপনার মতামত লিখুন :

গৌরনদীতে সড়ক দুর্ঘটনায় দুই পোশাক শ্রমিকের মৃত্যু

গৌরনদীতে সড়ক দুর্ঘটনায় দুই পোশাক শ্রমিকের মৃত্যু

রায়পুরার প্রত্যেক মানুষ স্বচ্ছল হোকঃ মানবতার ফেরিওয়ালা

রায়পুরার প্রত্যেক মানুষ স্বচ্ছল হোকঃ মানবতার ফেরিওয়ালা

তিল ধারণের জায়গা নেই শিমুলিয়া ঘাটে

তিল ধারণের জায়গা নেই শিমুলিয়া ঘাটে

কুমারখালীতে  ঈদ সামগ্রী বিতরণে ডেভেলপমেন্ট এসোসিয়েশন

কুমারখালীতে ঈদ সামগ্রী বিতরণে ডেভেলপমেন্ট এসোসিয়েশন

ঝড়-বৃষ্টি উপেক্ষা করে ইবি ছাত্রলীগ নেতার ইফতার বিতরণ

ঝড়-বৃষ্টি উপেক্ষা করে ইবি ছাত্রলীগ নেতার ইফতার বিতরণ

ঈদের শুভেচ্ছা  জানালেন রাঙ্গাবালী ছাত্রলীগ নেতা আল-রাফি ইসলাম শাকিল

ঈদের শুভেচ্ছা জানালেন রাঙ্গাবালী ছাত্রলীগ নেতা আল-রাফি ইসলাম শাকিল

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার: ApsNews24.Com (২০১২-২০২০)

ভারপ্রাপ্ত সম্পাদক: মোঃ নুরুন্নবী চৌধুরী সবুজ
01774-140422
প্রকাশকঃ আইনী পাঠশালা গ্রুপ
২২ চ্যামেলীবাগ (সিআইডি অফিসের পাশে) রমনা থানা, ঢাকা-১০০০।
01625-461876, 01771-784299
[email protected], [email protected]
Developed By Feroj

ব্রেকিং নিউজ